Kolkata News: সপ্তাহের শুরুতেই খাদ্যভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম দফতরের সচিব। ঠিক কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Kolkata News: দিনের ব্যস্ত সময়ে সবেমাত্র অফিস শুরু হয়েছে। তার মধ্যেই হইহই কাণ্ড সল্টলেকের খাদ্যভবনে। সাতসকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সল্টলেকের সেক্টর ১-এ অবস্থিত রাজ্য সরকারের খাদ্যভবন চত্বরে। সোমবার সকালে আচমকাই সেখানে এক অভূতপূর্ব হইহই কাণ্ডের সৃষ্টি হয়। সূত্রের খবর, এদিন দফতর খোলার কিছুক্ষণের মধ্যেই খাদ্যভবনের। পাঁচতলা থেকে সিঁড থেকে গড়িয়ে সেখানে পড়ে খাদ্য ভবনের এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য। এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগের যুগ্ম সচিব ইন্দ্রদেব। সকাল সাড়ে দশটা নাগাদ খাদ্য ভবনের ব্লক বি বিল্ডিংয়ে ঘটনাটি ঘটে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঠিক কী ঘটনা ঘটেছে? 

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চার তলায় নিজের অফিস থেকে পাঁচ তলায় অর্থ বিভাগের সিঁড়ি দিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই আচমকা সিঁড়ি দিয়ে পড়ে যান সোজা একতলায়। গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। সায়েন্টিফিক উইং-এর ফটোগ্রাফাররা এসেছেন ঘটনাস্থলে। কীভাবে পড়ে গেলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভিতে ইন্দ্রদেবকে সিঁড়িতে উঠতে দেখা গিয়েছে। তবে যেখান থেকে পড়ে গিয়েছেন তিনি সেই জায়গাটি সিসিটিভির আওতায় নেই।

অন্যদিকে, বিধানসভা তৃণমূল কংগ্রেস বিধায়কদের সইজাল কাণ্ডের তদন্ত এগোনোর আগেই প্রকাশ্যে এসেছে ঘাসফুল শিবিরের অন্তর দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋণব্রত বন্দোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই সিআইডি তদন্ত শুরু হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছেন, বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সই জালকাণ্ডে সরকারের কোনও ভূমিকা নেই। তিনি কটাক্ষ করে বলেন, হেরে যাওয়ার পরেও তৃণমূলের চুরির অসভ্যতা যায়নি। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, মোট ১৪ জন বিধায়কের সই জাল করা হয়েছে। এরমধ্যে ৩ জন বিধায়ক স্বীকার করে নিয়েছেন, সই তাদের নয়।

সই-জালকাণ্ডে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই স্পিকারকে জানানো হয়েছে। তবে সইজাল কাণ্ডে ফের প্রকাশ্যে এসেছে তৃণমূল কংগ্রেসের অন্তর দ্বন্দ্ব। বিধানসভা নির্বাচনে হারের পরই একের এর এক নেতা - প্রাক্তন মন্ত্রী দল ছাড়তে শুরু করেছেন। এই অবস্থায় দলের নবনির্বাচিত বিধায়কদের গলাতেও শোনা যাচ্ছে অন্য সুর। বেসুরো সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মতো মমতার পুরনো সহযোদ্ধারা। তবে সই-জাল কাণ্ডে মমতা-অভিষেকের নেতৃত্বকে অস্বীকার করার সুর শোনা গেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।