ডায়েট করছেন, জিমে যাচ্ছেন? প্রোটিন বার না খেয়ে বাড়িতেই বানিয়ে নিন এই সমৃদ্ধ লাড্ডু

Published : Mar 06, 2026, 10:47 PM IST
how to lessen heat in ginger laddoo

সংক্ষিপ্ত

যাঁরা ‘হাই ইনটেনসিটি ওয়ার্ক আউট’ করেন বা হাই-প্রোটিন ডায়েট মেনে চলেন, তাঁদের অনেককেই প্রোটিন বার খাওয়ার পরামর্শ দেওয়াপি হয়। রিফাইনড সুগারের বদলে গুড় কিংবা মধু দিয়ে সেই সব বার প্রস্তুত করার দাবি করা হলেও তা আদৌ কতটা সত্যি, তা যাচাই করে নেওয়া প্রয়োজন। এ সব ঝামেলায় না গিয়ে কোনও এক ছুটির দিনে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রোটিন লাড্ডু।

হালকা খিদে বা ওয়ার্ক আউটের পরে বাজারের চিনিযুক্ত প্রোটিন বার না খেয়ে বাড়িতে তৈরি পুষ্টিকর প্রোটিন লাড্ডু খান। এগুলো খেজুর, ড্রাই ফ্রুটস, ওটস ও বীজ দিয়ে তৈরি, যা প্রোটিন, ফাইবার ও সুস্থ চর্বির চমৎকার উৎস। খেজুর ও বাদাম দিয়ে দ্রুত লাড্ডু তৈরির সহজ রেসিপি নিচে দেওয়া হলো

বাড়িতে প্রোটিন লাড্ডু তৈরির সহজ রেসিপি:

* খেজুর ও বাদামের লাড্ডু (No-Cook Recipe):

• উপকরণ: ১ কাপ খেজুর (বীজ ছাড়া), আধ কাপ বাদাম, ২ টেবিল চামচ চিয়া সিডস বা তিসির বীজ, ১ চা চামচ দারুচিনি গুঁড়ো। * পদ্ধতি: বাদামগুলি হালকা টেলে গুঁড়ো করে নিন। খেজুর ভালো করে পেস্ট করে নিন। সব উপাদান একসাথে মিশিয়ে গোল লাড্ডু পাকিয়ে নিন। ৩০ মিনিট ফ্রিজে রেখে সেট করুন।

ওটস ও পিনাট বাটার লাড্ডু:

• উপকরণ: ১ কাপ ওটস, আধ কাপ পিনাট বাটার, ১/৪ কাপ মধু বা গুড়, ২ টেবিল চামচ ডার্ক চকোলেট চিপস (ঐচ্ছিক) * পদ্ধতি: ওটস হালকা টেলে নিন। পিনাট বাটার ও মধু সামান্য গরম করে ওটসের সাথে মেশান। মিশ্রণটি ঠান্ডা হলে লাড্ডু তৈরি করুন।

* ড্রাই ফ্রুটস ও সিডস লাড্ডু:

• উপকরণ: খেজুর, কাঠবাদাম, আখরোট, কাজু, কুমড়োর বীজ (Pumpkin seeds), সূর্যমুখীর বীজ, পোস্তদানা।

• পদ্ধতি: সব ড্রাই ফ্রুটস ও বীজ শুকনো কড়াইতে টেলে নিন। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করুন। খেজুর পেস্ট মিশিয়ে লাড্ডু পাকান।

কেন বাড়িতে বানানো লাড্ডু ভালো?

১. প্রাকৃতিক উপাদান: চিনি বা প্রিজারভেটিভ থাকে না ।

২. পুষ্টিগুণ: ড্রাই ফ্রুটস ও সিডস শরীরের প্রোটিনের চাহিদা মেটায়

৩. ওজন নিয়ন্ত্রণ: ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেট ভরা থাকে এবং খাই খাই ভাব কমে।

এগুলো এয়ারটাইট কৌটোয় রেখে ১ সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

গন্ধে ভরে যাবে চারিদিক যদি একবার রান্না করেন চিকেনের এই পদ! জেনে নিন মুর্গ মহারানি রেসিপি
প্রচুর খাবার খেয়েও নিজেকে স্লিম-ট্রিম রাখবেন কীভাবে? রইল ডাক্তারের টিপস