ছাদের কার্নিশে বা জলের ট্যাঙ্কে বট-অশ্বত্থের চারা? ভুলেও টেনে তুলবেন না, দেওয়াল না ভেঙে গাছ তোলার সহজ উপায়

Published : Sep 14, 2026, 09:16 PM IST
Triphala tree

সংক্ষিপ্ত

Lifestyle Tips: Sarangsho: ছাদে, জলের ট্যাঙ্কে বা দেওয়ালের ফাটলে বট-অশ্বত্থের চারা দেখলেই টেনে তুলে ফেলেন? এতে দেওয়ালের আরও বেশি ক্ষতি হয়। জেনে নিন ক্ষতি না করে গাছ মারার সঠিক উপায়।

Lifestyle Tips: বর্ষাকাল এলেই ছাদে, কার্নিশে, জলের ট্যাঙ্কের গায়ে বা দেওয়ালের ফাটলে ছোট ছোট বট বা অশ্বত্থের চারা গজাতে দেখা যায়। পাখির বিষ্ঠ থেকেই মূলত এই বীজ আসে। প্রথমে দেখতে ছোট মনে হলেও এই গাছকে অবহেলা করলে বিপদ। এর শিকড় খুব দ্রুত দেওয়ালের ভেতরে ঢুকে যায়, প্লাস্টার ফাটিয়ে দেয়, জল লিক করে এবং পুরো বাড়ির কাঠামো দুর্বল করে দেয়। অনেকেই ভুল করে গাছটি টেনে তুলে ফেলেন, এতে শিকড় ভেতরেই থেকে যায় এবং ফাটল আরও বড় হয়। তাই টেনে তোলা নয়, গোড়া থেকে তোলাই হল আসল সমাধান।

১. টেনে তুলবেন না, কেটে ফেলুন: যদি গাছটি খুব ছোট হয়,

১-২ ইঞ্চি, তখনই হাত দিয়ে তুলে ফেলা যায়। কিন্তু গাছ একটু বড় হয়ে গেলে, মানে ৬ ইঞ্চির বেশি হলে কখনও টানাটানি করবেন না। প্রথমে গাছটিকে গোড়া থেকে ১-২ ইঞ্চি রেখে কেটে ফেলুন। কাঁচি বা কাটারি দিয়ে কাটুন।

২. এই ঘরোয়া টোটকা ব্যবহার করুন: গাছ কেটে ফেলার পর আসল কাজ শুরু। গাছের যে গোড়াটা পড়ে রইল, তার ওপর এই তিনটির মধ্যে যে কোনও একটি প্রয়োগ করুন:

- নুন ও ভিনিগার: এক কাপ জলে ৪-৫ চামচ নুন এবং ১ কাপ সাদা ভিনিগার মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দিন। নুন শিকড়ের জল টেনে নেয় এবং ভিনিগারের অ্যাসিড শিকড়কে পুড়িয়ে দেয়।

- চুন: পানের দোকানের চুন বা বিল্ডিং-এর কাজে লাগা চুন গোড়ায় লাগিয়ে দিন। চুন গাছের বৃদ্ধি পুরোপুরি বন্ধ করে দেয়।

- হারপিক বা অ্যাসিড: সবচেয়ে কার্যকর উপায়। যে কোনও টয়লেট ক্লিনার (যেমন হারপিক) কয়েক ফোঁটা গাছের কাটা অংশে ঢেলে দিন। এর মধ্যে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড ২-৩ দিনের মধ্যেই শিকড়সহ গাছটিকে পুড়িয়ে মেরে ফেলবে।

৩. ফাটল বন্ধ করুন: গাছটি মরে শুকিয়ে গেলে, ৭-৮ দিন পর শিকড়সহ আলতো করে টেনে তুলুন। এবার দেখবেন যেখানে গাছটি ছিল, সেখানে একটি ছোট ফাটল বা গর্ত তৈরি হয়েছে। সেটি ভালো করে পরিষ্কার করে সিমেন্ট, বালি এবং ওয়াটারপ্রুফ কেমিক্যাল দিয়ে বন্ধ করে দিন। না হলে ওখান থেকেই আবার জল ঢুকবে এবং নতুন গাছ গজাবে।

মনে রাখবেন, বর্ষার শুরুতেই ছাদ পরিষ্কার রাখুন। সপ্তাহে একবার ছাদে উঠে দেখুন কোথাও চারা গজাচ্ছে কিনা। ছোট থাকতেই ব্যবস্থা নিলে বড় খরচের হাত থেকে বাঁচবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

এভাবে ভাতের ফ্যান মাখলে ত্বক হবে উজ্জ্বল, জেনে নিন ঘরোয়া টোটকা
Turmeric Tea: হলুদ চা খেলে কী হয়? জানুন ৭টি দারুণ স্বাস্থ্য উপকারিতা