কিউই পুষ্টিগুণে ভরপুর, যা প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে এবং ফাইবার, লুটেইন এবং বিটা ক্যারোটিন রয়েছে। কিউই খাওয়ার স্বাস্থ্য উপকারিতা কী কী?
একটি কিউইতে ৯০ মি.গ্রা. এর বেশি ভিটামিন সি থাকে, যা দৈনিক প্রয়োজনীয় পরিমাণের চেয়ে বেশি। "ভিটামিন সি শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায়, যা সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
২০১৮ সালের একটি গবেষণায় দেখা গেছে, কিউই সর্দি-কাশির সময়কাল এবং তীব্রতা কমাতে সাহায্য করে। কোলাজেন উৎপাদনে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। "কোলাজেন ত্বককে টানটান এবং তরুণ রাখে। কিউইতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দূষণ এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।