
Potato Peels Usage: আলু বাঙালির প্রাণ। আলু ছাড়া রান্না ভাবাই যায় না। কিন্তু আলু ছাড়ানোর পর সেই পাতলা খোসাগুলো আমরা অবলীলায় ডাস্টবিনে ফেলে দিই। এটা একদম ভুল। কারণ আলুর খোসাতেই থাকে আলুর ৫০% এর বেশি ফাইবার, পটাশিয়াম, আয়রন আর ভিটামিন সি। আর স্বাদের কথা বললে? ভালো করে মশলা দিয়ে ভাজলে খোসাই হয়ে ওঠে চিপসের থেকেও ক্রিস্পি। তাই আজ থেকে জিরো ওয়েস্ট রান্না শুরু করুন এই আটটি রেসিপি দিয়ে।
আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়ান। খোসাগুলো জলে ধুয়ে শুকিয়ে নিন। কড়াইতে তেল গরম করে জিরে, কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিন। এবার খোসা দিয়ে দিন। নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো, চাট মশলা ছড়িয়ে হাই ফ্লেমে ভাজুন যতক্ষণ না মুচমুচে হয়। গরম গরম ভাত বা ডালের সঙ্গে খান অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে দারুণ।
সেদ্ধ আলুর খোসা হালকা ভাপিয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে কালোজিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। পেঁয়াজ, রসুন কুচি ভেজে নিয়ে ভাপানো খোসা দিন। নুন, হলুদ, একটু চিনি দিয়ে মেখে নামিয়ে নিন। গরম ভাতে এই ভর্তা হলে আর কিছু লাগবে না।
খোসা ধুয়ে একদম পাতলা করে মাইক্রোওভেনে বা এয়ার ফ্রায়ারে পাঁচ মিনিট বেক করুন। ওপর থেকে একটু অলিভ অয়েল আর রক সল্ট ছড়িয়ে দিন। বাচ্চাদের টিফিনে দিন, ওরা আলু চিপস ভেবে খেয়ে নেবে। তেলও কম লাগবে।
আলু সেদ্ধ বা রান্নার সময় খোসাগুলো ফেলবেন না। একটা পাত্রে জল, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ আর আলুর খোসা দিয়ে ১৫ মিনিট ফোটান। ছেঁকে নিলেই তৈরি হেলদি ভেজিটেবল স্টক। এই স্টক দিয়ে স্যুপ, ডাল বা পোলাও রাঁধলে স্বাদ দশগুণ বেড়ে যাবে। সঙ্গে পুষ্টিও।
আটার সঙ্গে সেদ্ধ করে মিহি করে বাটা আলুর খোসা মিশিয়ে দিন। সাথে নুন, জিরে, ধনে গুঁড়ো। ঠেসে পরোটা বেলে ভেজে নিন। বাচ্চারা টেরই পাবে না খোসা খাচ্ছে। ফাইবারও খাওয়া হবে, পেটও ভরবে।
বেসনের ব্যাটারে নুন, লঙ্কা, হিং, বেকিং সোডা মেশান। ধোয়া খোসাগুলো ডুবিয়ে ডুবো তেলে ভাজুন। চায়ের সঙ্গে দারুণ যায়। বৃষ্টির দিনে জমে যাবে।
সেদ্ধ আলুর সঙ্গে বাটা খোসা, পেঁয়াজ, ধনেপাতা, কর্নফ্লাওয়ার মিশিয়ে টিক্কির শেপ দিন। তাওয়ায় কম তেলে সেঁকে নিন। চাট মশলা ছড়িয়ে টক দই দিয়ে খান। স্ট্রিট স্টাইলের টিক্কি বাড়িতেই।
খোসা হালকা ভাপিয়ে রোদে শুকিয়ে নিন। এবার সর্ষের তেল, পাঁচফোড়ন, মেথি, লঙ্কা, নুন, হলুদ দিয়ে আচারের মতো মাখিয়ে কাচের বয়ামে রাখুন। তিন দিন পর খাওয়ার উপযুক্ত। ভাত-ডালের সঙ্গে অসাধারণ।
১. রেসিপি বানোর আগে আলু খুব ভালো করে ধুয়ে নেবেন। মাটি, কীটনাশক যেন না থাকে। জৈব আলু হলে বেস্ট।
২. আলুর খোসা সবুজ হয়ে গেলে বা গজ বের হলে একদম ব্যবহার করবেন না। ওতে সোলানিন নামক টক্সিন থাকে। শুধু টাটকা, পরিষ্কার খোসা নেবেন।
তাই পরেরবার আলু ছাড়ানোর সময় খোসা ফেলার আগে একবার ভাবুন। ফেলনা জিনিস দিয়েই বানিয়ে ফেলুন জিভে জল আনা পদ। রান্নাঘরের বর্জ্য কমবে, পুষ্টি বাড়বে আর আপনার বাহবাও হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News