
বাড়িতে ফ্রায়েড রাইস করলে "ভাত-ভাজা" হয়ে যায়। আর রেস্তরাঁয় খেলে মনে হয় অমৃত তফাৎটা শুধু কৌশলের। আজ দেখুন শেফদের ৫টা সিক্রেট ট্রিকস। এগুলো মানলেই বাড়িতেই পাবেন রেস্তরাঁর স্বাদ।
রেস্তরাঁর মতো ফ্রায়েড রাইস বানানো খুব সহজ যেমন নয়, কঠিনও নয়। বাড়িতে ভাত এবং সব্জি মিলিয়ে ভাত-ভাজা হয়, তাতে রেস্তরাঁর স্বাদ আসে না। কী ভাবে বাড়িতে সুস্বাদু ফ্রায়েড রাইস তৈরি করবেন?
১. ভাত ১ দিনের বাসি হতে হবে গরম ভাত দিলেই ল্যাপসে যাবে। টিপস: রাতের ভাত ফ্রিজে রাখুন। পরের দিন ঠান্ডা, শক্ত ভাতের দানা একদম আলাদা থাকে। ভাত করার সময় ১ চামচ তেল + ১ চামচ লেবুর রস দিলে দানা ঝরঝরে হবে।
২. ফুল আঁচ + গরম কড়াই সিমে ভাজলে ভাত সেদ্ধ হয়ে যায়। টিপস: লোহার কড়াই বা বড় নন-স্টিক কড়াই ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করুন। একেই বলে "Wok Hei" - রেস্তরাঁর ওই ধোঁয়ার গন্ধটা এখান থেকেই আসে।
৩. সবকিছু আলাদা করে ভাজুন একসাথে দিলে কড়াই ঠান্ডা হয়ে যায়। টিপস: প্রথমে ডিম, তারপর সবজি, শেষে ভাত। এতে সবজি ক্রাঞ্চি থাকবে আর রং নষ্ট হবে না।
৪. সস কম, টাইমিং ঠিক বেশি সয়া সস = কালো আর নরম ভাত। 2 কাপ ভাতের জন্য ১ চামচ লাইট সয়া + ১/২ চামচ ডার্ক সয়া + ১/২ চামচ ভিনিগার। সসটা কড়াইয়ের ধার দিয়ে দিন, ভাতের উপর না।
৫. শেষে তড়কা মাস্ট নামানোর ১ মিনিট আগে ১ চামচ তিলের তেল + গোলমরিচ গুঁড়ো + স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন। জোরে ২ বার নেড়ে গ্যাস বন্ধ।
ঝটপট রেসিপি - এগ ফ্রায়েড রাইস উপকরণ: 2 কাপ বাসি ভাত, ১টা ডিম, ১/২ কাপ মিক্স সবজি, 2 কোয়া রসুন, ১ চামচ সয়া সস, নুন, গোলমরিচ, তেল
পদ্ধতি: ১. কড়াই ফুল আঁচে গরম করে ডিম ভেজে তুলুন। ২. রসুন, সবজি ১ মিনিট ভেজে তুলুন। ৩. তেল দিয়ে ভাত দিন। ২ মিনিট না নেড়ে ভাজুন। ৪. ডিম, সবজি, সস দিয়ে জোরে নাড়ুন। ৫. গোলমরিচ, স্প্রিং অনিয়ন দিয়ে নামান।
বাড়িতে ভাত বেঁচে গেলে এভাবে নিমিষে করে ফেলতে পারেন রেস্টুরেন্ট এর মতো ফ্রাইড রাইস, এতে ভাত ও নষ্ট হবে না খেতেও হবে নতুনত্ব ও সুস্বাদু ফ্রাইড রাইস।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News