বাস্তু মতে বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির আশপাশে কিছু নির্দিষ্ট জিনিস চোখে পড়াকে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এবার জীবনে ভাল কিছু ঘটতে পারে।
১) বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কোথাও এক পাত্র দুধ দেখতে পান, তাহলে সেটিকে বাস্তু শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে কোনও শুভ কাজ, বিয়ে বা গুরুত্বপূর্ণ যাত্রার উদ্দেশ্যে বেরোনোর সময় এমন দৃশ্যকে ইতিবাচক সংকেত হিসেবে ধরা হয়।
২) পথে যদি কোনও গরুকে তার বাছুরকে দুধ খাওয়াতে দেখেন, সেটিও শুভ বলে মনে করা হয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী এই দৃশ্য সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলের ইঙ্গিত বহন করে।
৩) বাড়ি থেকে বেরোনোর সময় যদি কারও শেষকৃত্য চোখে পড়ে অথবা জলে ভরা কোনও পাত্র দেখতে পান, তাকেও বাস্তু শাস্ত্রে শুভ সংকেত হিসেবে বিবেচনা করা হয়।
৪) অন্যদিকে, কোনও অসুস্থতা না থাকা এবং আবহাওয়ারও কোনও পরিবর্তন না হওয়া সত্ত্বেও হঠাৎ হাঁচি আসাকে বাস্তু শাস্ত্রে অশুভ লক্ষণ বলে মনে করা হয়। তবে বারবার হাঁচি আসাকে কিছু ক্ষেত্রে ভালো সংকেত হিসেবেও ব্যাখ্যা করা হয়।
৫) বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কোনও ভিক্ষুককে দেখতে পান, তাহলে সামর্থ্য অনুযায়ী তাঁকে টাকা বা প্রয়োজনীয় সামগ্রী দান করার পরামর্শ দেওয়া হয়। বাস্তুমত অনুযায়ী, এই দান শুভ ফল বয়ে আনতে পারে এবং আর্থিক সমস্যা বা ঋণ থেকে মুক্তির পথ সহজ হতে পারে বলে মনে করা হয়।
৬) এ ছাড়াও, বাড়ি থেকে বেরোনোর সময় মাছ বা হাতি দেখতে পাওয়াকেও শুভ বলে মনে করা হয়। বাস্তু শাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই ধরনের দৃশ্য ভবিষ্যতে ভাল কিছু ঘটার ইঙ্গিত দিতে পারে।
৭) পাশাপাশি ফুল, ফুলের মালা কিংবা পান পাতা চোখে পড়াও শুভ সংকেত হিসেবে ধরা হয়। প্রচলিত বাস্তু বিশ্বাস অনুযায়ী, এই জিনিসগুলি জীবনে কোনও শুভ অনুষ্ঠান, আনন্দের খবর বা মঙ্গলজনক কাজ আসার ইঙ্গিত দিতে পারে।
তবে এগুলি মূলত বাস্তু ও লোকবিশ্বাসের অংশ। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News