Phu Quoc Island: সম্প্রতি ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে একটি নৌকাডুবিতে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক খবরের পরেই আলোচনায় উঠে এসেছে এই দ্বীপটি। কিন্তু কেন ফু কোক এত বিখ্যাত? কী এমন আছে এখানে যে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান?
ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কোক দ্বীপের কাছে নৌকা ডুবে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকেই সবার মনে প্রশ্ন, কেন এই দ্বীপটি পর্যটকদের কাছে এত আকর্ষণীয়? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
27
ফু কোক দ্বীপ
ফু কোক দ্বীপ তার সুন্দর সৈকত, স্বচ্ছ নীল জল, বিলাসবহুল রিসর্ট এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটক এই দ্বীপের আকর্ষণে ছুটে আসেন।
37
ভিয়েতনামের "পর্ল আইল্যান্ড"
ফু কোক দ্বীপকে ভিয়েতনামের "মুক্তোর দ্বীপ" বা "পার্ল আইল্যান্ড" বলা হয়। এখানকার সাদা বালির সৈকত, স্বচ্ছ নীল জল, শান্ত পরিবেশ এবং অসাধারণ সূর্যাস্তের দৃশ্য মন কেড়ে নেয়। লং বিচ, সাও বিচ, খেম বিচ এবং ওং ল্যাং বিচ পর্যটকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।
আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তবে ফু কোক আপনার জন্য সেরা জায়গা। এখানে স্কুবা ডাইভিং, স্নরকেলিং, কায়াকিং, জেট স্কিইং এবং বোটিংয়ের মতো নানা ধরনের ওয়াটার স্পোর্টস পর্যটকরা উপভোগ করেন। এখানকার রঙিন প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীবন পর্যটকদের এক অন্য জগতে নিয়ে যায়।
57
বিশ্বের দীর্ঘতম কেবল কার
ফু কোক দ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ হল হন থম কেবল কার। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই কেবল কারটি সমুদ্রের উপর দিয়ে চলে। এটি বিশ্বের দীর্ঘতম থ্রি-ওয়্যার ওভার-সি কেবল কারগুলির মধ্যে একটি। উপর থেকে সমুদ্র এবং ছোট ছোট দ্বীপের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।
67
ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এই দ্বীপ
ফু কোক দ্বীপের একটি বড় অংশ ফু কোক ন্যাশনাল পার্কের অন্তর্গত। এই পার্কটি ইউনেস্কো স্বীকৃত কিয়েন জিয়াং বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ। ঘন জঙ্গল, বিরল বন্যপ্রাণী এবং শত শত প্রজাতির গাছপালা এখানে দেখা যায়। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ।
77
ভারতীয়দের পছন্দের ডেস্টিনেশন
বিগত কয়েক বছর ধরে ভারতীয় পর্যটকদের মধ্যে ফু কোক দ্বীপের জনপ্রিয়তা বাড়ছে। ভারত থেকে ভিয়েতনামে সরাসরি ফ্লাইট চালু হওয়া এর অন্যতম কারণ। এছাড়াও, এখানকার বিলাসবহুল রিসর্ট, নাইট মার্কেট, সি-ফুড এবং কম খরচে ছুটি কাটানোর সুযোগ থাকায় ভারতীয়রা ভিয়েতনামের এই দ্বীপের দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন।