ক্লান্তিভাব দূর করুন, জানুন, শরীর সতেজ রাখতে খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন

Published : Jul 20, 2019, 04:05 PM IST
ক্লান্তিভাব দূর করুন, জানুন, শরীর সতেজ রাখতে খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন

সংক্ষিপ্ত

শরীরে অতিরিক্ত ক্লান্তিভাব কাটান বদলে ফেলুন খাদ্য তালিকা কোন কোন খাবার খেলে বাড়বে এনার্জি শরীর ঠিক রাখতে সঠিক সময় সঠিক খাবার খান

কেবলই সুস্বাস্থ্যই নয়, শরীরকে ভেতর থেকে তরতাজা করে তুলতে নিজের যত্ন নিন, সঙ্গে বদলে ফেলুন নিত্য দিনের খাদ্য তালিকা। কী খাচ্ছেন আর কী এড়িয়ে যাচ্ছেন তার ওপর নির্ভর করে অনেক কিছুই। সেই দিকে নজর দিয়ে এই শরীরে নিস্তেজভাব ও জরতা কাটিয়ে নতুন উদ্যমে দিন শুরু করার কথা ভাবুন। শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে জেনে নিন কোন কোন খাবারগুলো আপনার খাদ্যতালিকায় থাকা একান্ত বাঞ্ছনীয়।

আরও পড়ুনঃ আলুর ম্যাজিক, পাঁচ দিনেই ওজন কমিয়ে নজর কাড়ুন
১. কিসমিসঃ কিসমিস প্রতিদিন রাতে শোওয়ার সময় একগ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে সেই জল খেয়ে নিলে উপকার পাবেন।
২. ডিমঃ খাদ্যতালিকায় অতিঅবশ্যই একটি করে সেদ্ধ ডিম রাখুন। তা শরীরে পুষ্টির অভাব অনেকখানি মিটিয়ে দেবে।
৩. লেবুঃ শরীরের ক্লান্তি মেটাতে লেবুর গুণাগুণ অনস্বীকার্য। ফলেই ক্লান্তি কাটাতে লেবুর রস সঙ্গে টিনি ও পুদিনা দিয়ে পান করা যেতে পারে।
৪. পিঁয়াজঃ দিনের যেকোনও স্যালাডের সঙ্গে বা খাবারের সঙ্গে খানিকটা কাঁচা পিঁয়াজ খান। দেখবেন তা থেকে শরীরের অনেকখানি উপকার হচ্ছে। শরীরে চর্বির পরিমাণও কমিয়ে দেয়।
৫. জিরেঃ জিরে জলে ভিজিয়ে খেলে তা শরীরকে অনেকখানি হালকা ও ফুরফুরে করতে সাহায্য করে। ফলে জিরে ভেজানো জল সকালে উঠে খেয়ে ফেলতে পারেন। 
৬. গ্রিন টিঃ প্রতিদিন চা পান করার অভ্যাস অনেকেরই রয়েছে। সেই অভ্যাস কাটিয়ে এবার গ্রিন টি পান করলে শরীর অনেকখানি ফ্রি থাকে, এবং কাজের উদ্যম জাগে। 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Dhanteras 2026: সোনা-রুপো নয়, ধনতেরাসে কিনুন পকেটে সইবে এমন ১০টি জিনিস
Healthy Glowing Skin: স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য ডায়েটে রাখুন এই ৬টি খাবার