সামরিক খাতে অর্থ খরচ কমাচ্ছে পাক সেনাবাহিনী, সিদ্ধান্তে খুশি ইমরান খান

Published : Jun 06, 2019, 11:15 AM ISTUpdated : Jun 06, 2019, 11:18 AM IST
সামরিক খাতে অর্থ খরচ কমাচ্ছে পাক সেনাবাহিনী, সিদ্ধান্তে খুশি ইমরান খান

সংক্ষিপ্ত

প্রতিরক্ষা খাতে খরচ কমাচ্ছে পাক সেনাবাহিনী আগামী অর্থবর্ষের জন্য সামরিক খাতে খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অর্থনীতির হাল ফেরাতেই এমন সিদ্ধান্ত  নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী

পাকিস্তানের জন সংযোগ অধিকর্তা, মেজর জেনারেল আসিফ গফুর এদিন একটি টুইট করে জানান যে, আগামী অর্থবর্ষের জন্য সামরিক খাতে খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান যে, এক বছরের জন্য খরচ কম করা হলেও এর জন্য দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষার সঙ্গে এতটুকু আপোস করা হচ্ছে না। আরও বলা হয়েছে যে, দেশের উপর সমস্ত রকমের নিরাপত্তার বেষ্টনি এবং প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত থাকবে। 

পাকিস্তান সেনাবাহিনীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পার প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, দেশের অর্থনৈতিক দিক থেকে এমন কঠিন পরিস্থিতিতে পাকিস্তানি সেনাবাহিনী এমন পদক্ষেপ-এর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তিনি আরও বলেন যে, নিরাপত্তাক্ষেত্রের যাবতীয় চ্যালেঞ্জকে সামলে পাক সেনাবাহিনীর এমন সিদ্ধান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে।  

প্রশংসা এসেছে আরও বিভিন্ন মহল থেকেও। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফওয়াদ চৌধুরীর কথায়, এই সিদ্ধান্ত নেহাতই কোনও সাধারণ সিদ্ধান্ত নয়। পাকিস্তানের সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর মধ্যেকার গভীর যোগসূত্র থাকলে তবেই দেশের শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিকক্ষেত্রে যাবতীয় সমস্যার মোকাবিলা করা সম্ভব। সূত্রের খবর, পাকিস্তানের আভ্যন্তরীণ বাজেট ঘোষিত হবে আগামী ১১ জুন। 

আজ থেকে ৫০ বছর আগে শুরু হয়েছিল পৃথিবীর প্রথম সমকামী আন্দোলন

জঙ্গি সংযোগ থাকার সন্দেহে ইস্তফা দিলেন শ্রীলঙ্কার মন্ত্রী ও রাজ্যপাল

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দ্বারা প্রকাশিত হিসাব বলছে ২০১৮ সালে প্রতিরক্ষা খাতে খরচের দিক দিয়ে পাকিস্তানের স্থান ছিল ২০ নম্বরে। সেবছর পাকিস্তানের সামরিক খাতে হওয়া খরচের পরিমাণ ছিল, ১১.৪ বিলিয়ন মার্কিন ডলার। সেই বছরের বাজেটে সামরিক খাতে খরচ হয়েছিল পাকিস্তানের জিডিপির ৪ শতাংশ। আর এবার সেই খরচেই রাশ টানতে চলেছে পাক সেনাবাহিনী। 

PREV
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'টয়লেট পেপারের চেয়েও খারাপভাবে পাকিস্তানকে ব্যবহার করেছে আমেরিকা', স্বীকারোক্তি খোদ মন্ত্রীর
পাকিস্তান সরকারের টার্গেট বালোচরা, পাক পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর থেকেই 'নিখোঁজ' ৬ জন