MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ভারত বনাম নিউজিল্যান্ড: বিরাট কোহলি-শিখর ধাওয়ানের রেকর্ড ছাপিয়ে যাওয়ার মুখে শ্রেয়াস আইয়ার

ভারত বনাম নিউজিল্যান্ড: বিরাট কোহলি-শিখর ধাওয়ানের রেকর্ড ছাপিয়ে যাওয়ার মুখে শ্রেয়াস আইয়ার

India vs New Zealand: বুধবার রাজকোটে (Rajkot) ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারতীয় দল। একইসঙ্গে এই ম্যাচে নতুন রেকর্ড গড়তে পারেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jan 13 2026, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বুধবার রাজকোটে নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় ভারতীয় দলের তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার
Image Credit : Getty

বুধবার রাজকোটে নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় ভারতীয় দলের তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার

নতুন রেকর্ডের সামনে শ্রেয়াস আইয়ার

বুধবার রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে নতুন রেকর্ড গড়তে পারেন শ্রেয়াস আইয়ার। এই তারকা ব্যাটার বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে দেওয়ার পথে। ভডোদরায় সিরিজের প্রথম ম্যাচে ৪৭ বল খেলে ৪৯ রান করেছেন শ্রেয়াস। বুধবারও ভালো ইনিংস খেলে ভারতীয় দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ড গড়ার লক্ষ্যে এই তারকা ব্যাটার।

DID YOU
KNOW
?
চোট সারিয়ে মাঠে শ্রেয়াস
চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর পর ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শ্রেয়াস আইয়ার।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩,০০০ রান করার পথে ভারতীয় দলের সহ-অধিনায়ক
Image Credit : Getty

ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩,০০০ রান করার পথে ভারতীয় দলের সহ-অধিনায়ক

৩,০০০ রানের সামনে শ্রেয়াস

ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার এই ফর্ম্যাটে ৬৮ ইনিংসে ২,৯৬৬ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৪৭.৮৩। তিনি ওডিআই-তে পাঁচটি শতরান এবং ২৩টি অর্ধশতরান করেছেন। বুধবার ৩৪ রান করলেই ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআই-তে দ্রুততম ৩,০০০ রান করার নজির গড়বেন। রাজকোটেই তিনি এই নজির গড়বেন বলে আশা করছেন অনুরাগীরা।

৩০০০
ওডিআই ফর্ম্যাটে ৩০০০ রান করার পথে শ্রেয়াস আইয়ার।
বুধবার ওডিআই ফর্ম্যাটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ৩০০০ রান পূরণ করতে পারেন শ্রেয়াস আইয়ার।

Related Articles

Related image1
শশাঙ্ক সিংয়ের জন্মদিনে দেখা, শ্রেয়াস আইয়ার সুস্থ হয়ে উঠছেন, জানালেন প্রীতি জিন্টা
Related image2
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দল ঘোষণা, ফিরলেন শ্রেয়াস আইয়ার-মহম্মদ সিরাজ
36
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই শিখর ধাওয়ান, বিরাট কোহলিকে ছাপিয়ে যেতে পারেন শ্রেয়াস আইয়ার
Image Credit : X/ShreyasIyer15

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই শিখর ধাওয়ান, বিরাট কোহলিকে ছাপিয়ে যেতে পারেন শ্রেয়াস আইয়ার

রাজকোটেই হতে পারে নতুন রেকর্ড

ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩,০০০ রান করার রেকর্ড শিখর ধাওয়ানের দখলে। ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার ৭২ ইনিংসে ৩,০০০ রান পূরণ করেন। বিরাট কোহলি ওডিআই ফর্ম্যাটে ৭৫ ইনিংসে ৩,০০০ রান পূরণ করেন। বুধবার ৬৯-তম ইনিংসেই ৩,০০০ রান পূরণ করে ফেলতে পারেন শ্রেয়াস আইয়ার। তিনি চোট সারিয়ে মাঠে ফিরে ভালো ব্যাটিং করছেন। ফলে রাজকোটে ৩৪ রান করতেই পারেন।

46
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে একই সারিতে থাকবেন শ্রেয়াস আইয়ার?
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে একই সারিতে থাকবেন শ্রেয়াস আইয়ার?

ভিভের নজির স্পর্শ করবেন শ্রেয়াস!

বুধবার ওডিআই ফর্ম্যাটে ৬৯-তম ইনিংসেই যদি ৩,০০০ রান পূরণ করতে পারেন, তাহলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে একই সারিতে জায়গা করে নেবেন শ্রেয়াস আইয়ার। তাহলে তিনি ও ভিভ যুগ্মভাবে বিশ্বের চতুর্থ দ্রুততম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে ৩,০০০ রান পূরণ করবেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা ৫৭ ইনিংসে ৩,০০০ রান পূরণ করেছেন। তিনি সবার আগে।

56
ভডোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন শ্রেয়াস আইয়ার
Image Credit : X/Cricket with Ansh

ভডোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন শ্রেয়াস আইয়ার

ভডোদরায় বিরাট-শ্রেয়াসের বড় পার্টনারশিপ

ভডোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ৭৬ বলে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন শ্রেয়াস আইয়ার। ভারতীয় দল সেই ম্যাচে ৩০১ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল। ৫০ ওভারের ম্যাচেও ৩০১ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া সহজ নয়। কিন্তু সেই কাজই সহজ করে দেন বিরাট ও শ্রেয়াস। এর ফলে সহজেই জয় পেয়ে সিরিজে এগিয়ে যায় ভারতীয় দল।

66
ভারতীয় দলে ফেরার আগে বিজয় হাজারে ট্রফিতে ভালো ব্যাটিং শ্রেয়াস আইয়ারের
Image Credit : X/ShreyasIyer15

ভারতীয় দলে ফেরার আগে বিজয় হাজারে ট্রফিতে ভালো ব্যাটিং শ্রেয়াস আইয়ারের

ঘরোয়া ক্রিকেটে খেলেছেন শ্রেয়াস

জাতীয় দলে ফেরার আগে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন শ্রেয়াস আইয়ার। হিমাচল প্রদেশের বিরুদ্ধে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৩ বল খেলে ৮২ রান করেন মুম্বইয়ের অধিনায়ক। এই ইনিংসের মাধ্যমে ফিটনেসের প্রমাণ দেওয়ার পরেই তিনি জাতীয় দলে ফিরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর প্রথম ইনিংসেই ভালো ব্যাটিং করলেন শ্রেয়াস।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image2
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Recommended image3
India vs Sri Lanka: ৬০০-তম ম্যাচে সহজ জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের
Recommended image4
IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে
Recommended image5
Dinesh Chandimal: বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল
Related Stories
Recommended image1
শশাঙ্ক সিংয়ের জন্মদিনে দেখা, শ্রেয়াস আইয়ার সুস্থ হয়ে উঠছেন, জানালেন প্রীতি জিন্টা
Recommended image2
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দল ঘোষণা, ফিরলেন শ্রেয়াস আইয়ার-মহম্মদ সিরাজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved