England vs India T20 Series: ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) টি-২০ সিরিজে ভারতীয় দলের ব্যর্থতা অব্যাহত। আয়ারল্যান্ড সফর (India tour of Ireland, 2026) থেকেই ব্যর্থতা শুরু হয়েছে। টানা ছয়টি টি-২০ ম্যাচে জয়ের মুখ দেখতে পেল না ভারতীয় দল। শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) অধিনায়ক হওয়ার পর থেকে টি-২০ ফর্ম্যাটে কোনও ম্যাচেই জয় পেল না ভারতীয় দল।
KNOW
England vs India: আয়ারল্যান্ড সফরের (India tour of Ireland, 2026) পর ইংল্যান্ড সফরেও (India tour of England, 2026) টি-২০ সিরিজে হেরে গেল ভারতীয় দল। আয়ারল্যান্ড সফরে জোড়া টি-২০ ম্যাচে হেরে যাওয়ার পর চলতি ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজের প্রথম চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হেরে গেল ভারত। এই সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে টি-২০ বিশ্বকাপে পরপর দু'বার চ্যাম্পিয়ন ভারতীয় দল এই ফর্ম্যাটে টানা ছয় ম্যাচে জয়হীন থাকল। শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে কোনও ম্যাচেই জয় এল না। এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খোয়াল ভারতীয় দল।

বড় ব্যবধানে হার ভারতের
বৃহস্পতিবার রাতে ব্রিস্টলে (Bristol) টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেটে ১৫৮ রান করে ভারতীয় দল। সেরা ব্যাটিং করেন শ্রেয়াস। ভারতের অধিনায়ক ৪৯ বলে ৮০ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। শিবম দুবে (Shivam Dube) করেন ২২ রান। ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ১০ বলে ১৫ রান করেন। অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ১৪ বলে ১৬ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) আট বলে ১১ রান করেন। রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে অসাধারণ ব্যাটিং করেন অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)। তিনি ৩৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। তিনি আটটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনার ফিল সল্ট (Philip Salt) ৪২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তিনি নয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন।
শীর্ষস্থান খোয়াতে পারে ভারতীয় দল
পরপর ম্যাচ হারার ফলে টি-২০ ফর্ম্যাটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াতে পারে ভারতীয় দল। ইংল্যান্ড যদি এই সিরিজের শেষ ম্যাচেও জয় পায়, তাহলে তারা শীর্ষে চলে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


