England vs India T20 Series: চলতি ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) টি-২০ সিরিজে চার ম্যাচ খেলে কোনও ম্যাচেই জয় পায়নি ভারতীয় দল। এই সিরিজে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। এর আগে আয়ারল্যান্ড সফরেও (India tour of Ireland, 2026) দুই ম্যাচের টি-২০ সিরিজে হেরে গিয়েছে ভারত। এই ব্যর্থতায় নড়েচড়ে বসেছে বিসিসিআই (BCCI)।
KNOW
Indian Cricket Team: টি-২০ ফর্ম্যাটে টানা ছয় ম্যাচে জয় নেই। বিদেশের মাটিতে ব্যাটারদের পাশাপাশি বোলারদের পারফরম্যান্সও হতাশাজনক। ভারতীয় দলের এই ব্যর্থতায় নড়েচড়ে বসল বিসিসিআই (BCCI)। ভারতীয় দল দেশে ফেরার পর টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন বিসিসিআই কর্তারা। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) সেই ইঙ্গিতই দিয়েছেন। তিনি জানিয়েছেন, টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের এই ব্যর্থতায় গভীরভাবে উদ্বিগ্ন বিসিসিআই। ভারতীয় দল যাতে সাফল্যের পথে ফেরে, সেটা নিশ্চিত করার জন্য নতুন করে পরিকল্পনা করা হবে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পরিবর্তে শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক নির্বাচিত করে কোনও লাভ হয়নি। শ্রেয়াসের নেতৃত্বে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় পায়নি ভারতীয় দল। এই কারণেই উদ্বেগে বিসিসিআই।

পরপর ২ টি-২০ সিরিজে হার ভারতের
আয়ারল্যান্ড সফরের (India tour of Ireland, 2026) পর ইংল্যান্ড সফরেও (India tour of England, 2026) টি-২০ সিরিজে হেরে গেল ভারতীয় দল। এই ব্যর্থতা প্রসঙ্গে বিসিসিআই সচিব বলেছেন, ‘ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই সিরিজ শেষ হওয়ার পর আমরা অবশ্যই অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনায় বসব। কোথায় ভুল হচ্ছে, তা পর্যালোচনা করা হবে। যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করার চেষ্টা করা হবে। আমাদের সাফল্যের পথে ফিরতে হবে।’
হঠাৎ ভারতীয় দলের পতন
পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পরপর ১৬ বার টি-২০ সিরিজে জয় পায় ভারতীয় দল। কিন্তু এখন সেই সাফল্য অতীত। টি-২০ ফর্ম্যাটে প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা ভারতীয় দল এখন হেরেই চলেছে। প্রথমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ ও সিরিজ হেরে যাওয়ার পর ইংল্যান্ড সফরেও ব্যর্থ ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ভালো ব্যাটিং করেন শ্রেয়াস। কিন্তু দলের বাকিরা কেউই বড় রান পাননি। বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এই কারণেই ভারতীয় দলকে সিরিজ খোয়াতে হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


