India vs England Fifth T20 Match: চলতি ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) টি-২০ সিরিজের প্রথম চার ম্যাচেই হেরে গিয়েছে ভারতীয় দল। শনিবার রোজ বোলে (The Rose Bowl) সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। এই ম্যাচেও জয় না পেলে ভারতীয় দলের লজ্জা বাড়বে। এই ম্যাচ খেলতে নামার আগে সমস্যায় পড়ে গেল ভারতীয় দল।
KNOW
England vs India, 5th T20I: ভারতের কোনও শহরে যদি এই ঘটনা ঘটত, তাহলে 'তৃতীয় বিশ্বের অব্যবস্থা' বলে শোরগোল শুরু করে দিত ব্রিটিশ সংবাদমাধ্যম। কিন্তু যেহেতু সাদাম্পটনে (Southampton) যানজটে পড়তে হয়েছে ভারতীয় দলকে, এই কারণে বিষয়টিকে হাল্কাভাবে দেখানোর চেষ্টা শুরু হয়েছে। তবে প্রশ্ন এড়ানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে যে দল খেলতে যাচ্ছে, সেই দলকে কেন যানজটে আটকে পড়তে হল, তার জবাব দিতেই হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডকে (England and Wales Cricket Board)। ভারতের যে কোনও শহরে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে যাওয়া দল যখন হোটেল থেকে স্টেডিয়ামে যায় বা ম্যাচ শেষ হওয়ার পর হোটেলে ফেরে, তখন টিম বাসের আগে পুলিশের পাইলট কার যায়। সাদাম্পটনের ট্র্যাফিক পুলিশ কেন যানজট এড়াতে পারল না, সেই প্রশ্ন উঠছে।

যানজটের জন্য পিছিয়ে গেল টস
ভারতীয় দল যানজটে আটকে পড়ায় ৪৫ মিনিট পিছিয়ে গেল টস। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ছ'টা বেজে ২৮ মিনিটে টস হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক সময়ে স্টেডিয়ামে পৌঁছতে পারেনি ভারতীয় দল। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী (Ravi Shastri) জানান, প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং ভারতীয় দলের বাকি সদস্যরা রাস্তায় আটকে পড়েছেন। এই কারণে টস পিছিয়ে দিতে হল। শেষপর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাতটা বেজে ১৫ মিনিটে টস হয়। কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এই ঘটনা অভিনব। ভারতে কোনওদিন এই ধরনের ঘটনা দেখা যায়নি।
টসে জিতে ফিল্ডিং ভারতীয় দলের
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। এই ম্যাচে ভারতীয় দলে জোড়া বদল করা হয়েছে। বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ও ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) বাদ দেওয়া হয়েছে। খেলার সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও সূর্যাংশ শেডগে (Suryansh Shedge)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


