India tour of Ireland, 2026: আয়ারল্যান্ড সফরের শুরুতেই বিপাকে পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল। আয়ারল্যান্ডকে হয়তো হাল্কাভাবে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু আইরিশরা যে টি-২০ ফর্ম্যাটে লড়াই করার মতো শক্তিশালী দল, তা শুক্রবারের ম্যাচে বোঝা গেল। এরপর হয়তো ভারতীয় দলের টনক নড়বে।

DID YOU
KNOW
?
খেলার অপেক্ষায় বৈভব
ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের অপেক্ষায় বৈভব সূর্যবংশী।

Ireland vs India T20 Series: আয়ারল্যান্ড সফরে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হেরে গেল ভারতীয় দল। বেলফাস্টের (Belfast) সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে (Civil Service Cricket Club) এই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থতার জন্য ভারতীয় দলকে হারতে হল। আত্মতুষ্টি এই হারের কারণ হতে পারে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের প্রধান কোচ শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তাঁর এই সিদ্ধান্ত ভারতীয় দলের বিপক্ষে যায়। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে নয় উইকেট হারিয়ে ১৮২ রান করে আয়ারল্যান্ড। জবাবে ভারতীয় দল ১৮.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে গেল। ফলে এই ম্যাচে ৩৪ রানে জয় পেল আইরিশরা। তারা প্রথমবার টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় পেল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভারতীয় দলের ব্যর্থতা

এদিন বোলিংয়ে হর্ষিত রানা (Harshit Rana), আর্শদীপ সিং (Arshdeep Singh) ও অক্ষর প্যাটেল (Axar Patel) এবং ব্যাটিংয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) লড়াই করেন। কিন্তু বাকিরা সাহায্য করতে পারেননি। এর ফলে হেরে গেল ভারতীয় দল। আয়ারল্যান্ডের হয়ে অধিনায়ক লরক্যান টাকার (Lorcan Tucker) ৩৬ বলে ৫০ রান করেন। গ্যারেথ ডেলানি (Gareth Delany) ৩২ বলে ৪৯ রান করেন। হর্ষিত ২৪ রান দিয়ে তিন উইকেট নেন। আর্শদীপ ২৮ রান দিয়ে জোড়া উইকেট নেন। অক্ষর ৩৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) চার ওভারে বিনা উইকেটে ৫৭ রান দেন। ওপেন করতে নেমে বিস্ফোরক ইনিংস খেলেন অভিষেক। এই তরুণ ব্যাটার ২০ বলে ৫০ রান করেন। শিবম দুবে (Shivam Dube) ১৪ বলে ২৫ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ২১ বলে ১৯ রান করেন। অক্ষর ১৬ বলে ১৫ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে ম্যাথু হামফ্রেজ (Matthew Humphreys) ৩৮ রান দিয়ে তিন উইকেট নেন। ম্যাথু হোলার্ড (Matthew Hollard) ২৮ রান দিয়ে তিন উইকেট নেন। জয় মুন্দ্রা (Jai Moondra) ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেন।

রবিবার দ্বিতীয় ম্যাচ

আয়ারল্যান্ড সফরে জোড়া টি-২০ ম্যাচ খেলতে গিয়েছে ভারতীয় দল। রবিবার দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।