India vs Sri Lanka: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, এশিয়ান গেমস সেমি-ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

Published : Sep 29, 2026, 11:08 AM IST
India vs Sri Lanka Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 Cricket: চলতি এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে বিঘ্ন ঘটাচ্ছে বৃষ্টি। বৃষ্টির জন্য চারটি কোয়ার্টার-ফাইনালই ভেস্তে গেল। চার দল আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে। এতে ভারতের লাভই হয়েছে। কিন্তু ক্রিকেটপ্রেমীরা ২২ গজে লড়াই দেখতে পেলেন না।

DID YOU KNOW ?
সাফল্যের লক্ষ্যে শ্রেয়াস
ভারতের পুুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে শ্রেয়াস আইয়ার।

Asian Games 2026 Men's Cricket: নাগোয়ায় (Nagoya) বৃষ্টির জেরে চলতি এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের চারটি কোয়ার্টার-ফাইনাল ম্যাচই ভেস্তে গেল। কোনও ম্যাচই শুরু করা সম্ভব হল না। মঙ্গলবার সকালে কোয়ার্টার-ফাইনালে নেপাল-শ্রীলঙ্কা (Nepal vs Sri Lanka) ম্যাচ পরিত্যক্ত হয়। মালয়েশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের (Malaysia vs Bangladesh) কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের (India vs Afghanistan) ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। অন্য কোয়ার্টার-ফাইনালে হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচও (Hong Kong vs Pakistan) আয়োজন করা সম্ভব হয়নি। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় ম্যাচ না খেলেই বিদায় নিতে হয়েছে আফগানিস্তান, হংকং, মালয়েশিয়া ও নেপালকে।

সেমি-ফাইনালে ভারত-শ্রীলঙ্কা

আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। বৃহস্পতিবার দুই সেমি-ফাইনাল ম্যাচ হওয়ার কথা। তবে সেই সময় আবহাওয়া কেমন থাকবে, তার উপর ম্যাচ হওয়া নির্ভর করছে। ভারত ও পাকিস্তান যদি সেমি-ফাইনালে জয় পায়, তাহলে ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। এবারের এশিয়ান গেমসে ভারতের মহিলা দল সোনা জিতেছে। এবার পুরুষ দলও সোনা জিতবে বলে আশায় সারা দেশ। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিততে পারলে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আনন্দ বেড়ে যাবে।

সোনার লক্ষ্যে শ্রেয়াস-লক্ষণ

এবারের এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। গৌতম গম্ভীর (Gautam Gambhir) এখন দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের সঙ্গে থাকায় এশিয়ান গেমসে তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন লক্ষ্মণ। ভারতীয় দলে আছেন জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতো অভিজ্ঞ তারকা। পাশাপাশি ১৫ বছর বয়সি ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীও (Vaibhav Sooryavanshi) আছেন স্কোয়াডে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২
এশিয়ান গেমসে ক্রিকেটে জোড়া সোনার লক্ষ্যে ভারতীয় দল।
এবারের এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জিতেছে ভারত। এবার পুরুষ ক্রিকেট দলও সোনা জয়ের লক্ষ্যে।
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: এশিয়ান গেমসের মঞ্চে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কারা? জানা যাবে মঙ্গলবার
Asian Games 2026: ভাগ্যের কাছে হেরে রুপো এশা সিংয়ের, কুরাশে ব্রোঞ্জ পিঙ্কির, না খেলেই সেমিতে শ্রেয়সরা