India vs West Indies T20 Series: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার পর এখন টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এরপর নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) যাবে ভারতীয় দল। এই সফরে সবচেয়ে বড় চমক হল, দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তাঁর প্রত্যাবর্তনে বোলিং বিভাগ নিয়ে প্রশ্ন উঠছে।
India tour of New Zealand 2026: নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। এবার কি অপর দুই অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammad Shami) ও মহম্মদ সিরাজকেও (Mohammed Siraj) দলে ফেরানো হবে? শামি দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। তাঁকে আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় আছে। বয়সও শামির পক্ষে নেই। সিরাজের ক্ষেত্রে অবশ্য সেরকম কোনও বিষয় নেই। তবে এই পেসারকে নিয়মিত খেলার সুযোগ দেওয়া হচ্ছে না। ভুবনেশ্বর দলে ফেরায় শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হল বলে মনে করছেন অনেকে। সিরাজও দলে ফিরতে পারেন। সবকিছুই নির্ভর করছে বিসিসিআই (BCCI) কর্তা ও নির্বাচকদের উপর।
ভুবনেশ্বর দলে ফেরায় খুশি জাফর
ভুবনেশ্বর জাতীয় দলে ফেরায় খুশি প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর (Wasim Jaffer)। এই প্রাক্তন ব্যাটার বলেছেন, ‘দেরিতে হলেও ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওর এই সুযোগ প্রাপ্য ছিল। ওকে দলে নিয়ে কেউ অনুগ্রহ করেনি। ও ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ওর ফিটনেসও ভালো পর্যায়ে। এর আগে কেন ওকে বাদ দেওয়া হয়েছিল, আমি সত্যিই বুঝতে পারিনি। আইপিএল-এ (IPL 2026) এবং উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হয়ে ও সবসময়ই ভালো খেলেছে। তাহলে কেন ওকে নেওয়া হচ্ছিল না, সেটাই বুঝতে পারিনি। আমাদের বয়সের বিষয়টা একপাশে সরিয়ে রাখা উচিত। তরুণ ক্রিকেটাররা অবশ্যই রয়েছে, কিন্তু যারা ভালো খেলছে, তাদের উপেক্ষা করা উচিত নয়। কারণ, চাপের পরিস্থিতিতে শেষপর্যন্ত অভিজ্ঞতা প্রয়োজন হয়। পুরোপুরি তরুণ দল নিয়ে খেলতে পারবেন না। অভিজ্ঞতা এবং তারুণ্যের ভারসাম্য প্রয়োজন।’
শামিকে টেস্ট দলে ফেরানোর দাবি জাফরের
শামিকে জাতীয় দলে ফেরানোর পক্ষে সওয়াল করে জাফর বলেছেন, ‘বিশেষ করে টেস্ট দলে শামিকে অবশ্যই নেওয়া উচিত। ওডিআই দল নিয়ে নিশ্চিত নই। কারণ, সেখানে আমরা গুরনূর ব্রার (Gurnoor Brar), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) নীতীশ রেড্ডির (Nitish Reddy) মতো বেশ কয়েকজনকে দলে নিয়ে চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয় না ম্যানেজমেন্ট এখনও ওদের নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।’ আগামী বছরের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2027) ভারতীয় দলের পেস বোলিং আক্রমণে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), শামি ও সিরাজকে দেখতে চাইছেন জাফর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


