New Zealand vs Pakistan: কলম্বোয় বৃষ্টির জেরে শুরুই হল না ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

Published : Feb 21, 2026, 09:47 PM ISTUpdated : Feb 21, 2026, 11:17 PM IST
R Premadasa Stadium Colombo

সংক্ষিপ্ত

New Zealand vs Pakistan: কলম্বোয় (Colombo) বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাসই মিলে গেল। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেল।

DID YOU KNOW ?
ফাইনালের পুনরাবৃত্তি
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। রবিবার এবারের টি-২০ বিশ্বকাপে সুপার এইটে ২ দলের লড়াই।

Colombo Rain: কলম্বোয় বৃষ্টিরই জয় হল। শ্রীলঙ্কার (Sri Lanka) চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) এই নিয়ে দ্বিতীয় ম্যাচ ভেস্তে গেল। শনিবার সুপার এইট পর্যায়ের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড (New Zealand vs Pakistan)। ম্যাচ ঠিক সময়ে শুরু হওয়ার আশা তৈরি হয়েছিল। টস ঠিক সময়েই হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha)। কিন্তু টসের পরেই বৃষ্টি শুরু হয়। পাঁচ ওভার করে দুই দলের ব্যাটিংয়ের জন্য রাত ১০টা বেজে ১৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারতেন আম্পায়াররা। কিন্তু তাঁরা পরিবেশ-পরিস্থিতি দেখে রাত ন'টার পরেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় নিউজিল্যান্ড ও পাকিস্তান এক পয়েন্ট করে পেল। এর ফলে এই গ্রুপ থেকে সেমি-ফাইনালে কোন দুই দল যাবে, সেই লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠল।

রবিবার কী হবে?

রবিবার জোড়া ম্যাচ হতে চলেছে। দিনের প্রথম ম্যাচে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা (England vs Sri Lanka)। এই ম্যাচের সময়ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা কম। এরপর আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত (India vs South Africa)। আমেদাবাদে বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে এই ম্যাচ নির্বিঘ্নে হবে।

অভিষেক শর্মার ফর্মে ফেরার অপেক্ষায় ভারতীয় দল

চলতি টি-২০ বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখনও পর্যন্ত রান করতে পারেননি ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিন ম্যাচেই শূন্য রানে আউট হয়ে যান এই ব্যাটার। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া। রবিবারও রান না পেলে তাঁকে নিয়ে যে প্রশ্ন জোরালো হবে, সেটা অভিষেক নিজেও জানেন। এই কারণে তিনি সতর্ক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
গ্রুপ পর্যায়ে ৪ ম্যাচেই জয় পেয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের গ্রুপে ৪ ম্যাচেই জয় পেয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa: ভারতের বিরুদ্ধে নামার আগে হুঁশিয়ারি দিলেন কুইন্টন ডি কক, তাণ্ডব চালাবেন প্রোটিয়া ব্যাটার?
T20 World Cup 2026: সুপার এইটের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? জরুরি ভিত্তিতে নিয়ম বদল আইসিসি-র