India vs South Africa: ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। রবিবার সুপার এইটে এই দুই দলের সাক্ষাৎ হতে চলেছে।
KNOW
South Africa Coach Shukri Conrad: ক্রিকেট দুনিয়ায় ‘চোকার্স’ হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা এবার ভারতীয় দলের উপর তৈরি হওয়া চাপের সুযোগ নিতে চাইছে! রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচের আগে এমনই দাবি করেছেন প্রোটিয়াদের প্রধান কোচ শুকরি কনরাড। তাঁর কথা অনুযায়ী, ‘ভারতের মতো দলকে নিয়ে অনেক কাটা-ছেঁড়া করা হচ্ছে। সেমি-ফাইনালে পৌঁছনোর জন্য ওদের উপর অনেক চাপ থাকবে। ওরা ফাইনালে পৌঁছবে বলেও আশা করা হচ্ছে। সেই চাপও থাকবে। আশা করি আমরা ওদের উপর তৈরি হওয়া এই চাপের সুযোগ নিতে পারব এবং ওরা যে চাপের মুখে ভেঙে পড়ে, তা দেখিয়ে দিতে পারব।’
দক্ষিণ আফ্রিকার নিশানায় অভিষেক শর্মা
ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) চলতি টি-২০ বিশ্বকাপে এখনও রান পাননি। সে কথা উল্লেখ করে দক্ষিণ আফ্রিকার কোচ বলেছেন, ‘চাপ খুব বড় বিষয়। আমাদের দল যেমন চাপে আছে, তেমনই ওদের দলের উপরেও চাপ আছে। আমরা সবাই সেরা দলের বিরুদ্ধে খেলার চাপের কথা বলি। কিন্তু সেরা দল ঠিক কীরকম চাপে থাকে, সে বিষয়ে আমরা সচেতন নই। আমি এ কথা বলছি না যে ওদের যে ছেলেটা গত তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে গিয়েছে সে দলে জায়গা পাওয়া নিয়ে চাপে আছে।’ মুখে এ কথা বললেও, রবিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলাররা যে শুরুতেই অভিষেকের উইকেট নিয়ে ভারতীয় দলের উপর চাপ তৈরি করার চেষ্টা করবেন, সেই ইঙ্গিত দিয়েছেন কনরাড।
দায়িত্ব নিয়েই চমক দিতে চান কনরাড
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোনও সীমিত ওভারের টুর্নামেন্টে এসেছেন কনরাড। ভারতের মতোই দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্যায়ে সব ম্যাচ জিতে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে। এবার দলকে চূড়ান্ত সাফল্য এনে দিতে চান কনরাড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


