Karnataka vs Jammu and Kashmir: রঞ্জি ট্রফি ফাইনালে (Ranji Trophy Elite 2025-26 Final) কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচ ড্র করলেও, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হল জম্মু ও কাশ্মীর। ফলে ভারতের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস তৈরি হল।

DID YOU
KNOW
?
পরশ ডোগরার ইতিহাস
জম্মু ও কাশ্মীরের ক্রিকেট দলের প্রথম অধিনায়ক হিসেবে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলেন পরশ ডোগরা।

Ranji Trophy Elite 2025-26 Final: ইতিহাসে পরশ ডোগরা (Paras Dogra)। জম্মু ও কাশ্মীরের (Karnataka vs Jammu and Kashmir) ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে প্রথমবার রঞ্জি ট্রফি জিতলেন পরশ। তাঁর দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল। প্রথমবার ফাইনালে উঠে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে খেতাব জিতল জম্মু ও কাশ্মীর। শুধু প্রথম ইনিংসই নয়, দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করলেন উপত্যকার ব্যাটাররা। কর্ণাটক দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পায়নি। তবে তারা প্রথম ইনিংসে দলগতভাবে ভালো ব্যাটিং করতে পারেনি। ফলে দ্বিতীয় ইনিংসে যদি ব্যাটিং করত, তাহলে হয়তো সরাসরি জয় পেতে পারত জম্মু ও কাশ্মীর। তবে পরশরা সরাসরি জয় পাওয়ার চেষ্টা করেননি। তাঁরা প্রথম ইনিংসে এগিয়ে থাকার পরেই চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে যান। এই কারণে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে কর্ণাটককে ব্যাটিং করতে পাঠাননি।

প্রথমে ব্যাটিং করে বাজিমাত জম্মু ও কাশ্মীরের

রঞ্জি ট্রফি ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৫৮৪ রান করে জম্মু ও কাশ্মীর। জবাবে প্রথম ইনিংসে ২৯৩ রান করে কর্ণাটক। ফলে প্রথম ইনিংসে ২৯১ রানে এগিয়ে থাকে জম্মু ও কাশ্মীর। এরপর দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ৩৪২ রান করে জম্মু ও কাশ্মীর। এরপরেই ম্যাচ শেষ হয়ে যায়।

জম্মু ও কাশ্মীরের নায়ক শুভম-আকিব

রঞ্জি ট্রফি ফাইনালে প্রথম ইনিংসে অসাধারণ শতরান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জম্মু ও কাশ্মীরের ব্যাটার শুভম পুন্দির (Shubham Pundir)। তিনি কঠিন পরিস্থিতিতে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১২১ রান করেন। দুই ইনিংসেই অসাধারণ ব্যাটিং করেন সাহিল লোতরা (Sahil Lotra)। তিনি প্রথম ইনিংসে ৭২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০১ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ১৬০ রান করে অপরাজিত থাকেন ওপেনার কামরান ইকবাল (Qamran Iqbal)। এবারের রঞ্জি ট্রফির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আকিব নবি দার (Auqib Nabi Dar)। তিনি ফাইনালে ৫৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।