Austria vs Jordan: দুরন্ত ফুটবল অস্ট্রিয়ার, হার দিয়ে বিশ্বকাপ ফুটবলে অভিষেক জর্ডনের

Published : Jun 17, 2026, 02:31 PM ISTUpdated : Jun 17, 2026, 02:55 PM IST
FIFA World Cup 2026 Austria vs Jordan

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে প্রথমবার ৪৮ দলকে খেলার সুযোগ দিয়েছে ফিফা। এই নিয়মের সুযোগ নিয়ে একাধিক দল প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছে। তাদের অন্যতম জর্ডন (Jordan)। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার (Austria) বিরুদ্ধে খেলল জর্ডন।

DID YOU KNOW ?
বিশ্বকাপে নতুন দল
জর্ডন, কিউরাসাও, কেপ ভার্দের মতো দলগুলি এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছে।

FIFA World Cup 2026 Updates: প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও, শুরুটা ভালোভাবে করতে পারল না জর্ডন (Jordan)। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার (Austria) কাছে ১-৩ হেরে গেল জর্ডন। এই ম্যাচের শুরু থেকেই লড়াই করছিল পশ্চিম এশিয়ার এই দল। তবে ২১ মিনিটে প্রথম গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো স্কিমিড (Romano Schmid)। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই লড়াইয়ে ফেরে জর্ডন। ৫০ মিনিটে দেশের হয়ে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে প্রথম গোল করে ইতিহাসে নাম লেখালেন আলি ওলওয়ান (Ali Olwan)। ৬৯ মিনিটে গোল করে ফেলেছিলেন মার্কো আর্নাঅটোভিচ (Marko Arnautović)। কিন্তু হ্যান্ডবলের জন্য সেই গোল বাতিল হয়। ভিএআর-এর (VAR) সাহায্যে এই সিদ্ধান্ত নেন রেফারি। এই সিদ্ধান্তে উল্লসিত হয়ে ওঠে জর্ডন শিবির। তবে তারপরেই তারা ম্যাচ থেকে হারিয়ে যায়। ৭৬ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ইয়াজান আল-আরব (Yazan Al-Arab)। এরপর ম্যাচের শেষপর্বে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান আর্নাঅটোভিচ। তিনি গোল করার পরেই ম্যাচ শেষ হয়ে যায়।

পার্থক্য গড়ে দিলেন আর্নাঅটোভিচ

দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই সাসা কালাইডজিচের (Saša Kalajdžić) পরিবর্তে মাঠে নামেন আর্নাঅটোভিচ। তিনিই ম্যাচের ফল নির্ণয় করে দিলেন। তাঁকে সামাল দিতে গিয়ে হিমশিম অবস্থা হয় জর্ডন রক্ষণের। ৬৯ মিনিটে যে গোল বাতিল হয়, সেক্ষেত্রে প্রথমে জর্ডন দল দাবি করে, তাদের গোলকিপারকে ফাউল করা হয়েছে। কিন্তু ভিএআর-এ দেখা যায়, গোলকিপারকে ফাউল করা হয়নি। কিন্তু হ্যান্ডবল হয়েছিল। এই কারণেই গোল বাতিল করেন রেফারি। তবে এই গোল বাতিল হলেও, এরপর আর্নাঅটোভিচের আক্রমণের চাপ সামাল দিতে না পেরেই আত্মঘাতী গোল করে বসেন আল-আরব। দ্বিতীয় গোল হজম করার পরেই জর্ডনের লড়াই শেষ হয়ে যায়।

প্রথম ম্যাচে জয় পেয়ে খুশি অস্ট্রিয়া শিবির

জর্ডনের বিরুদ্ধে এই ম্যাচে জয় পাওয়ার পর অস্ট্রিয়ার মিডফিল্ডার কনরাড লেইমার (Konrad Laimer) বলেছেন, ‘আমরা জানতাম এই ম্যাচে লড়াই কঠিন হবে। ম্যাচ চলাকালীন এমন কিছু মুহূর্ত ছিল যখন আমরা ভালো পারফরম্যান্স দেখিয়েছি। আবার কিছু সময়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। তবে আমরা কোনও পরিস্থিতিতেই হাল ছেড়ে দিইনি।  দলের সবার মানসিকতাই আসল। আমরা শেষপর্যন্ত লড়াই করে জয় পেয়েছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে প্রথম ম্যাচে হার জর্ডনের।
প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে হেরে গেল জর্ডন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: আলজেরিয়ার বিরুদ্ধে মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল? বিশ্বজুড়ে বিতর্ক
Senpai Ashish Darji: দুরন্ত লড়াই আশিস দর্জির, এশিয়া ওপেন কাপ ক্যারাটেতে দ্বিতীয় ভারত