FIFA World Cup 2026 Final: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনাল। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs Spain)। লিওনেল মেসিদের (Lionel Messi) প্রতিপক্ষ ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
KNOW
FIFA World Cup 2026: ল্যামিন ইয়ামাল (Lamine Yamal) বনাম লিওনেল মেসি (Lionel Messi)। চলতি বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন (Argentina vs Spain) ম্যাচে এই দুই তারকার দিকে সারা বিশ্বের নজর থাকবে। সদ্য ১৯ বছরে পা দেওয়া ইয়ামালের সঙ্গে তাঁর চেয়ে ২০ বছরের বড় মেসির লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। ২০২৪ সালে কোপা আমেরিকা (Copa America 2024) চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সে বছরই ইউরো কাপ (UEFA EURO 2024) জেতে স্পেন। এবারের বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন মেসিরা এবং দ্বিতীয় স্থানে ছিলেন ইয়ামালরা। ফলে বিশ্বের সেরা দুই দলই বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে।
আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে কারা এগিয়ে?
সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত ১৪ বার আর্জেন্টিনা ও স্পেনের লড়াই হয়েছে। দুই দলই ছয়টি করে ম্যাচে জয় পেয়েছে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। ফলে বিশ্বকাপ ফাইনালের আগে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। এবারের বিশ্বকাপ ফুটবলে দুই দলই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ফাইনালে জমজমাট লড়াই দেখার আশায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
কীভাবে ফাইনালে পৌঁছল স্পেন?
এবারের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের (Cape Verde) সঙ্গে গোলশূন্য ড্র করে স্পেন। শুরুতেই আটকে গেলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে নক-আউটের যোগ্যতা অর্জন করেন ইয়ামালরা। তারপর আর কোনও দলই তাঁদের থামাতে পারেনি। চলতি বিশ্বকাপে মাত্র এক ম্যাচে গোল হজম করেছে স্পেন। সেই ম্যাচ ছিল কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে। সেই ম্যাচে ২-১ জয় পায় স্প্যানিশরা। এরপর সেমি-ফাইনালে ফ্রান্সের (France) বিরুদ্ধে ২-০ জয় আসে। ফাইনালে এই ধারাবাহিকতা বজায় রাখাই লুই ডে লা ফুয়েন্তের (Luis de la Fuente) দলের লক্ষ্য।
কোন পথে ফাইনালে আর্জেন্টিনা?
এবারের বিশ্বকাপ ফুটবলে সহজ গ্রুপে ছিল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অফ ৩২ পর্যায়ে কেপ ভার্দের বিরুদ্ধে লড়াই করে জয় পেতে হয় মেসিদের। এরপর রাউন্ড অফ ১৬ পর্যায়ে মিশরের (Egypt) বিরুদ্ধে জয় পায় আর্জেন্টিনা। কোয়ার্টার-ফাইনালে সুইৎজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে জয় আসে। এরপর সেমি-ফাইনালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


