Lionel Messi: 'কীভাবে চাপ সামাল দাও?' জকোভিচের প্রশ্নে মন জয় করল মেসির জবাব

Published : Jul 18, 2026, 09:30 PM ISTUpdated : Jul 18, 2026, 09:57 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

Lionel Messi-Novak Djokovic: পুরুষদের ফুটবলে যেমন সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি, তেমনই পুরুষদের টেনিসে সর্বকালের অন্যতম সফল নোভাক জকোভিচ। দুই খেলার এই দুই সেরা তারকার কথোপকথন সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মন জয় করে নিল।

DID YOU KNOW ?
খেতাবের লক্ষ্যে স্পেন
২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। এবার দ্বিতীয় খেতাবের লক্ষ্যে ল্যামিন ইয়ামালরা।

FIFA World Cup 2026 Final: রবিবার বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনাল (FIFA World Cup 2026 Final)। টানা দ্বিতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে স্পেনের বিরুদ্ধে খেলতে নামছে আর্জেন্টিনা (Argentina vs Spain)। তার আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নিউ ইয়র্কের (New York City) ম্যানহাটনে (Manhattan) এক অনুষ্ঠানে টেনিস তারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) মুখোমুখি হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। এই অনুষ্ঠানে মেসিকে এক প্রশ্ন করেন জকোভিচ। প্রশ্ন এমন কিছু জটিল ছিল না। তবে মেসির জবাব তাঁর অনুরাগীদের মন জয় করে নিল। এই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কীভাবে চাপ সামাল দেন মেসি?

মেসিকে জকোভিচ প্রশ্ন করেন, ‘তুমি কীভাবে চাপ সামাল দিয়ে তোমার খেলার স্বাভাবিক ধরন বজায় রাখো?’ জবাবে মেসি বলেন, ‘আমি কখনও চাপ নিয়ে খুব বেশি ভাবি না। আমি চাপকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছি। আমি খেলতে যাই, ম্যাচ উপভোগ করি এবং প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা উচ্চ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলি এবং সবসময় জয় পাওয়ার চেষ্টা করি। তবে একইসঙ্গে আমরা বুঝি, এটা খেলা। আমাদের প্রতিদ্বন্দ্বী দলও খেলতে নামে। এই কারণে সবসময় জয় পাওয়া সম্ভব নয়। সময়ের সঙ্গে সঙ্গে আমি শিখেছি, তুমি যত বেশি ম্যাচে জয় পাও, তার চেয়ে বেশি ম্যাচে হেরে যাও। এই বোধ আমাকে একজন ব্যক্তি ও একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে।’

 

 

অনুরাগীদের নাগালের মধ্যে মেসি

বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলতে নামার আগের দিন এই অনুষ্ঠানে অনুরাগীদের সামনে হাজির হন মেসি। এই অনুষ্ঠানে জকোভিচ ছাড়াও ছিলেন আমেরিকান ফুটবলের (American Football) কিংবদন্তি টম ব্র্যাডি (Tom Brady), এনবিএ (NBA) কিংবদন্তি কেভিন ডুরান্ট (Kevin Durant)। এই অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। অনুষ্ঠান শেষ হওয়ার পর জকোভিচ, ব্র্যাডি ও ডুরান্টের সঙ্গে সেলফি তোলেন মেসি। এই অনুষ্ঠান মেসির অনুরাগীদের কাছে স্মরণীয় হয়ে থাকল।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছেন লিওনেল মেসি।
তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলতে নামছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

East Bengal FC: পেনাল্টি থেকে গোল জেসিনের, কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের
Lamine Yamal: বিশ্বকাপ ফাইনালের আগে চোট পেয়েছেন, ফিট হয়ে খেলতে পারবেন ইয়ামাল?