FIFA World Cup 2026 Final: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেন-আর্জেন্টিনা (Spain vs Argentina) লড়াই হতে চলেছে। এই ম্যাচের অন্যতম আকর্ষণ স্পেনের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল (Lamine Yamal)। এই তরুণের সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) লড়াই দেখার অপেক্ষায় সারা বিশ্ব।
KNOW
Spain Vs Argentina: বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে (FIFA World Cup 2026 Final) আর্জেন্টিনার বিরুদ্ধে (Spain vs Argentina) খেলতে তৈরি স্পেনের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল (Lamine Yamal)। তাঁর ফিটনেস নিয়ে যাবতীয় সংশয় দূর করেছেন স্পেনের প্রধান কোচ লুই ডে লা ফুয়েন্তে (Luis de la Fuente)। ফলে বার্সেলোনার (Barcelona) কিংবদন্তি লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে তরুণ উইঙ্গার ইয়ামালের লড়াই দেখা যাবে। সেমি-ফাইনালে ফ্রান্সের (France) বিরুদ্ধে ম্যাচে চোট পান ইয়ামাল। এই চোট পাওয়ার পর তিনি সম্পূর্ণ ফিট হয়ে ফাইনালে খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে স্পেনের প্রধান কোচ জানিয়ে দিয়েছেন, ইয়ামাল ফাইনালে খেলতে পারবেন। তাঁর ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই।
প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ইয়ামাল
২০২৪ সালে স্পেনকে ইউরো কাপ (UEFA EURO 2024) জেতান ইয়ামাল। এবার তিনি প্রথমবার বিশ্বকাপ ফুটবল ফাইনালে খেলতে নামছেন। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। ১৬ বছর পর আন্দ্রে ইনিয়েস্তাদের (Andrés Iniesta) নজির স্পর্শ করতে চাইছেন ইয়ামালরা। এই তরুণ উইঙ্গারের ফিটনেস প্রসঙ্গে স্পেনের প্রধান কোচ বলেছেন, ‘ও ঠিক আছে। ওকে নিয়ে কোনও সমস্যা নেই। ও প্রবল ধাক্কা খেয়েছিল। তবে ম্যাচের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। আমরা গতকাল ওকে বিশ্রাম দিয়েছিলাম। আজ ও সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে।’
বিশ্বকাপ ফাইনালে পৌঁছেই খুশি স্পেনের কোচ
বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগের দিন স্পেনের প্রধান কোচ বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যাওয়া আমাদের কাছে বিলাসিতা। আমরা নিজেদের বিশেষ সুবিধাপ্রাপ্ত মনে করছি। ফাইনালে পৌঁছতে পারলে আমার সবসময় ভালো লাগে। ফাইনালে যদি হেরেও যাই, তাহলেও আমি অখুশি হব না। ফাইনাল খেলাই গুরুত্বপূর্ণ বিষয়। ফাইনাল ম্যাচ জেতার জন্য লড়াই করতে পারা আরও ভালো বিষয়। আমাদের প্রতিপক্ষ দল অত্যন্ত শক্তিশালী। ওদের ট্র্যাক রেকর্ড অসাধারণ। তবে আমরা নিজেদের শক্তি ও দক্ষতা কাজে লাগিয়ে লড়াই করব।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


