MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Lionel Messi: বিশ্বকাপ ফুটবলে ইতিহাস, কতগুলি নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি?

Lionel Messi: বিশ্বকাপ ফুটবলে ইতিহাস, কতগুলি নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি?

Lionel Messi Record: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। তিনি টানা দ্বিতীয়বার দেশকে বিশ্বকাপ জেতানোর লক্ষ্যে খেলছেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 23 2026, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
মিরোস্লাভ ক্লোজাকে ছাপিয়ে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল লিওনেল মেসির
Image Credit : Getty

মিরোস্লাভ ক্লোজাকে ছাপিয়ে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল লিওনেল মেসির

বিশ্বকাপে সর্বাধিক গোল মেসির

চলতি বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি জার্মানির প্রাক্তন স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজাকে ছাপিয়ে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ ফুটবলে মেসির গোলের সংখ্যা ১৮।

DID YOU
KNOW
?
১৮ ম্যাচ জয় মেসির
আর্জেন্টিনার হয়ে এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে ১৮ ম্যাচে জয় পেয়েছেন লিওনেল মেসি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল মেসির

২০০৬ সালে আর্জেন্টিনার হয়ে প্রথমবার বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ পান লিওনেল মেসি। এবার তিনি ষষ্ঠ বিশ্বকাপে খেলছেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে ২৮ ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনিই বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন।

১৮
বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে ১৮ গোল লিওনেল মেসির।
বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে সর্বাধিক ১৮ গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

Related Articles

Related image1
Lionel Messi: 'প্রচণ্ড রেগে গিয়েছিলাম,' বিশ্বকাপ ফুটবলে নতুন রেকর্ড গড়ার পর বললেন মেসি
Related image2
Lionel Messi-Kylian Mbappe: বিশ্বকাপে মেসির রেকর্ড ছাপিয়ে যাবেন এমবাপে, আশায় ফ্রান্সের কোচ
38
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি মিনিট ধরে খেলেছেন লিওনেল মেসি
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি মিনিট ধরে খেলেছেন লিওনেল মেসি

সবচেয়ে বেশি সময় খেলেছেন মেসি

বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে এখনও পর্যন্ত মোট ২,৪৮৯ মিনিট ধরে খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অন্য কোনও ফুটবলার তাঁর মতো এতক্ষণ ধরে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ পাননি।

48
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির গড়েছেন লিওনেল মেসি
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির গড়েছেন লিওনেল মেসি

সবচেয়ে বেশি ম্যাচ জয় মেসির

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ১৮ ম্যাচে জয় পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অন্য কোনও খেলোয়াড় বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এত ম্যাচ জেতার রেকর্ড গড়তে পারেননি।

58
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার হয়ে একাই গোল করে চলেছেন অধিনায়ক লিওনেল মেসি
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার হয়ে একাই গোল করে চলেছেন অধিনায়ক লিওনেল মেসি

একাই একশো মেসি

চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করেছে আর্জেন্টিনা। এই পাঁচ গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার অন্য কোনও ফুটবলার চলতি বিশ্বকাপ ফুটবলে গোল করতে পারেননি। তাঁরা শুধু মেসিকে গোল করতে সাহায্য করছেন।

68
বিশ্বকাপ ফুটবলে পরপর ২ ম্যাচে হ্যাটট্রিক করার সুযোগ হারালেন লিওনেল মেসি
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলে পরপর ২ ম্যাচে হ্যাটট্রিক করার সুযোগ হারালেন লিওনেল মেসি

বিরল নজির গড়তে পারলেন না মেসি

চলতি বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেন। এই ম্যাচের শুরুতেই পেনাল্টি নষ্ট না করলে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করার বিরল নজির গড়তে পারতেন মেসি। 

78
১ ম্যাচ বাকি থাকতেই চলতি বিশ্বকাপ ফুটবলের নক-আউটের যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা
Image Credit : Getty

১ ম্যাচ বাকি থাকতেই চলতি বিশ্বকাপ ফুটবলের নক-আউটের যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা

বিশ্বকাপের নক-আউটে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জে-তে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে নক-আউটের যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা। ফলে গ্রুপের শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে গেল। নক-আউটে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে ফের চ্যাম্পিয়নশিপের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই লিওনেল মেসির লক্ষ্য।

88
অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনাকে জেতাতে পেরে খুশি, জানিয়েছেন লিওনেল মেসি
Image Credit : Getty

অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনাকে জেতাতে পেরে খুশি, জানিয়েছেন লিওনেল মেসি

দলকে জিতিয়ে খুশি মেসি

অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনাকে জেতানোর পর অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ‘এই জয় পেয়ে খুব খুশি। এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত কঠিন ম্যাচ ছিল। এই জয় পেয়ে আমরা মানসিক শান্তি পাচ্ছি। এই ম্যাচে কঠিন লড়াই হয়েছে। আমরা দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়ে আমরা খুশি।’

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
ফিফা বিশ্বকাপ ২০২৬
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image2
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image3
East Bengal FC: ডুরান্ড কাপ জেতার পরেই ভালো খবর, ইস্টবেঙ্গলে ফিরল ইমামি
Recommended image4
IAMGAME Awards: আই অ্যাম গেমস অ্যাওয়ার্ডসে ৩ পুরস্কার রাউন্ডগ্লাস স্পোর্টস, পাঞ্জাব এফসি-র
Recommended image5
Snooker: ২ শিশুকে যৌন নির্যাতন, দোষী সাব্যস্ত স্নুকারের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন
Related Stories
Recommended image1
Lionel Messi: 'প্রচণ্ড রেগে গিয়েছিলাম,' বিশ্বকাপ ফুটবলে নতুন রেকর্ড গড়ার পর বললেন মেসি
Recommended image2
Lionel Messi-Kylian Mbappe: বিশ্বকাপে মেসির রেকর্ড ছাপিয়ে যাবেন এমবাপে, আশায় ফ্রান্সের কোচ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved