অলিম্পিক্স সেমি-ফাইনালে নির্বাসিত অমিত রোহিদাস, শাস্তির বিরুদ্ধে আবেদন ভারতের

Published : Aug 05, 2024, 09:39 AM ISTUpdated : Aug 05, 2024, 10:08 AM IST
Mens Hockey, Paris Olympics 2024

সংক্ষিপ্ত

অলিম্পিক্সে টানা দ্বিতীয়বার পদক জয়ের মুখে ভারতের পুরুষ হকি দল। কিন্তু রবিবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে আম্পায়ারিং নিয়ে ভারতীয় শিবিরে তীব্র ক্ষোভ।

রবিবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছিল ভারতীয় শিবির। অমিত রোহিদাসকে যেভাবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই লাল কার্ড দেখানো হয়, সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে ভারত। এবার সেমি-ফাইনালে অমিত নির্বাসিত হওয়ায় ভারতীয় শিবিরের ক্ষোভ বেড়েছে। হকি ইন্টারন্যাশনাল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখায় সেমি-ফাইনালে খেলতে পারবেন না অমিত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাল হকি ইন্ডিয়া। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় অমিত। এই কারণে তাঁকে যাতে সেমি-ফাইনালে খেলানো যায়, সেই চেষ্টা করছে হকি ইন্ডিয়া।

অমিতের লাল কার্ড নিয়ে প্রশ্ন

গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখেন অমিত। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় পিছন থেকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন গ্রেট ব্রিটেনের ক্যালনান। সেই সময় অমিতের স্টিক ক্যালনানের মাথায় লাগে। ইচ্ছাকৃতভাবে আঘাত করেননি অমিত। গুরুতর আঘাতও পাননি ক্যালনান। তাছাড়া ম্যাচে এই প্রথম ফাউল করেন অমিত। কিন্তু তাঁকে সবুজ বা হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়ার পরিবর্তে সরাসরি লাল কার্ড দেখান আম্পায়ার। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলছে ভারত।

সোমবারই সিদ্ধান্ত জানাবে হকি ইন্টারন্যাশনাল ফেডারেশন

রবিবারই ভারতীয় দলের পক্ষ থেকে আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানো হয়। কিন্তু হকি ইন্টারন্যাশনাল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এক ম্যাচের জন্য নির্বাসিত থাকছেন অমিত। ফলে তাঁর পক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা সম্ভব হবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবারই সিদ্ধান্ত জানাবে হকি ইন্টারন্যাশনাল ফেডারেশন

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সেমি-ফাইনালে হার, প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জের লড়াইয়ে লক্ষ্য সেন

কোয়ার্টার ফাইনালে লাভলিনার বিদায়, প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে হতাশাজনক ফল ভারতের

১০ জনে খেলেই ব্রিটিশ দর্প চুরমার করে প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে ভারতের পুরুষ হকি দল

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

Champions League: কোয়ার্টার ফাইনালে পৌঁছল কারা? অবিশ্বাস্য কামব্যাকে পরের রাউন্ডে স্পোর্টিং লিসবন
Bangladesh Cricket: টি-২০ বিশ্বকাপ বয়কট করে কি আফসোস করছে বাংলাদেশ? তদন্ত কমিটি গড়ল ক্রীড়ামন্ত্রক