Sunil Chhetri: লক্ষ্য সমাজে বদল, ফিফা প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রামে সুনীল ছেত্রী

Published : Nov 11, 2026, 08:03 PM IST
Sunil Chhetri (Photo: X/@chetrisunil11)

সংক্ষিপ্ত

FIFA Player Impact Program: ফুটবলের মাধ্যমে সমাজে ইতিবাচক বদল আনার লক্ষ্যে ফিফা প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম চালু করা হয়েছে। ভারত থেকে ফিফার এই কর্মসূচিতে যুক্ত হওয়ার সম্মান পেয়েছেন ভারতের পুরুষ ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তাঁর জনপ্রিয়তা কাজে লাগাতে চাইছে ফিফা।

DID YOU KNOW ?
২০ বছর খেলেছেন সুনীল
২০০৫ সালে ভারতের সিনিয়র ফুটবল দলের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান সুনীল ছেত্রী। তিনি ২০২৫ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেন।

Sunil Chhetri News: ফের আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হল ভারতীয় ফুটবল। ফিফার দ্বিতীয় সংস্করণের ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এ (FIFA Player Impact Program) যুক্ত হওয়ার সুযোগ পেলেন ভারতের পুরুষ ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। এই কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ পাওয়া প্রথম ভারতীয় পুরুষ ফুটবলার হলেন তিনি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। গত বছর শুধু মহিলা ফুটবলারদের নিয়ে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির প্রথম সংস্করণ শুরু করা হয়। সেই কর্মসূচির সাফল্যের পর এবার পুরুষ ও মহিলা মিলিয়ে বিশ্বের ১৩ জন ফুটবলারকে নিয়ে আয়োজন করা হয়েছে দ্বিতীয় সংস্করণ। তাঁদের মধ্যে সুনীল-সহ ১১ জন ফুটবলার গত জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ম্যাসাচুসেটসের (Massachusetts) বস্টনে (Boston) তিন দিনের ‘ইমপ্যাক্ট অ্যাক্সিলারেটর ওয়ার্কশপ’-এ যোগ দেন।

সমাজে ইতিবাচক বদল আনাই লক্ষ্য

ফিফার এই কর্মসূচির মূল লক্ষ্য, ফুটবলারদের নিজেদের পরিচিতি, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং বিভিন্ন সংস্থানকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তৈরি করা। শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং খেলাধুলায় সকলের সমান সুযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে রেখে কাজ করবেন অংশগ্রহণকারীরা। সুনীল ছাড়াও এই আন্তর্জাতিক তালিকায় আছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে এবং ব্রাজিলের গাবি নুনেসের মতো তারকারা।

ফিফার কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত সুনীল

ফিফার এই কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুনীল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিবৃতি অনুযায়ী, সুনীল বলেছেন, ‘এই সুযোগ পেয়ে আমি সত্যিই খুব খুশি। এখানে যা যা শিখেছি, সেগুলি বাস্তবে প্রয়োগ করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমার মনে হয় না, এখানে পুরুষ ও মহিলাদের মধ্যে কোনও পার্থক্য রয়েছে। আমরা বিভিন্ন দেশের অসাধারণ ব্যক্তিত্ব এবং বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে একত্রিত হয়েছি।’ বস্টনের তিন দিনের কর্মশালায় নিজেদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি কোন কোন সামাজিক বিষয়ে তাঁরা কাজ করতে চান, তা নিয়েও আলোচনা করেন ফুটবলাররা। বিভিন্ন দলীয় আলোচনা, ব্যবহারিক অনুশীলন এবং বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে নিজেদের ভাবনাকে বাস্তবমুখী উদ্যোগে পরিণত করার পথ খুঁজে বের করেন তাঁরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯৫
ভারতের সিনিয়র দলের হয়ে ৯৫ গোল করেছেন সুনীল ছেত্রী।
ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দলের হয়ে ১৫৭ ম্যাচ খেলে ৯৫ গোল করেছেন সুনীল ছেত্রী।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কি পথ হারিয়ে ফেলছেন ক্যারিক? পচেত্তিনোর সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই
Arshdeep Singh: বান্ধবী সামরিন কউরের সঙ্গে বাগদান, জীবনের নতুন ইনিংসে আর্শদীপ সিং