তারাপীঠে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করল পুলিশ

Published : Aug 18, 2020, 07:23 PM ISTUpdated : Aug 19, 2020, 10:18 PM IST
তারাপীঠে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করল পুলিশ

সংক্ষিপ্ত

তন্ত্র সাধনায় মিটবে পারিবারিক সমস্য়া মেটানোর আশ্বাস তান্ত্রিকের তারাপীঠে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ যজ্ঞ করার নামে মহিলার টাকা আত্মসাৎ করার অভিযোগ মহিলার অভিযোগে গ্রেফতার গ্রেফতার তান্ত্রিক   

তন্ত্র সাধনায় পারিবারিক সমস্য়া মেটানোর আশ্বাস। মহিলাকে তারাপীঠে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। তারাপীঠে মহিলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে মদ্য়পানের পর বেহুঁশ করে তাঁর পাশবিক অত্য়াচার চালায় বলে অভিযোগ। ঘটনার পর মহিলাকে ব্ল্য়াকমেল করে টাকা আত্মসাত্ করে বলেও অভিযোগ। অবশেষে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মছলন্দপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন নির্যাতিত মহিলা। ধর্ষণ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-ডাইনি অপবাদে মহিলার উপর ওঝার অত্য়াচার, কালনায় ঝাড়ফুঁকে অসুস্থ মহিলা হাসপাতালে ভর্তি

নির্যাতিতার দাবি, অভিযুক্ত তান্ত্রিক তাঁদের পরিবারের পূর্ব পরিচিত। মাস কয়েক আগে সুমন হরি নামে বছর চল্লিশের ওই তান্ত্রিকের সঙ্গে তাঁর পরিচয় হয়।  ওই তান্ত্রিক মহিলাকে জানায়, তাঁর স্বামীর অন্যত্র বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে। তন্ত্র সাধনায় পারিবারিক এই সমস্য়া দূর করতে দিতে পারবে সে। সে জন্য় তাঁকে তারাপীঠে গিয়ে তাঁর সঙ্গে তন্ত্র সাধনা করতে হবে। শুধু তাই নয়, মহিলাকে তারাপীঠে একাই যেতে বলেছিল ওই তান্ত্রিক। সেখানে যাওয়ার পর নিজের ঘরে মদ্যপান করিয়ে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন-শান্তিকেতন পৌষমেলার পাঁচিল ঘেরা নিয়ে অশান্তি, নিরাপত্তার কারণে আপাতত বন্ধ বিশ্বভারতী, সমালোচনায় সরব

মহিলার আরও অভিযোগ, ধর্ষণের সবাই জানিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল সুমন হরি নামে ওই তান্ত্রিক। তন্ত্র সাধনার নামে তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা আত্মসাত্ করেছিল বলেও দাবি নির্যাতিতার। পাশাপাশি, তাঁর স্বামীকে সব কথা জানানোরও হুমকি দিয়েছিল ওই তান্ত্রিক।

বারবার তান্ত্রিকের হুমকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। মছলন্দপুর থানায় সুমন হরি নামে ওই তান্ত্রিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-গায়ের রঙ কালো, গৃহবধূকে খুনের অভিযোগ কুলতলিতে

পুলিশ সূত্রে খবর, ধৃত তান্ত্রিক সুমন হরি মছলন্দপুর শিমুলপুরের বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয়।


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বাংলা জয়ের লক্ষ্য প্রার্থী বাছাইয়ে অভিনবত্ব BJP-তে, ছক ভেঙে নিচুতলার কর্মীদের গুরুত্ব
WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব