Ayushman Bharat Update: এখনও আবেদন করেননি আয়ুস্মান ভারত যোজনায়? জানুন আবেদন পদ্ধতি

Published : Jun 30, 2026, 10:25 AM IST

Ayushman Bharat Update: বঙ্গে শাসকের পালাবদল হতেই চালু হয়ে গিয়েছে আয়ুস্মান ভারত যোজনা প্রকল্পে আবেদনের কাজ। এই প্রকল্পে আবেদন জানালে কী সুবিধা পাবেন নাগরিকরা? কী কী তথ্য দিতে হচ্ছে এই ফর্ম পূরণ করতে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আয়ুস্মান ভারত যোজনা কার্ড কী?

আয়ুস্মান ভারত যোজনা কার্ড হলো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবীমা কার্ড। এই কার্ডের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্য বা পরিবারের প্রধান অসুস্থ অবস্থায় বা বড় কোনও চিকিৎসার প্রয়োজন হলে এই কার্ডের আওতায় এককালীন পাঁচলক্ষ টাকা করে সরকারি সুবিধা পাবেন।  ভারতীয় সকল যোগ্য নাগরিকরা যাতে এই কার্ডের সুবিধা পান সেই লক্ষ্যে শুরু হয়ে গিয়েছে ফর্ম বিলি ও ফর্ম জমা নেওয়ার কাজ। 

26
কীভাবে আবেদন করবেন এই আয়ুস্মান যোজনায়?

আধার কার্ড (Aadhaar Card) – এটি মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

রেশন কার্ড (Ration Card) বা ফ্যামিলি আইডি।

সচল মোবাইল নম্বর (ওটিপি ভেরিফিকেশনের জন্য)।

ভোটার কার্ড (পরিবারের সকল সদস্যের)

আগের স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স। 

36
অনলাইনে আবেদন করার নিয়ম

অফিসিয়াল পোর্টালে লগইনের জন্য প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল বেনিফিশিয়ারি পোর্টাল (beneficiary.nha.gov.in) অথবা গুগল প্লে স্টোর থেকে 'Ayushman App' ডাউনলোড করুন। এরপর 'Beneficiary' অপশনটি বেছে নিয়ে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে 'Verify' করুন এবং ওটিপি (OTP) দিয়ে লগইন করুন।

46
অনলাইনে আবেদন করার নিয়ম

লগইন করার পর আপনার রাজ্য (State), স্কিম (PMJAY) এবং জেলা নির্বাচন করুন। এবার 'Search By' অপশনে গিয়ে আপনার আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর বা নাম দিয়ে তালিকায় আপনার বা আপনার পরিবারের নাম আছে কিনা তা অনুসন্ধান (Search) করুন। তালিকায় আপনার নাম দেখতে পেলে তার পাশে থাকা 'Do e-KYC' বোতামে ক্লিক করুন। এখানে আধার ওটিপি (Aadhaar OTP), ফেস অথেন্টিকেশন বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ই-কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

56
ই-কেওয়াইসি করুন

ই-কেওয়াইসি সফল হলে উপভোক্তার একটি লাইভ ছবি (Live Photo) অ্যাপ বা ওয়েবক্যামের মাধ্যমে তুলতে হবে। মনে রাখবেন, এই ছবিটি যেন আধার কার্ডের ছবির সঙ্গে মেলে। এরপর বাকি প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করে সাবমিট (Submit) করুন।

66
অফলাইনে আবেদন করার নিয়ম

 যারা অনলাইনে আবেদন করতে পারছেন না, তারা আপনার নিকটবর্তী জনসেবা কেন্দ্র (CSC Centre) অথবা এই প্রকল্পের তালিকাভুক্ত যেকোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে (Empanelled Hospitals) গিয়ে 'আয়ুষ্মান মিত্র'-র সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে গেলে সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড তৈরি করে দেওয়া হয়। এছাড়াও বর্তমানে আশাকর্মীদের কাছে মিলছে এই ফর্ম। বাড়ি বাড়ি এই ফর্ম বিলি করছেন আশাকর্মীরা। এরপর ফর্ম পূরণ করে ফের আশাকর্মীদের হাতে দিয়ে দিলে তারাই আপনার ফর্মটি ভেরিফিকেশন করে বিডিও অফিসে গিয়ে জমা করে আসবে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories