Kolkata House Collapse News: শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গিরিশপার্ক এলাকায়। কী কারণে ভেঙে পডল বাড়িটি? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Kolkata House Collapse News: বর্ষার মরশুম শুরু হতে না হতেই শহরে ফের বাড়ি বিপর্যয়। এবার তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ল উত্তর কলকাতার গিরিশ পার্কে। পুলিশ সূত্রে খবর, গিরিশ পার্ক এলাকায় ভেঙে পড়েছে একটি পুরোনো বাড়ি। সোমবার ঘটনাটি ঘটেছে ২৪ নম্বর কাশীনাথ বোস স্ট্রিটের উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন এই পুরোনো বাড়ির কোনও রক্ষনাবেক্ষণ ছিল না বলেই জানাচ্ছে প্রশাসন, সেই কারণেই এই পরিণতি বলে মনে করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অন্যদিকে, আবারো বড়োসড়ো সাফল্য মালদহ জেলা পুলিশের। মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদহের হবিবপুর থানার পুলিশ। ভারত থেকে বাংলাদেশে দুই শতাধিক মোবাইল পাচারে উদ্দেশ্য ছিল বলে জানা গিয়েছে পুলিশি তদন্তে। 

পুলিশি অভিযানে বানচাল পাচারের ছক:-

BSF এর সহযোগিতায় উদ্ধার বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল। ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে চারজন পাচারকারী। পুলিশ সূত্রে খবর, ধৃত পাচারকারীদের নাম - প্রভাকর সোরেন ,বিনয় সোরেন, মুন্সী সোরেন,এবং সুভাকর সোরেন। তাদের বাড়ি হবিবপুর থানার জাজইল অঞ্চলের সূচল মহম্মদপুর এলাকায়। তারা চারজনে মিলে ওই এলাকার এক বাড়িতে মোবাইলগুলি মজুত করে রেখেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচার করা।

 যা বিশেষ সূত্রে জানতে পারে হবিবপুর থানার পুলিশ। এবং জানার পরপরই পুলিশ বিএসএফ এর ৮৮নং ব্যাটেলিয়নের হরিশ্চন্দ্রপুর BOP -র জওয়ানদের সহযোগিতা নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ এক পাচারকারীর বাড়ি থেকে বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৪' লক্ষ টাকা। ঘটনায় পুলিশ চার পাচারকারীকে গ্রেফতার করে এবং সোমবার জেলা আদালতে পেশ করে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।