MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Suvendu Adhikari: বঙ্গে গুণ্ডারাজ রুখতে বিধানসভায় পেশ ঐতিহাসিক ‘গুন্ডাদমন বিল’, চাপে তৃণমূল!

Suvendu Adhikari: বঙ্গে গুণ্ডারাজ রুখতে বিধানসভায় পেশ ঐতিহাসিক ‘গুন্ডাদমন বিল’, চাপে তৃণমূল!

Suvendu Adhikari On Goonda Daman Bill: বঙ্গে গুণ্ডাগিরি রুখতে তৃণমূল জমানার দুর্নীতি, সিন্ডিকেট রাজ আর তোলাবাজির চ্যাপ্টার ক্লোজ করতে এবার মাস্টারস্ট্রোক বর্তমান সরকারের। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হলো ঐতিহাসিক একটি বিল। জানুন আরও বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 29 2026, 08:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
শুভেন্দু অধিকারীর মাস্টারস্ট্রোক
Image Credit : ANI

শুভেন্দু অধিকারীর মাস্টারস্ট্রোক

তৃণমূল জমানার দুর্নীতি, সিন্ডিকেট রাজ আর তোলাবাজির চ্যাপ্টার ক্লোজ করতে এবার মাস্টারস্ট্রোক বর্তমান সরকারের। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হলো ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’, যা রাজ্য রাজনীতিতে ‘গুন্ডাদমন বিল’ নামে পরিচিত। বিধানসভায় এই বিলটি পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। দুর্নীতি ও লুটের সম্পত্তি উদ্ধার করে রাজ্যের বুকে আইনের শাসন ফেরানোই এই বিলের মূল লক্ষ্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিধানসভায় গুণ্ডাদমন বিল পেশ
Image Credit : ANI

বিধানসভায় গুণ্ডাদমন বিল পেশ

জনপ্রতিনিধিদের পাশাপাশি ছোট-বড় বহু তৃণমূল নেতা এবং তাঁদের পরিবারের সদস্যদের চোখ ধাঁধানো প্রতিপত্তি দেখে চোখ কপালে উঠেছে বাংলার মানুষের। রাতারাতি বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। এই আবহেই সোমবার বিধানসভায় পেশ ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’, যা সংক্ষেপে ‘গুন্ডাদমন বিল’ নামে পরিচিত। বিধানসভায় গুন্ডাদমন বিল পেশ করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা।

Related Articles

Related image1
OBC Amendment Bill: বিধানসভায় পাস ওবিসি সংশোধনী জোড়া বিল, অধিবেশনে রইলেন না ঋতব্রতের তৃণমূলরা
Related image2
West Bengal Rain: বজ্রগর্ভ মেঘে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় রইল বিরাট আপডেট
35
পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা (সংশোধনী) আইন, ২০২৬
Image Credit : ANI

পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা (সংশোধনী) আইন, ২০২৬

এই সংশোধনীর মাধ্যমে রাজ্যে একটি 'ক্লেম কমিশন' গঠন করা হবে সম্পত্তি দখল বা ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ শুনে এই কমিশন ক্ষতিপূরণ নির্ধারণ করবে সেই টাকা অপরাধীদের সম্পত্তি বিক্রি করে আদায় করা হবে। সাম্প্রতিক সময়ে ফলতা থানা ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে হামলার মত ঘটনার পরিপ্রেক্ষিতে এই নতুন আইন আনা হচ্ছে অপরাধের মূলচক্রী, অর্থদাতা, বেআইনি অস্ত্র ও মাদক কারবারি এবং মানব পাচারকারীদের সরাসরি 'গুন্ডা' হিসেবে চিহ্নিত করা হবে এই সমস্ত অপরাধকে 'জামিন অযোগ্য' ধারার অন্তর্ভুক্ত করা হচ্ছে

45
উস্কানিমূলক মন্তব্যে কড়া রাজ্য সরকার
Image Credit : X

উস্কানিমূলক মন্তব্যে কড়া রাজ্য সরকার

বিধানসভায় গুণ্ডা দমন বিল পেশ হতেই উত্তেজনা। বিলের বিরোধিতায় শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য শুরু করতেই বিধানসভা কক্ষে হট্টগোল শুরু। কার্যত বক্তব্য পেশই করতে পারেননি তৃণমূলের প্রবীণ বিধায়ক। বলতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপরই বিলের সপক্ষে বলতে গিয়ে তৃণমূল জমানাকে কটাক্ষ করেন অগ্নিমিত্রা পাল। উস্কানিমূলক মন্তব্য করলেও তাও গুন্ডাদমন বিলের আওতায় আসবে। বিধানসভায় স্পষ্ট করলেন অগ্নিমিত্রা।

55
 গুন্ডা, তোলাবাজ- সমাজবিরোধীদের জন্য নয়া আইন
Image Credit : Social Media

গুন্ডা, তোলাবাজ- সমাজবিরোধীদের জন্য নয়া আইন

এই বিল পাস করিয়ে লুটের সম্পত্তি উদ্ধার করা এবং পুলিশের হাত শক্ত করাই যে সরকারের আসল লক্ষ্য, তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিলের খসড়ায় বলা হয়েছে, কমিশন চাইলে ক্ষয়ক্ষতির পরিমাণের চেয়েও দ্বিগুণ ‘দৃষ্টান্তমূলক জরিমানা’ চাপাতে পারে। কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।  পুলিশের স্বেচ্ছাচারিতা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও, সরকার স্পষ্ট করে দিয়েছে, আইন মেনে চলা সাধারণ মানুষের ভয়ের কোনও কারণ নেই। এই আইন কেবলই গুন্ডা, তোলাবাজ আর সমাজবিরোধীদের জন্য। এখন দেখার, এই নতুন আইনের হাত ধরে বাংলায় আইনের শাসন কতটা মজবুত হয়।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: দিকে দিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তীব্র ক্ষোভ! বৈঠক ফেলে ছুটে আসলেন মন্ত্রী অগ্নিমিত্রা, রেল অবরোধ
Recommended image2
DA Case: এদের বকেয়া DA নিয়ে রাজ্যের অবস্থান কী? লিখিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
Recommended image3
JU Tension: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় কাদের হাত? আজই তৈরি হতে পারে তদন্ত কমিটি
Recommended image4
New Market Fire: হোটেল শিখা-ইনে নিহতদের মধ্যে ৭ জনই বাংলাদেশি, ৯টি গেস্ট হাউস ও ৪ রেস্তোরাঁকে শো-কজ
Recommended image5
Now Playing
Jadavpur Protest: পুলিশকে টেনে 'চড়'!, দীপ্সিতাদের মিছিল বনাম ABVP! যাদবপুরে কী ঘটল দেখুন
Related Stories
Recommended image1
OBC Amendment Bill: বিধানসভায় পাস ওবিসি সংশোধনী জোড়া বিল, অধিবেশনে রইলেন না ঋতব্রতের তৃণমূলরা
Recommended image2
West Bengal Rain: বজ্রগর্ভ মেঘে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় রইল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved