WB Weather: নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, আগামী দু-তিন ঘন্টায় ধেয়ে আসছে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি একাধিক জেলায়

Published : Feb 24, 2026, 10:29 AM IST

Kolkata Weather Update: নিম্নচার আর ঘূর্ণাবর্তের জোড়াফলায় সোমবার গভীর রাত থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে মহানগর। মঙ্গলবার সকালেও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরতলির জেলাগুলিতে। দিনভর কেমন থাকবে আবহাওয়া? দেখুন ফটো গ্যালারিতে…

PREV
17
আজকের আবহাও.ার

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, রয়েছে ঘূর্ণাবর্ত, জোড়া ফলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি। আগামী দু-তিন ঘন্টায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে - ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। ফলে বসন্তের শুরুতেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল শহর কলকাতা সহ শহরতলি। তাপমাত্রা নেমে যাওয়ায় আবহাওয়া দিনভর থাকবে মনোরম। খবর আলিুপুর আবহাওয়া দফতর সূত্রে। 

27
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সকাল থেকেই হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের এক জেলায় বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম জেলার জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা । মঙ্গলবার দিনেও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে৷ জেলায় জেলায় বইবে ঝোড়ো হাওয়া৷

37
দিনভর বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ রয়েছে৷ এর দোসর ঘূর্ণাবর্ত৷ এই জোড়া ফলায় শীতের দীর্ঘ রুক্ষতার শেষে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পূর্বাভাস৷

47
মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে৷ শেষরাত থেকে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ রাতেই ঘণ্টায় ৩০- ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইছে৷ তার সঙ্গে হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি৷ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা গুলোতে, মাঝারি বৃষ্টির সতর্কতা বার্তা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির , সাথে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। উপকূল তীরবর্তী জেলাগুলোর জন্য সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা।

57
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

সাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে এই সমস্ত জেলায়। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। ফেব্রুয়ারি শেষ হতেই বিদায় নেবে শীতের আমেজ।

67
উত্তরবঙ্গজুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবারও বৃষ্টি হতে পারে উত্তরে। তবে কোথাও ভারী বর্ষণ হবে না। বুধবার থেকে ফের শুকনো আবহাওয়া।

77
ভিনরাজ্যের আবহাওয়া

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল অন্ধ্রপ্রদেশের কুরনুলে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হরিয়ানার নাড়নাউলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রবল বৃষ্টি দক্ষিণ ভারতে। সোমবার তামিলনাডু, কেরল ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা। তামিলনাডু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৪৫ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উত্তল থাকবে কোমোরিন এলাকাতে। কেরল, লাক্ষাদ্বীপ এবং শ্রীলঙ্কা উপকূল উত্তাল থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories