Anubrata Mondal On Mukul Roy: চিরনিদ্রায় মুকুল রায়। সোমবার সকালে না ফেরার দেশে মুকুল রায়। তার প্রয়াণের খবরে রাজ্য-রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একদা রাজনৈতিক সতীর্থের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 

Anubrata Mondal On Mukul Roy: প্রয়াত বঙ্গ রাজনীতির একদা চাণক্য। সেই মুকুল রায়ের প্রয়াণের খবরে শোকাহত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল। তিনি জানান, মুকুল রায়কে তিনি নিজের দাদার মতো ভালবাসতেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁরা একসঙ্গে কংগ্রেসে ১৯৮০ সাল থেকে রাজনীতি করেছেন। পরবর্তীতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ১৯৯৮ সাল থেকে একই রাজনৈতিক পথ চলায় ছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অনুব্রত মণ্ডলের কথায়, ''তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে মুকুল রায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠন গড়ে তোলা থেকে শুরু করে কৌশল নির্ধারণ—সব ক্ষেত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। দলের ভিত শক্ত করা এবং রাজ্য রাজনীতিতে তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে তাঁর অবদান অনস্বীকার্য।''

অনুব্ত মণ্ডল আর কী বলেছেন? 

তিনি আরও বলেন, ''দলের চাণক্য ছিলেন মুকুলদা। দল এবং কর্মীদের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর অবদান কখনও ভোলা যাবে না।'' মুকুল রায়ের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, মুকুল রায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রেলমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC) নেতা মুকুল রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার তিনি মুকুল রায়কে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং অনেক লড়াইয়ের সঙ্গী বলে উল্লেখ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মুকুল রায়ের প্রয়াণে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটল। অভিজ্ঞ এই বর্ষীয়ান নেতা রাজ্যের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় গঠনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে সংগঠনের বিস্তার ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।