MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন

ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন

Bangladesh President On Yunus: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মুহাম্মদ ইউনূসের আমলে পদ্মাপাড়ে সবথেকে বেশি অরাজকতা। কেন এই নৈরাজ্য? প্রায় দেড়বছর পর মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি ডঃ শাহবুদ্দিন। কী বলেছেন তিনি? দেখুন ফটো গ্যালারিতে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 23 2026, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ইউনূস প্রসঙ্গে বিস্ফোরক বাংলাদেশের রাষ্ট্রপতি
Image Credit : Social Media

ইউনূস প্রসঙ্গে বিস্ফোরক বাংলাদেশের রাষ্ট্রপতি

দীর্ঘ দেড় বছরের নীরবতা ভেঙে অবশেষে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। সম্প্রতি বাংলাদেশের একটি জাতীয় বাংলা দৈনিক ‘কালের কণ্ঠ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। রাষ্ট্রপতির দাবি, ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাকে সরিয়ে দেওয়ার এবং সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করার পরিকল্পিত চেষ্টা চালিয়েছেন ড. ইউনূস।

26
ইউনূসের আমলে একঘরে হয়ে পড়েছিলেন রাষ্ট্রপতি!
Image Credit : ANI

ইউনূসের আমলে একঘরে হয়ে পড়েছিলেন রাষ্ট্রপতি!

সদ্য প্রাক্তন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বঙ্গভবনের দূরত্ব এবার প্রকাশ্যে চলে এলো। রাষ্ট্রপতি মোঃ  শাহবুদ্দিন সরাসরি অভিযোগ তুলেছেন যে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তাঁর দফতরের ওপর সরকারের হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত থেকে তাঁকে সরিয়ে রাখার বিষয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন।

Related Articles

Related image1
'মুকুলময়' রাজনীতিতে তার নেতৃত্বেই রকেটের মতো ছুটেছে তৃণমূল, কোন ভুলে হারিয়েছিলেন 'চাণক্য' তকমা?
Related image2
যে কোনও সময় বাঁধতে পারে ইরান-আমেরিকা সংঘাত, তড়িঘড়ি ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ অভিবাসন দফতরের
36
কী কী অভিযোগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি?
Image Credit : Facebook

কী কী অভিযোগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

শেখ হাসিনা বিদায়ের পর বাংলাদেশে যে নৈরাজ্য চলেছে তার মূল মাথা হিসেবে ইউনূসকেই দায়ি করেছেন সেদেশের রাষ্ট্রপতি শাহবুদ্দিন। সম্প্রতি বাংলাদেশের এক দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিস্ফোরক অভিযোগ করেছেন ইউনূসের বিরুদ্দে। তিনি যে সব অভিযোগ করেছেন সেগুলি হলো- বিদেশ সফরে বাধা: রাষ্ট্রপতি জানান, কোনও যৌক্তিক কারণ ছাড়াই সরকার তাঁর পূর্বনির্ধারিত দুটি বিদেশ সফর বাতিল করে দিয়েছে।

নীতিগত সিদ্ধান্তে অবজ্ঞা: সবথেকে বড় বিস্ময় তৈরি হয়েছে বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে। রাষ্ট্রপতির দাবি, নির্বাচনের মাত্র কয়েক দিন আগে যখন একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে, ঠিক সেই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি সই করা হয়। অথচ রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তাঁকে এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল।

46
রাষ্ট্রপতির ওপর চাপ প্রয়োগ ইউনূসের
Image Credit : ANI

রাষ্ট্রপতির ওপর চাপ প্রয়োগ ইউনূসের

পদত্যাগের চাপ:- রাষ্ট্রপতি ইঙ্গিত দিয়েছেন যে, তৎকালীন ইউনূস প্রশাসন নানাভাবে তাঁকে পদত্যাগে বাধ্য করার বা সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে। এই বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি আরও বলেন, “একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দ্বারপ্রান্তে, তখন এমন গোপনীয়তা এবং রাষ্ট্রপ্রধানের ক্ষমতা খর্ব করার চেষ্টা নজিরবিহীন।”

56
শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের কার্যকালের অবসান
Image Credit : ANI

শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের কার্যকালের অবসান

২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশ এক নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। সেই সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতির আহ্বানে দেশের হাল ধরেছিলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। যদিও বর্তমানে জনগণের দ্বারা নির্বাচিত বিএনপি দল ক্ষমতায় আসার পরই দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। আর মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়তেই তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন সেদেশের রাষ্ট্রপতি। 

66
ইউনূসে বিস্ফোরক, পাশে বিএনপি
Image Credit : Social Media

ইউনূসে বিস্ফোরক, পাশে বিএনপি

সম্প্রতি ‘কালের কণ্ঠ’কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নেপথ্যের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটি পক্ষ তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছিল। তবে এই সংকটময় সময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বের কাছ থেকে ইতিবাচক সমর্থন পেয়েছেন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
যে কোনও সময় বাঁধতে পারে ইরান-আমেরিকা সংঘাত, তড়িঘড়ি ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ অভিবাসন দফতরের
Recommended image2
Mexico Violence: ড্রাগ মাফিয়া নেতার মৃত্যুতে জ্বলছে মেক্সিকো, ভারতীয়দের জন্য জারি সতর্কতা
Recommended image3
Mar-a-Lago Shooting: প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন লুকিয়ে ঢুকে হামলার চেষ্টা ২০ বছরের যুবকের, পাল্টা গুলিতে খতম
Recommended image4
পাক বিমান হানায় উত্তপ্ত আফগানিস্তান, ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে তলব কাবুলের
Recommended image5
Dark Galaxy: তারা নেই, শুধুই ডার্ক ম্যাটার! মহাকাশে মিলল এক ভূতুড়ে গ্যালাক্সির খোঁজ
Related Stories
Recommended image1
'মুকুলময়' রাজনীতিতে তার নেতৃত্বেই রকেটের মতো ছুটেছে তৃণমূল, কোন ভুলে হারিয়েছিলেন 'চাণক্য' তকমা?
Recommended image2
যে কোনও সময় বাঁধতে পারে ইরান-আমেরিকা সংঘাত, তড়িঘড়ি ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ অভিবাসন দফতরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved