WB Winter Update: মাঝ নভেম্বরে ফের বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গ সহ উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Published : Nov 10, 2026, 12:10 PM IST

WB Winter Update: নভেম্বরের শুরুতেই বাতাসে হিমের পরশ। সকালবেলার দিকে গায়ে হালকা ঠান্ডার আমেজ লাগলেও বেলা বাড়তেই উধাও শীতের দাপট। ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
15
নভেম্বরে ফের বৃষ্টির পূর্বাভাস

নভেম্বরের মাঝামাঝি সময়েও বৃষ্টির সম্ভাবনা থেকে পুরোপুরি রেহাই মিলছে না রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

25
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

35
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় আবহাওয়ার পরিবর্তনের জেরে দৃশ্যমানতা কমতে পারে বলেও আশঙ্কা।

45
কবে থেকে বঙ্গে শীতের পরশ?

তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তী দু দিন তাপমাত্রা মোটামুটি একই থাকবে। এরপর ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে রাতের দিকে শীতের আমেজ কিছুটা বাড়তে পারে।

55
রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১১ নভেম্বরও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ১২ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুষ্ক হওয়ার ইঙ্গিত রয়েছে। সব মিলিয়ে, একদিকে বৃষ্টির চোখরাঙানি, অন্যদিকে তাপমাত্রা কমার সম্ভাবনা নভেম্বরের আবহাওয়ায় জোড়া বদলের অপেক্ষায় রাজ্যবাসী।

Read more Photos on
click me!

Recommended Stories