Indranil Sen Arrest News: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী জেলে যেতেই এবার তার বিরুদ্ধে লাগু হচ্ছে এমপিও ধারা। পাস দুর্নীতি মামলার তদন্তে লালবাজারের নয়া পদক্ষেপ। কী বলছে কলকাতা পুলিশ? ইন্দ্রনীলের সম্পত্তির রহস্য ভেদে কোন পথে তদন্তের গতিপ্রকৃতি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Indranil Sen Arrest News: রাজ্যে শাসক শিবিরের পালাবদল হতেই প্রকাশ্যে পূর্বতন তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতি। সুজিতের পর এবার পুজোর পাস দুর্নীতি মামলায় জেলে রয়েছেন তৃণমূলের আরও এক হেভিওয়েট মন্ত্রী। উৎসবের মরশুমে পুলিশি হেফাজতে ইন্দ্রনীল সেন। শুধু পাস দুর্নীতিই নয়। ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার বা এমপিও ধারা লাগু করতে চলেছে লালবাজার। দেশে প্রথমবার এমপিও ধারা লাগু করতে চলেছে পুলিশ।

কী এই এমপিও ধারা? এর শাস্তি কী হতে পারে? জানুন:-

জানা গিয়েছে, দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। আদালতের নির্দেশে পুলিশি হেফাজতেই রয়েছেন তৃণমূল সরকারের তথ্য সংস্কৃতি দফতরের প্রাক্তন এই মন্ত্রী। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিএনএসের ৩১৬, ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩১৮, ৬১(২) এবং ৩৪০(২) ধারা প্রয়োগ করা হয়েছে। এই দুর্নীতির তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এখনও পর্যন্ত ইন্দ্রনীল সেনের স্ত্রী, কন্যা-সহ ১০ জনকে লালবাজারে জেরা করেছেন। তারমধ্যে ইন্দ্রনীল সেনের স্ত্রী ও কন্যার সংস্থার অনান্য আধিকারিকরা রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, এই মামলায় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার বা এমপিও ধারা লাগু করতে চলেছেন লালবাজার। এমপিও-র ২ ও ৯ নং ধারা লাগু করার জন্য আদালতে আবেদন করতে চলেছেন পুলিশ। এই সংশোধিত নতুন আইন দেশের মধ্যে প্রথম ইন্দ্রনীল সেনের এই মামলাতেই প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তার বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব ইন্দ্রনীল সেন নাকি দেখাতে পারেনি। গান গেয়ে ওই টাকা তিনি উপার্জন করেছেন এমন দাবি করলেও তার কোনও প্রমাণ তদন্তকারীদের হাতে আসেনি বলেই জানা গিয়েছে।

কী এই মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার আইন? কোন ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হয়?

সূত্রের খবর, এমপিও (MPO) ধারায় অভিযোগ প্রমাণিত হলে ৯ থেকে ১০ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এমপিও ধারা লাগু করা হলেও দুর্নীতির পর্দা কি ফাঁস হবে? যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি সুনিশ্চিত হওয়াটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন ও প্রশাসনিক মহল। এখন দেখার পুলিশি তদন্তে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির মামলায় আরও কী কী তথ্য উঠে আসে। বাকি উত্তর অবশ্য সময় বলবে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।