Durga Puja 2026: দিকে দিকে উপচে পড়া ভিড়! থিমের রকমারি প্রমাণ করছে শিল্পের উৎকর্ষতা, ঘুরে দেখল এশিয়ানেট নিউজ বাংলা

Published : Oct 18, 2026, 04:24 PM IST
Durga Puja 2026

সংক্ষিপ্ত

Durga Puja 2026: বাংলা মেতেছে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে। চলছে চুটিয়ে ঠাকুর দেখা। কলকাতার বিভিন্ন প্রান্তে তো বটেই, জেলার মণ্ডপগুলিতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নামছে মানুষের ঢল এবং চলছে ঠাকুর দেখা।

Durga Puja 2026: বাংলা মেতেছে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে। চলছে চুটিয়ে ঠাকুর দেখা। কলকাতার বিভিন্ন প্রান্তে তো বটেই, জেলার মণ্ডপগুলিতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নামছে মানুষের ঢল এবং চলছে ঠাকুর দেখা (Durga Puja 2026)। কার্যত, দুর্গাপুজোর বিভিন্ন থিমের মধ্য দিয়ে উঠে আসছে শিল্প-ভাবনার উৎকর্ষতা। শৈল্পিক নিদর্শন এবং সেইসঙ্গে অসাধারণ সব সৃষ্টি। দুর্গাপুজো জমজমাট। কলকাতার নানা প্রান্তের দুর্গাপুজো ঘুরে দেখল এশিয়ানেট নিউজ বাংলা (Durga Puja theme 2026)।

দিকে দিকে উপচে পড়া ভিড়! থিমের রকমারি প্রমাণ করছে শিল্পের উৎকর্ষতা

টালা প্রত্যয়

এই বছরও দুর্দান্ত উপস্থাপনা দেখা গেল উত্তর কলকাতার টালা প্রত্যয় ক্লাবের সংগঠকদের তরফে। টালা প্রত্যয়ের এবারের থিম হল, দেবীর পরম সত্তা এবং মহাজাগতিক 'শক্তির সঙ্গে আত্মার সংযোগ স্থাপন। এই বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন শিল্পী সুশান্ত শিবানী পাল। ভারতীয় দর্শন অনুযায়ী, মায়ার জাল ছিন্ন করে পার্থিব মোহ থেকে আত্মাকে মুক্ত করার ধারণাকে এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অনবদ্য পরিবেশনা এবং কাজ দেখা গেল এই মণ্ডপে। পাশাপাশি দর্শকরা দেখতে পাচ্ছেন ভাসমান দুর্গা প্রতিমা। অন্যদিকে, থিম মিউজিকের দায়িত্বে আছেন শীর্ষকমোহন পাল সহ অন্যান্য শিল্পীরা।

সমাজসেবী সংঘ

দক্ষিণ কলকাতার একটি অন্যতম সেরা পুজো এটি। গড়িয়াহাটের সমাজসেবী সংঘ এবার বাংলা চলচিত্র জগতের প্রবাদপ্রতিম অভিনেতা উত্তমকুমারকে সামনে রেখে তাদের থিম প্রস্তুত করেছে। প্যান্ডেলের বিভিন্ন জায়গায় উত্তম কুমারের ছবি, সিনেমার অংশ এবং গান চলছে। মূলত, উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করতে চেয়েছেন উদ্যোক্তারা। তাঁর জীবন এবং বাংলা চলচ্চিত্র জগতের অবদানকে এই থিমের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। শিল্পী বিশ্বনাথ দে-র পরিকল্পনায় গোটা মণ্ডপটি সাজানো হয়েছে। সেইসঙ্গে, জন্মশতবর্ষের আবহকে ফুটিয়ে তুলতে মণ্ডপের রঙ রাখা হয়েছে সেপিয়া টোন। অন্যদিকে, প্রতিমা তৈরি করেছেন শিল্পী অরিঘ্ন সাহা। এটি সমাজসেবী সংঘের ৮১তম পুজো।

ঘুরে দেখল এশিয়ানেট নিউজ বাংলা

হাতিবাগান নবীন পল্লী

২০২৬ সালেও এক মনমুগ্ধকর থিম নিয়ে হাজির হাতিবাগান নবীন পল্লী। এই বছর তাদের থিম হল, ‘হাসিখুশি পুজো’। প্রসঙ্গত, বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ যোগীন্দ্রনাথ সরকার এবং তাঁর লেখা বিখ্যাত প্রাথমিক শিক্ষার বই ‘হাসিখুশি'-কে কেন্দ্র করে এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। শৈশবের স্মৃতি, ছড়া এবং অক্ষরজ্ঞানকে রঙের ছোঁয়ায় বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী শঙ্কর পাল।

৬৬ পল্লী

এই বছর ৬৬ পল্লী দুর্গোৎসবের থিম হল, ‘‘এক মুঠো আগুন'। এই পুজো মণ্ডপের থিম স্মরণ করছে দেশের স্বাধীনতা সংগ্রামীদের। দেওয়ালে তুলে ধরা হয়েছে ৪১ জন স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি এবং আত্মত্যাগের কাহিনী। সেইসঙ্গে, মা দুর্গার হাতে রয়েছে জাতীয় পতাকা, ত্রিশূল, পদ্ম এবং ফাঁসির দড়ি। অন্যদিকে, অসুরটি রয়েছে মা দুর্গার পায়ের ঠিক কাছে। অনেকটা পড়ে থাকা ইংরেজ রূপে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chorbagan Stampede: চোখের জলে বিদায়! চোরবাগানে পদপিষ্ট হয়ে নিহতদের দেহ দেওয়া হচ্ছে পরিবারের হাতে
Chorbagan Stampede: চোরবাগানে ১৯ জনের মৃত্যু কীভাবে? সামনে এল মহাবিপর্যয়ের ১০টি সম্ভাব্য কারণ