Mamata Banerjee: 'রাস্তায় নামুন, দেখা হবে,' মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান দীপঙ্কর ভট্টাচার্যর

Published : May 10, 2026, 07:34 PM IST
Dipankar Bhattacharya

সংক্ষিপ্ত

Mamata Banerjee: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) ফল প্রকাশের পর বিজেপি-বিরোধী (BJP) সব দলকে নিয়ে জোট তৈরি করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আহ্বানের জবাব দিলেন সিপিআইএমএল লিবারেশনের (CPIML Liberation) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya)।

DID YOU KNOW ?
মমতার জোট-আহ্বান
এবারের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর বাম ও অতি-বাম দলগুলির সঙ্গে জোট বাঁধতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Anti-BJP Alliance: বিজেপি-বিরোধী জোট নিয়ে তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাবের পাল্টা রাস্তায় নামার ডাক দিলেন সিপিআইএমএল লিবারেশনের (CPIML Liberation) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya)। তিনি বলেছেন, 'সারা দেশজুড়ে বিজেপি-বিরোধী একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে, ইন্ডিয়া (INDIA)। সেই জোটে কংগ্রেস (Indian National Congress), তৃণমূল, বামপন্থীরা (Left Parties) সবাই আছে। পশ্চিমবঙ্গে বিজেপি-র সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকেই আন্দোলনে রাস্তায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নামুন। রাস্তাতেই সব বিরোধীদের দেখা হবে।' দীপঙ্কর এর আগেও বিজেপি-বিরোধী জোটে তৃণমূল কংগ্রেস-সহ সব দলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি এক্ষেত্রে কোনও ছুঁৎমার্গ রাখতে চান না। এবার মমতা বলেছেন, বিজেপি-বিরোধী জোটে বামপন্থী, অতি-বাম দলগুলিরও যোগ দেওয়া উচিত। এ বিষয়ে তাঁর বিরোধিতা করেননি দীপঙ্কর।

মমতার বিরোধিতায় সিপিআইএম

বিজেপি-বিরোধী জোট প্রসঙ্গে মমতা বলেছেন, 'আমার কোনও ইগো নেই। আমি সবাইকে নিয়েই চলতে চাই। আজ যা অবস্থা, তাতে যদি বিজেপিকে রুখতে হয়, তাহলে লেফটিস্ট, আল্ট্রা-লেফট সবাইকে এক হতে হবে।' মমতার এই আহ্বানে অবশ্য সাড়া দিচ্ছে না সিপিআইএম (CPIM)। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে বলেছেন, 'না, একদম না ৷ অপরাধী, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাম্প্রদায়িক পরিচয় আছে, এমন কাউকে কোনও মূল্যেই ঢুকতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষ ও প্রান্তিক জনগণকে অবশ্যই রক্ষা করতে হবে।'

বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ?

এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) ৮০ আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম একটি আসন পেয়েছে। সেখানে বিজেপি ২০৭ আসন পেয়েছে। সবে নতুন সরকার গঠিত হয়েছে। তবে এরই মধ্যে বিজেপি-বিরোধী জোটের প্রস্তুতি শুরু হয়েছে। যদিও সেই জোট দানা বাঁধবে কি না, সে বিষয়ে রাজনৈতিক মহলে সংশয় তৈরি হয়েছে। কারণ, বাম দলগুলির মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসন শেষে রাজ্যে পালাবদল হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ১৫ বছর সরকার চালিয়েছে। তবে এবার হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস।
Read more Articles on
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা কি এই মাসে ঢুকবে? জানুন নবান্নের আপডেট
SSC SCAM: সরকার পাল্টাতেই ভোল বদল SSCর! প্রকাশিত ২০১৬র OMR, চাকরিহারাদের কৃতজ্ঞতা শুভেন্দুকে