লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা
রাজ্য সরকারের (Government of West Bengal) দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২.২১ কোটি মহিলা এই প্রকল্পের সরাসরি সুবিধা পাচ্ছেন। ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য প্রায় ১৯,৩৮৫ কোটি টাকা খরচ করা হয়েছে এবং আগামী বছরে এই খাতের জন্য বরাদ্দ আরও বাড়ানো হয়েছে। বিপুল সংখ্যক উপভোক্তা বৃদ্ধি পাওয়ায় সরকারের ওপর আর্থিক চাপ বাড়লেও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।