summer vacation: বর্ষা ঢুকলেও কমেনি গরমের দাপট! কলকাতা ও দক্ষিণবঙ্গের একাংশ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা এখনও চড়া। ফের কি বাড়বে গরমের ছুটি, না কি আগের মতোই চলবে মর্নিং স্কুল? জেনে নিন বিস্তারিত।
রাজ্যে বর্ষা প্রবেশ করলেও তাপমাত্রা থেকে এখনও মিলছে না স্বস্তি — কলকাতা ও দক্ষিণবঙ্গের একাংশ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় বর্ষা ঢুকলেও গরমের দাপট কমেনি। তাই আবার গরমের ছুটি পড়বে কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি মর্নিং স্কুল যেমন চলছে তেমনই চলবে বলেও অনেকেই মনে করছেন।
210
শিক্ষা দফতরের নতুন নোটিস
এই পরিস্থিতিতে স্কুল শিক্ষা দফতর ফের নতুন সিদ্ধান্ত নিল, যা সরাসরি প্রভাব ফেলবে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকার দৈনিক রুটিনে। নতুন নোটিস ঘিরে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে।
310
শিক্ষা দফতরের নির্দেশ
গরমের ছুটি শেষ হওয়ার পরপরই তাপপ্রবাহ কবলিত জেলাগুলিতে স্কুলের মর্নিং ক্লাসের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হলো। অর্থাৎ আরও সপ্তাহ দুইয়েক মর্নিং স্কুল চলবে বলেও জানিয়েছে শিক্ষা দফতর।
সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে নিজ নিজ এলাকার স্কুলগুলির জন্য সময়সূচি নির্ধারণ করতে।
510
গরমের ছুটি নয়!
মূলত গরমের ছুটি শেষ হওয়ার পর স্কুল শুরুর পরই বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় ১ জুনের আদেশে দুই সপ্তাহের জন্য মর্নিং স্কুলের অনুমতি দেওয়া হয়েছিল, যার মেয়াদই এবার বাড়ানো হলো। তাই আপাতত গরমের ছুটির জল্পনা উড়িয়ে দিয়েছে শিক্ষা দফতর।
610
পঠন পাঠনে জোর
শিক্ষা দফতরের স্পষ্ট নির্দেশ — সময়সূচির এই পরিবর্তন কোনোভাবেই পঠনপাঠনের ওপর প্রভাব ফেলবে না, এ ব্যাপারে নিশ্চিত হতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলোকে। সেইমত রুটিন তৈরি করেই আপাতত স্কুল চালাতে হবে।
710
আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে রুটিন
শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে আগেভাগে রুটিন মিলিয়ে নিতে পারেন, তার জন্য জেলা পরিদর্শকদের প্রতিষ্ঠানগুলিকে দ্রুত বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
810
নির্দেশে ছাড় এই এলাকা
মনে রাখা জরুরি — এই নির্দেশিকা রাজ্যের সব জেলার জন্য নয়, পার্বত্য এলাকাগুলিকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
910
কতদিন চলবে মর্নিং স্কুল?
ভবিষ্যতে আরও ছুটি বা মর্নিং স্কুলের মেয়াদ বাড়বে কিনা, এই প্রশ্নের উত্তরে শিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, গরমের ছুটি এমনিতেই কিছুটা বাড়ানো হয়েছিল, ফলে আরও ছুটি বাড়ালে পঠনপাঠনে প্রভাব পড়তে পারে — তাই আপাতত মর্নিং স্কুলেই জোর দেওয়া হচ্ছে।
1010
নজরদারির দায়িত্ব
পুরো প্রক্রিয়া ঠিকমতো চলছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট এসআই-দের দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে আগামী কয়েক সপ্তাহ এই নিয়ম কঠোরভাবে কার্যকর থাকার সম্ভাবনাই বেশি।