Durga Puja Grants: জল্পনায় জল! দুর্গাপূজার সরকারি টাকা নিয়ে শেষমেশ যা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

Published : Jun 12, 2026, 03:12 PM IST

suvendu adhikari on durga puja grants: পশ্চিমবঙ্গে সরকার বদলের পর থেকেই জল্পনা চলছিল—দুর্গাপুজোর ক্লাব অনুদান কি এবার বন্ধ হয়ে যাবে? শুক্রবার নিউটাউনের একটি অনুষ্ঠান থেকে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

PREV
18
দুর্গাপুজোর অনুদান

মমতা বন্দ্যোপাধ্য়ায় মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের ক্লাবগুলিকে দুর্গাপুজোর অনুদান দিতেন। তাই নিয়ে রাজ্যে একাধিক মামলা মকোদ্দমা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে প্রায় সেই পথেই হাঁটতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, দুর্গাপুজোয় সরকারি অনুদান চালু থাকবে। তবে অনুদান নিয়ে আরও বড় ঘোষণা করেছেন তিনি।

28
ধর্মভিত্তিক ভাতা বন্ধের পরে নতুন জল্পনা

মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরই তৃণমূল আমলে চালু থাকা বিভিন্ন ধর্মভিত্তিক ভাতা বন্ধ করার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। এরপরই ক্লাব কর্তাদের মধ্যে প্রশ্ন ওঠে—তবে কি দুর্গাপুজোর সরকারি অনুদানও বন্ধ হয়ে যাবে?

38
দুর্গাপুজোর অনুদান নিয়ে শুভেন্দুর সাফ কথা

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্গাপুজোর অনুদান নিয়ে তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে আলোচনা করা হবে। তবে কারা কারা টাকা পাবেন তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।

48
গরীব পুজো কমিটিগুলিকে আশ্বাস

শুভেন্দু জানিয়েছেন সব ক্লাবের অনুদান বন্ধ হচ্ছে না। আর্থিকভাবে দুর্বল পুজো কমিটিগুলির পাশে থাকবে রাজ্য সরকার। শুভেন্দুর কথায়, 'যারা ওই টাকার উপর ভিত্তি করে পুজোর আয়োজন করেন, তাঁরা অনুদান পাবেন। যাদের প্রয়োজন নেই, তাঁরা পাবেন না।'

58
বড় ক্লাবগুলি বঞ্চিত

শুভেন্দু অধিকারীর কথা থেকে স্পষ্ট এবার থেকে আর বড় ক্লাবগুলি সরকারি অনুদান পাবে না। শুধুমাত্র গরিব পুজো কমিটিগুলিই এই অনুদান পাবে।

68
মমতা সরকারের অনুদান

তৃণমূল কংগ্রেস আমলে রাজ্যের দুর্গাপুজো কমিটি ও ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত ২০১৮ সালে নিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার শুরুতে প্রতিটি ক্লাব ১০ হাজার টাকা করে অনুদান পেত। পরের বছরগুলোতে এই অঙ্ক ধীরে ধীরে বাড়ানো হয়েছিল।

78
নতুন সরকারের পদক্ষেপ

নতুন সরকারের নীতি অনুযায়ী, এবার থেকে অনুদানের ক্ষেত্রে "প্রয়োজনীয়তা" হবে মূল মাপকাঠি। তথ্য ও সংস্কৃতি দফতরের পরবর্তী আলোচনার পরই চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

88
কত টাকা অনুদান?

শুভেন্দু অধিকারীর সরকার এখনও পর্যন্ত কত টাকা অনুদান দেওয়া হবে তার কোনও ঘোষণা করেনি। তবে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েই জানিয়ে দিয়েছিলেন যে পূর্বতন সরকারের কোনও প্রকল্পই বন্ধ করবেন না। তবে সরকারি প্রকল্পের অর্থ তারাই পাবে যাদের প্রয়োজন রয়েছে, যারা যোগ্য। অন্নপূর্ণা ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকার অঙ্কও বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে কী হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Read more Photos on
click me!

Recommended Stories