Abhishek Banerjee police raid: কালীঘাটের বাসভবনে আচমকা পুলিশি অভিযান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোর ৩টে নাগাদ কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশের বিশাল দল ঢোকে বাড়িতে, চলে টানা তল্লাশি। ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনার বিস্তারিত জানুন। 

ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালাভেঙে ঢুকে পড়ে শালবনি থানার পুলিশ। প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালায়। কিন্তু কেন এসেছিল পুলিশ? তার উত্তর জানাগেল সকালে। পুলিশ সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজেই তাঁর কালীঘাটের বাড়িতে এসেছিল পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরেই অভিষেকের বাড়িতে আসে তদন্তকারীরা। তবে দীর্ঘ সময় ডাকাডাকি করেও সারা না পেয়ে দরজা ভেঙেই ঢুকে পড়ে পুলিশ। সকাল ৮টায় বেরিয়ে যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ

জমি দুর্নীতি মামলায় দিন কয়েক আগেই গ্রেফতার করা হয়েছিল মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। অন্য একটি আর্থিক মামলায় সুমিত রায়কে খুঁজছে পুলিশ। সুজয়কে জিজ্ঞাসাবাদ করেই সুমিতের নাম পেয়েছে। পুলিশ সূত্রের খবর, সুমিতের মোবাইল ফোনের টাওয়ারের শেষ লোকেশন দেখিয়েছে অভিষেকের কালীঘাটের বাড়ি। সেই সূত্র ধরেই ভোররাতে ডায়মন্ড হারবারের সাংসদের বাড়িতে চড়়াও হয় পুলিশ। শালবনি থেকে রাতেই রওনা দিয়েছিল পুলিশের একটি দল।

অভিষেকের বাড়িতে মমতা

পুলিশের অভিযানের খবর পেয়ে ভোর রাতেই অভিষেকের বাড়িতে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টার সময় তিনি বেরিয়ে যান। তবে পুলিশের অভিযান নিয়ে মমতা কিছুই বলেননি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, তাঁর বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকেছিল পুলিশ। গোটা বাড়ি তল্লাশি চালায়। কিন্তু কিছু পাওয়া যায়নি। তিনি আরও জানিয়েছেন, পুলিশের কার্যকলাপ রেকর্ড করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও করেন অভিষেক।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই সময় খারাপ যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। হারের পর প্রথম বাড়ি থেকে বেরিয়ে সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর ওপর ডিম-হামলা হয়। তারপর সই-জালিয়াতি কাণ্ডেও নাম জড়িয়েছে অভিষেকের। একাধিক মামলায় জেরবার হচ্ছেন তিনি। এবার তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে খোঁজার জন্যও তাঁর কালীঘাটের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ।