MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Cal HC On CPIM: দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে আদালতে CPIM, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ বামেদের

Cal HC On CPIM: দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে আদালতে CPIM, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ বামেদের

Cal HC On CPIM Bookstall: দুর্গাপুজোয় উত্তর ২৪ পরগনার নৈহাটি ও বনগাঁতে বুকস্টল করা নিয়ে এবার জল গড়াল আদালতে। সিপিআইএমের করা মামলা নিয়ে কী জানালো কোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 12 2026, 03:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বুকস্টল করা নিয়ে আদালতে সিপিআইএম
Image Credit : Asianet News

বুকস্টল করা নিয়ে আদালতে সিপিআইএম

দুর্গাপুজোয় বনগাঁ ও নৈহাটিতে বুক স্টল করার অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিআইএম। সোমবার দ্রুত শুনানির আর্জি জানায় তারা। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন। তা শুনে মামলাকারীদের আইনজীবী বিচারপতির কাছে আবেদন করেন, 'আজ দ্বিতীয়া। দয়া করে মামলাটা ছেড়ে দিন। আমরা অন্য এজলাসে চেষ্টা করব। কারণ, পুজোর পরে এই মামলার আর গ্ৰহণযোগ্যতা থাকবে না।' তা শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য বলেন, আগামীকাল তথা মঙ্গলবার মামলা ছেড়ে দেবেন। এবং মামলাকারীদের বলেন, 'দুর্গাপুজোয় না হলে কালীপুজোতে বুক স্টল করুন।'

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বামেদের বুক স্টল করা নিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Image Credit : Fecebook.

বামেদের বুক স্টল করা নিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো কমিটিগুলোকে হুঁশিয়ারি দেন, যদি সিপিআই(এম) তথা বামেরা তাদের বুকস্টলে 'দুর্গাপূজা' শব্দের পরিবর্তে 'শারদোৎসব' শব্দটি ব্যবহার করে, তবে যেন তাদের বুক স্টল করতে দেওয়া না হয়। তিনি বামেদের এ প্রসঙ্গে আক্রমণ করে বলেন, বামপন্থীরা এই উৎসবের ধর্মীয় ও সনাতন চরিত্রকে খাটো করতে এই শব্দ ব্যবহার করে এবং বুক স্টলে স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণের মতো ভারতীয় মনীষীদের বাদ দিয়ে কার্ল মার্ক্স ও লেলিনের মতো 'বিদেশি' কমিউনিস্ট নেতাদের বই বিক্রি করে।

Related Articles

Related image1
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Related image2
Cal HC On Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষকে ডিম থেরাপির অভিযোগ, তৃণমূল বিধায়কের নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ আদালতের
35
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ বামেদের
Image Credit : Getty

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ বামেদের

বামেদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে 'ফ্যাসিবাদী' বলে আক্রমণ করা হয়। এবং মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ করে জানায়, পুজোয় তারা বুকস্টল করবে। মুখ্যমন্ত্রী পারলে আটকে দেখাক। অভিযোগ উঠেছে যে, মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির শিকার বামেরা।

45
কোথায় কোথায়  বুক স্টল করার অনুমতি মেলেনি?
Image Credit : Social Media

কোথায় কোথায় বুক স্টল করার অনুমতি মেলেনি?

এই বিষয়ে আরও অভিযোগ যে, পুজোতে কল্যাণী এবং বনগাঁয় বুকস্টল করার অনুমতি দেয়নি পুলিশ। তাই অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিআইএম।‌ সিপিআইএম অভিযোগ করে, বনগাঁয় যশোর রোডে দীর্ঘদিন ধরে পুজোয় বুক স্টল করে বামেরা।

55
সিপিআইএমের বক্তব্য শুনে কী বলল আদালত?
Image Credit : Social Media

সিপিআইএমের বক্তব্য শুনে কী বলল আদালত?

সিপিআইএম এর দাবি, এবারও তাঁরা পুলিশ-প্রশাসনকে স্টল করার কথা জানিয়েছিলেন। রাস্তার পাশে কাঠ, বাঁশ জড়ো করে রাখা ছিল। কিন্তু, হিন্দু জাগরণ মঞ্চের লোকেরা সেইসব সরিয়ে তাদের স্টল তৈরির কাজ শুরু করে। প্রতিবাদ করতে গেলে সিপিআইএম নেতাদের মারধর করা হয়।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
দুর্গা পূজা
বাংলা খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cal HC On Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষকে ডিম থেরাপির অভিযোগ, তৃণমূল বিধায়কের নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ আদালতের
Recommended image2
রাজ্যের সব আদালতে সিগারেট, পান-গুটখা নিষিদ্ধের উদ্যোগ! মেটাল ডিটেক্টর বসানোর প্রস্তাব প্রধান বিচারপতির
Recommended image3
আর ৫দিন পরেই কি ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? ‘Under Process’ দেখালে কী করবেন?
Recommended image4
BJP Dropbox: কলকাতা পুরভোটে কেমন প্রার্থী চাই? আমজনতার মতামত চাইতে ড্রপবক্স বসাচ্ছে বিজেপি
Recommended image5
Now Playing
CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
Related Stories
Recommended image1
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image2
Cal HC On Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষকে ডিম থেরাপির অভিযোগ, তৃণমূল বিধায়কের নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ আদালতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved