WB Municipal Election: উরসবের মরশুম শেষ হলেই রাজ্যজুড়ে পুরসভা ভোট। রাজ্যের মোট সাতটি পুরসভায় ভোট রয়েছে। তার আগেই আদালতের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন। কী কারণে আদালতে কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
WB Municipal Election: পুজোর পরই রাজ্যে ৭ পুরসভায় ভোট। তার জন্য কমিশনের কাছে পর্যাপ্ত ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট না থাকায় প্রশাসনিক সংকট তৈরি হয়েছে। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন। সোমবার সেই মামলাতেই কমিশনের থেকে রিপোর্ট রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।
কেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন?
ইভিএম এবং ভিভিপ্যাট থেকে সংগৃহীত পোলিং ডেটা আলাদা করে হার্ড ডিস্কে সংরক্ষণ করে রাখা সম্ভব কি না এবং আইনগতভাবে তা করা যায় কি না, তা কমিশনকে হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।
আদালত সূত্রে খবর, প্রথম দফায় যে সাতটি পুরসভায় নির্বাচন হবে সেখানে মোট ৬,৩০১টি বুথ রয়েছে। আর এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ততো ইভিএম মেশিন ও ভিভিপ্যাট নেই। সোমবার দিন মামলার শুনানিতে আদালতে কমিশন দাবি করে, ইভিএম প্রস্তুতকারক সংস্থাগুলি অন্য রাজ্যগুলোকেও প্রয়োজনীয় মেশিন সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছে। ফলে রাজ্যে ইভিএমের ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পুরসভাগুলির জন্য বরাদ্দ ইভিএম ফেরত দেওয়ার দাবি জানিয়ে দায়ের হওয়া মামলায় আগামী বুধবারের শুনানির আগে কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ।
রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ঘোষণা করেছে চলতি বছরেই পুরভোট করা হবে। কিন্তু তার আগেই বিপাকে পড়ে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোট করার জন্য পর্যাপ্ত ইভিএম হাতে নেই। তাই এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলার স্ট্রং রুম গুলোতে যে ইভিএম মজুত রয়েছে, সেগুলো হাতে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়।
Cal HC On CPIM: দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে আদালতে CPIM, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ বামেদের
রাজ্য নির্বাচন কমিশনের আবেদন, রাজ্যের বিভিন্ন জেলার স্ট্রং রুমে বিপুল সংখ্যক ইভিএম মজুত রয়েছে। অথচ পুরসভা নির্বাচন পরিচালনা করার জন্য কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই। তাই ভোট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পর্যাপ্ত ইভিএম-এর যোগান নিশ্চিত করাই এখন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে স্ট্রং রুমে থাকা ইভিএম গুলো কমিশনের হাতে তুলে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া আবেদন জানান কমিশনের আইনজীবী।
কমিশনের এই আবেদনের ভিত্তিতেই সোমবার শুনানিতে প্রধান বিচারপতি ইভিএম-এ থাকা পোলিং ডেটা আলাদা করে হার্ড ডিস্কে সংরক্ষণ করে রাখা সম্ভব কি না এবং আইনগতভাবে তা করা যায় কি না, সেই নিয়ে আগামী বুধবারের মধ্যে কমিশনকে হলফনামা দিয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছেন।


