Suvendu Adhikari News: এদিকে দীপাবলির আনন্দ, দূষণ ও শব্দবাজি নিয়ে রাজনৈতিক তরজায় নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। নিষিদ্ধ বাজি রোখার প্রশাসনিক নির্দেশিকা কার্যকর করা গেল না কেন, সেই প্রশ্নেই সরব বিরোধীরা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Suvendu Adhikari News: দীপাবলির রাতে নিষিদ্ধ শব্দবাজির দাপটে জেরবার শহর কলকাতা থেকে মফঃস্বল। রাত ১০টার পরেও চলল বাজি পোড়ানো, বাড়ল দূষণের মাত্রা। প্রশাসনের নির্দেশিকা কার্যত শিকেয়। আর এই ইস্যুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা সরব বিরোধীরাও। বজ্র আঁটুনি ফসকা গেরো। প্রশাসনের নির্দেশিকাই সার। নিয়মের বেড়াজালকে অগাহ্য করে কীভাবে এত বাজি ফাটল? তা নিয়েও উঠেছে প্রশ্ন।

দীপাবলির রাতে শব্দ দূষণে জেরবার কলকাতা:-

সূত্রের খবর, দীপাবলির রাতে নিষিদ্ধ শব্দবাজির দাপট। রাত ১০টার পরেও দেদার বাজি পোড়ানো এবং তাপমাত্রা কমে যাওয়ায় বাতাসে দূষিত কণার ঘনত্ব বেড়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর, বেলুড় থেকে সল্টলেক, বালিগঞ্জ—সর্বত্রই ধরা পড়েছে দূষণের ভয়াবহ ছবি। শব্দবাজি নিয়ে অভিযোগ উঠেছে শুনেই শুভেন্দু অধিকারী বলেন, “কমিউনিস্টরা করছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “দীপাবলিতে একটু আনন্দ করবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে , তাতেও এত অসুবিধা! আসলে কিছু লোকের সমস্য়া হচ্ছে, এত সনাতনের জাগরণ ঘটেছে বলে।''

এদিকে দীপাবলির আনন্দ, দূষণ ও শব্দবাজি নিয়ে রাজনৈতিক তরজায় নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। নিষিদ্ধ বাজি রোখার প্রশাসনিক নির্দেশিকা কার্যকর করা গেল না কেন, সেই প্রশ্নেই সরব বিরোধীরা। জানা গিয়েছে, কলকাতার ইতিহাসে এই প্রথমবার! কালীপুজো, দেওয়ালি উৎসবকে কেন্দ্র করে দীর্ঘসময় ধরে বায়ুদূষণ। পরিবেশ বিধিনিষেধ এবং সাইলেন্স জোনের তোয়াক্কা না করেই চলল বাজি ফাটানো। এর জেরে কালীপুজোর রাতে কলকাতার বাতাসের গুণগত মান বেড়ে গিয়ে পৌঁছায় ৫৩২-এ।

আদালতের নির্দেশ ছিল, কেবল সবুজ বাজি ফাটানো যাবে এবং তাও নির্দিষ্ট সময়সীমা ও শব্দের মাত্রা মেনে। কিন্তু বাস্তবে সেই সব নিয়ম খাতায় কলমেই থেকে গেল। দীপাবলির রাতে নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শহরজুড়ে চলল শব্দবাজির তাণ্ডব। বাজির তাণ্ডবে কার্যত প্রাণ ওষ্ঠাগত হল হাসপাতালে থাকা রোগীদের একাংশের। শব্দতাণ্ডব ঠেকাতে পারেনি প্রশাসন। শহরের বাতাসের গুণগত বেড়ে গিয়ে পৌঁছায় ৫৩২-এ। কলকাতার ইতিহাসে কালীপুজো ও দীপাবলিতে এত দীর্ঘ সময় ধরে এমন বায়ুদূষণের পরিস্থিতি আগে দেখা যায়নি। শব্দদানবের এই তাণ্ডবে উদ্বেগে পরিবেশবিদরা।

আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও কীভাবে শহর জুড়ে এই তাণ্ডব চলল, তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। উৎসবের আনন্দে সাধারণ মানুষের স্বাস্থ্য এবং বায়ুমণ্ডলের মারাত্মক ক্ষতির দায় কে নেবে, তাই নিয়ে এখন চরম উদ্বেগে পরিবেশকর্মীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।