MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • TMC Crisis: সংগঠন, জনসমর্থন, ২১ জুলাই—মমতার সামনে এখন যে ৫ বড় চ্যালেঞ্জ

TMC Crisis: সংগঠন, জনসমর্থন, ২১ জুলাই—মমতার সামনে এখন যে ৫ বড় চ্যালেঞ্জ

বিধানসভা নির্বাচনের পর থেকে এক মাস যেতে না যেতেই তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব নিজের হাতে রাখাই মমতার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 06 2026, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মমতার সামনে চ্যালেঞ্জ
Image Credit : gemini

মমতার সামনে চ্যালেঞ্জ

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের রাশ প্রায় হাত ছা়ড়া হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে তৃণমূল দুই ভাগে বিভক্ত। অন্যদিকে সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদের একটা বড় অংশই মমতাকে ছেড়ে নতুন দল এনসিপিআইতে যোগ দিয়েছে। এই অবস্থায় আজ নির্বাচন কমিশনের কাছে শুনানি রয়েছে ঋতব্রত না মমতা-কার হাতে থাকলে তৃণমূলের রাশ। মমতার সামনে যে পাঁচটি চ্য়ালেঞ্জ রয়েছে সেগুলি হলঃ

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
২১ জুলাইয়ের সমাবেশকে সফল করা
Image Credit : Asianet News

২১ জুলাইয়ের সমাবেশকে সফল করা

২১ জুলাই শহিদ স্মরণের অনুষ্ঠান। সেটি সফল করা মমতার সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত কলকাতা পুলিশ সভার অনুমতি দেয়নি। কালীঘাটপন্থীদের পাশাপাশি ঋতব্রতপন্থীরাও এই অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়েছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকেও ২১ জুলাই বড় অনুষ্ঠান করার তোড়জোড় শুরু হয়েছে। এই অবস্থায় নিজের সভাতে লোকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে কঠিন চ্যালেঞ্জ।

Related Articles

Related image1
অন্নপূর্ণা ভাণ্ডার: কারা ৩০০০ টাকা পাবেন, কারা পাবেন না? স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Related image2
Annapurna Bhandar Rejected Application: আবেদন বাতিল হলে কী করবেন? ফের আবেদন করার সম্পূর্ণ নিয়ম
36
নির্বাচন কমিশনের
Image Credit : Asianet News

নির্বাচন কমিশনের

তবে সবার আগে মমতার লড়াই নির্বাচন কমিশনের সঙ্গে। তৃণমূলের প্রতীক আর দলীয় তহবিল কাদের হাতে থাকবে কালীঘাট না ঋতব্রতপন্থীদের হাতে? তাই নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে দুই পক্ষ। আজ, ৬ জুলাই ২০২৬ বিকেল ৫:৩০ মিনিটের মধ্যে তাদের লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এরপর তা নিয়ে শুনানি হবে। সেখানে কী সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার।

46
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ভারসাম্য বজায় রাখা
Image Credit : CHATGPT

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ভারসাম্য বজায় রাখা

একের পর এক তৃণমূল সাংসদ বিধায়ক দল ছাড়ছেন। ছোটবড় সকল নেতাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও উঠছে তৃণমূলের অন্দরে। কিন্তু মমতা অভিষেকের মাথা থেকে হাত সরাতে এখনও নারাজ। কী করে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ভারসাম্য বজায় রাখতে পারেন তাই এখন দেখার।

56
দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ বজায় রাখা
Image Credit : chat gpt

দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ বজায় রাখা

তৃণমূল সূত্রের খবর সাংসদ - বিধায়করা বিদ্রোহী হলেও দলের নিচুতলার নেতা কর্মীদের অধিকাংশই এখনও পর্যন্ত মমতার ওপর আস্থা রেখেছেন। এই অবস্থায় দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ বজায় রাখাও মমতার সামনে একটা বড় চ্যালেঞ্জ। যদিও তৃণমূলের নিচু নেতাদের ওপর সরকার পক্ষের চাপ বাড়ছে বলেও মনে করছেন অনেকে।

66
জনসমর্থন পুনর্গঠন ও ধরে রাখা
Image Credit : chatgpt

জনসমর্থন পুনর্গঠন ও ধরে রাখা

বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। সাংসদ বিধায়করাও তাঁর ও অভিষেকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। এই অবস্থায় নিজের সপক্ষে জনমত ধরে রাখাও কঠিন চ্যালেঞ্জ মমতার সামনে। ২১ জুলাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের শহিদ স্মরণসভা সফল করতে পারেন তাহলেই বোঝা যাবে তাঁর পক্ষে কতটা জনমত রয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kolkata Parade: প্রথমবার কমান্ডে দুঁদে মহিলা অফিসার, দেখে উঠে দাঁড়িয়ে স্যালুট মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
Recommended image2
Now Playing
Independence Day Parade Kolkata: রেড রোডে হঠাৎ উঠে দাঁড়িয়ে স্যালুট জানালেন মুখ্যমন্ত্রী! সামনে তখন ‘দুর্গা’ স্কোয়াড
Recommended image3
Weather News: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি?
Recommended image4
TMC vs TMC: এবার শিবির বদল কুণাল ঘোষের? কালীঘাটের পরই স্বাধীনতার অনুষ্ঠানে ঋতব্রত শিবিরে বিধায়ক
Recommended image5
Cal HC On School Teachers: শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে জনগণনা করানো নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের, রাজ্যকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ
Related Stories
Recommended image1
অন্নপূর্ণা ভাণ্ডার: কারা ৩০০০ টাকা পাবেন, কারা পাবেন না? স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image2
Annapurna Bhandar Rejected Application: আবেদন বাতিল হলে কী করবেন? ফের আবেদন করার সম্পূর্ণ নিয়ম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved