Published : Sep 11, 2026, 08:50 AM ISTUpdated : Sep 12, 2026, 12:22 AM IST

Today’s News in Bengali Live: Ajker Rashifal - পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

12:22 AM (IST) Sep 12

Ajker Rashifal - পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল

রাশিফল ​​অনুসারে,আজ একটি গুরুত্বপূর্ণ দিন। গ্রহের গতিবিধি অনুসারে, আজ বৃষ রাশির জাতকদের পারিবারিক পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে। সব রাশির আজকের দিন কেমন যাবে? আসুন জেনে নিই আজকের ১২ টি রাশির রাশিফল।

Read Full Story

10:40 PM (IST) Sep 11

Sourav Ganguly - হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, এখন শারীরিক অবস্থা কেমন?

Sourav Ganguly News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রায় দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখনও তিনি ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। একইসঙ্গে টেলিভিশন শো-সহ বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ফলে ব্যস্ততার মধ্যেই সময় কাটছে।

Read Full Story

09:57 PM (IST) Sep 11

MS Dhoni - শেয়ার হস্তান্তর নিয়ে ধোনির সঙ্গে আলোচনাই হয়নি, দাবি সিএসকে কর্তার

IPL 2027: আইপিএল-এর গত মরসুমে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলেননি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি আগামী মরসুমের আইপিএল-এ এই ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন কি না, সে বিষয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও সিএসকে ম্যানেজমেন্ট সমস্যার কথা অস্বীকার করছে।

Read Full Story

09:04 PM (IST) Sep 11

BRICS Summit - দিল্লিতে পুতিন-পেজেশকিয়ানকে পাশে নিয়ে মোদীর নেতৃত্বে জোটের ঐক্যের বার্তা

নয়াদিল্লিতে BRICS বিজনেস ফোরাম ২০২৬-এ ঐক্যের ছবি। ভ্লাদিমির পুতিন, মাসুদ পেজেশকিয়ান-সহ রাষ্ট্রনেতাদের নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তাঁরা।
Read Full Story

08:10 PM (IST) Sep 11

Bangladesh - ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা, দাবি বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপের

Bangladesh News: শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতা হারানোর পর থেকেই ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান (Bangladesh PM Tarique Rahman) বুঝিয়ে দিচ্ছেন, তাঁরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী নন।

Read Full Story

07:50 PM (IST) Sep 11

BRICS Trade - বিশ্ব বাণিজ্যে ব্রিকসের শেয়ার দ্বিগুণ হয়ে ২৪%, জানালেন পীযূষ গোয়েল

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ২০০৩ সাল থেকে বিশ্ব পণ্য রপ্তানিতে ব্রিকস দেশগুলোর অংশীদারি প্রায় দ্বিগুণ বেড়ে ২৪% হয়েছে। রপ্তানির পরিমাণ প্রায় ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি ব্রিকস দেশগুলোর মধ্যে आपसी বাণিজ্য, মজবুত সাপ্লাই চেন এবং ব্যবসার সুযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
Read Full Story

07:46 PM (IST) Sep 11

Putin Invites Modi - পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন মোদী, কুটনীতির মাঝে নজরকাড়া বন্ধুত্ব

বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের আবহেই ফের এক ফ্রেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা।

Read Full Story

06:42 PM (IST) Sep 11

Pakistan - ড্রেসিংরুমের খবর বাইরে, সাইবার ক্রাইম বিভাগের জেরার মুখে রিজওয়ান-ইমাম

Pakistan tour of England 2026: চলতি ইংল্যান্ড সফর ঘিরে পাকিস্তান ক্রিকেটে বিড়ম্বনা শেষ হচ্ছে না। দ্বিতীয় টেস্টের পর দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার পর এবার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও ইমাম-উল-হককে (Imam-ul-Haq) জেরার মুখে ফেলা হল। এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছে।

Read Full Story

06:11 PM (IST) Sep 11

Puja Special Train - পুজোয় বাড়তি ট্রেন, কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে চলবে স্পেশাল, রইল টাইম টেবিল

পুজো, দীপাবলি ও ছটপুজোয় বাড়তে পারে যাত্রীদের ভিড়। সেই সম্ভাব্য অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। হাওড়া-লুমডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। উৎসবের মরসুমে অতিরিক্ত যাত্রীদের সুবিধার পাশাপাশি ট্রেন পরিষেবায় বাড়তি সক্ষমতা আনতেই এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে।

Read Full Story

05:48 PM (IST) Sep 11

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের স্বস্তি, ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিশে স্থগিতাদেশ

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর নিয়ে বড় স্বস্তি। কলকাতা হাইকোর্ট ওই দফতর খালি করার জন্য দমকল বিভাগের জারি করা নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। তবে এই মামলায় চূড়ান্ত নির্দেশ এখনও আসেনি। আগামী ১৬ সেপ্টেম্বর মামলাটির ফের শুনানি হবে।

Read Full Story

05:28 PM (IST) Sep 11

East Bengal FC - ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র, কলকাতা লিগে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল

Calcutta Football League 2026: এবারের কলকাতা ফুটবল লিগে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল (East Bengal FC)। গ্রুপ পর্বে সবার আগে ছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র করে চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল।

Read Full Story

04:37 PM (IST) Sep 11

Thirukkural - পুতিনকে ‘তিরুক্কুরাল’ উপহার দিলেন মোদী, কী আছে এই গ্রন্থে, কে লিখেছেন?

ব্রিকস (BRICS 2026) সম্মেলনের ফাঁকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ‘তিরুক্কুরাল’-এর একটি রুশ অনুবাদ পুতিনকে উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। বইটি হাতে তুলে দেওয়ার বইয়ের বিষয়বস্তু পুতিনকে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।

Read Full Story

04:28 PM (IST) Sep 11

Hanuman Ansh 2 - 'হনুমান অংশ ২'-এ একসঙ্গে অভিনয় করবেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা?

Hanuman Ansh Sequel: বক্স অফিসে অসাধারণ সাফল্য পাচ্ছে নিম করোলি বাবার (Neem Karoli Baba) জীবন অবলম্বনে তৈরি ছবি 'হনুমান অংশ'। এই ছবির প্রযোজক নম্রতা সিং (Producer Namrata Singh) সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন। সিক্যুয়েলে বড় চমক থাকতে পারে।

Read Full Story

03:51 PM (IST) Sep 11

PM Surya Ghar Yojana - রাজ্যে বিদ্যুতের বিল বাঁচিয়ে দিল সরকার! আর দিতে হবে না ইলেকট্রিক বিল, উলটে পাবেন ভর্তুকি, কীভাবে আবেদন করবেন?

PM Surya Ghar Yojana: দুর্দান্ত ঘোষণা শুভেন্দু অধিকারীর! বিদ্যুতের বিল বাঁচাতে দারুণ প্রকল্প, আর দিতে হবে কার্নেচর বিল উলটে সরকার দেবে ভর্তুকি, জেনে নিন কীভাবে আবেদন করবেন..

Read Full Story

03:41 PM (IST) Sep 11

School Holidays - শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?

আগামী সপ্তাহে আরও একটি ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। শনি-রবি-সোম টানা ছুটি! বৃহস্পতিবারও কি ছুটি পাওয়া যাবে? কী বলছে শিক্ষা দফতর? এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

Read Full Story

03:12 PM (IST) Sep 11

Kuldeep Yadav - কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ উইকেট, গৌতম গম্ভীরকে বার্তা কুলদীপ যাদবের

Kuldeep Yadav Bowling: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর থেকে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না কুলদীপ যাদব। তবে যখনই খেলার সুযোগ পাচ্ছেন, তখনই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই স্পিনার। কাউন্ট চ্যাম্পিয়নশিপেও (County Championship) ভালো বোলিং করছেন কুলদীপ।

Read Full Story

03:12 PM (IST) Sep 11

BRICS Summit 2026 - দিল্লি পৌঁছে গেলেন ইরানের প্রেসিডেন্ট, শুক্রবারই মোদীর সঙ্গে বৈঠক?

BRICS Summit 2026: ১৮তম ব্রিকস সম্মেলন ২০২৬-এ যোগ দিতে নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবারই ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি জানিয়েছেন, ব্রিকসের লক্ষ্য হল বিশ্বে একতরফাবাদের মোকাবিলা করা এবং নিজস্ব আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো।

Read Full Story

03:03 PM (IST) Sep 11

Sonam Wangchuk - ফের আন্দোলনের ডাক লাদাখে, কেন্দ্রের সঙ্গে আলোচনায় হতাশ সোনম ওয়াংচুক

কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় লাদাখে আবার আন্দোলনের ডাক দিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। এক সপ্তাহের মধ্যে দাবি না মানা হলে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই আন্দোলন শুরু হবে। দেশজুড়ে সবাইকে এই আন্দোলনে সমর্থনের জন্য তিনি অনুরোধ করেছেন।
Read Full Story

02:24 PM (IST) Sep 11

Share Market Update - ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নিফটি, পৌঁছল ২৩,৩৫০ পয়েন্টে! কোন কোন শেয়ারে উত্থান এবং পতন?

Share Market Update: বৃহস্পতিবারের লেনদেনে নিফটির 'বুল' বা তেজি বিনিয়োগকারীদের মনে ঘুরে দাঁড়ানোর যে আশার সঞ্চার হয়েছিল, অপরিশোধিত তেলের দাম এবং মার্কিন বন্ড বাজারের সাম্প্রতিক পরিস্থিতি তা সম্ভবত নস্যাৎ করে দিয়েছে।

Read Full Story

12:54 PM (IST) Sep 11

Modi Putin Talks - মোদী-পুতিন বৈঠক! এসইউ-৫৭ যুদ্ধবিমান চুক্তি কি চূড়ান্ত? ‘সুপার সুখোই’, পন্টসার ক্ষেপণাস্ত্র নিয়েও আলোচনা

Modi Putin Talks: শুক্রবার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেখানেই মস্কোর প্রস্তাব মেনে নিয়ে যৌথভাবে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ নির্মাণের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

Read Full Story

12:39 PM (IST) Sep 11

BJP Bypoll Candidate List 2026 - উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় চমক বিজেপির, জানুন এবার পদ্ম প্রতীকে কে লড়ছেন

BJP Bypoll Candidate List 2026: আগামী ৬ অক্টোবর অসমের নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ। এবার সেই আসনে বিজেপির হয়ে লড়বেন দেবাশিস শর্মা। শুক্রবার সকালে বিজেপির পক্ষ থেকে অসমের নগাঁও লোকসভা আসনে প্রার্থী হিসেবে দেবাশিস শর্মা-র নাম ঘোষণা করা হল।

Read Full Story

12:35 PM (IST) Sep 11

কিছুতেই বাবা হতে পারছিলেন না, টেস্ট করে জানতে পারলেন শরীরে জরায়ু রয়েছে

বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। পরীক্ষা করাতে গিয়ে জানতে পারলেন তাঁর শরীরে জরায়ু রয়েছে। আর তারপরেই মাথায় আকাশ ভেঙে পড়েছে দিল্লির ২৪ বছরের এক যুবকের। খবর অনুযায়ী, সন্তান না হওয়ার কারণে ওই যুবক পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছিলেন। পরীক্ষা করে দেখা যায় তিনি অ্যাজোস্পার্মিয়া (Azoospermia - বীর্যে শুক্রাণু না থাকা)-য় ভুগছেন।

Read Full Story

12:21 PM (IST) Sep 11

'ধুর শালা'! 'শালা’ তো আত্মীয়তার শব্দ! তাহলে গালি হল কীভাবে? ইতিহাস জানলে চমকে যাবেন

শালা বললে কেন গালাগালি হিসাবে ধরা হয়? স্ত্রীয়ের ভাই শ্যালকের এই সম্বোধন অপমান সূচক কেন? এর তাৎপর্য ও ইতিহাস সত্যিই আশ্চর্যের! জেনে নিন..

Read Full Story

12:06 PM (IST) Sep 11

Weather Update - ফের ঘনাচ্ছে দুর্যোগ! আজ ফের বৃষ্টির পূর্বাভাস, আজ কোথায় কোথায় ভারী বর্ষণ?

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে।
Read Full Story

11:55 AM (IST) Sep 11

BRICS Summit - ব্রিকস নেতাদের স্বাগত জানাতে পুরীর শিল্পীর অভিনব স্যান্ড আর্ট! মুহূর্তে ভাইরাল ছবি

দিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের স্বাগত জানাতে এক অভিনব উদ্যোগ নিলেন পুরীর বালুশিল্পী মানস কুমার সাহু।

Read Full Story

11:29 AM (IST) Sep 11

Health Insurance - স্বাস্থ্য বিমা বেড়ে ২৫ লক্ষ টাকা! কারা পাবেন এই সুবিধা? জানুন আবেদনের পদ্ধতি

Health Insurance: তামিলনাড়ু সরকারের একটি বড় ঘোষণা। রাজ্যের বিস্তৃত স্বাস্থ্য বিমা প্রকল্পের (CMCHIS) কভারেজ ৫ লক্ষ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে। কারা এই সুবিধার যোগ্য, কী কী কাগজপত্র লাগবে আর কীভাবে আবেদন করবেন? জেনে নিন সব খুঁটিনাটি।

Read Full Story

11:13 AM (IST) Sep 11

Gold Rate - শুক্রে বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট

আজ কলকাতা, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন বড় শহরে সোনার দামের তালিকা দেওয়া হল। এই প্রতিবেদনে আপনি ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের সর্বশেষ মূল্য জানতে পারবেন।
Read Full Story

10:16 AM (IST) Sep 11

India Nuclear Arsenal - অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী ভারতের, এক বছরে তৈরি ৩০টি নতুন পরমাণু অস্ত্র

ভারতের পরমাণু শক্তিতে বড়সড় বৃদ্ধি। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস) সম্প্রতি ভারতের পরমাণু অস্ত্রাগার সম্পর্কে তাদের সর্বশেষ হিসাব প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুসারে, ভারতের কাছে প্রায় ১৯০টি তৈরি পরমাণু অস্ত্র রয়েছে। এই অস্ত্রগুলোর মধ্যে ১৬০টিরও বেশি বর্তমানে সক্রিয় ডেলিভারি সিস্টেমের সঙ্গে সংযুক্ত রয়েছে।

Read Full Story

09:37 AM (IST) Sep 11

অন্নপূর্ণায় যোগ্য হয়েও বাদ বহু মহিলা, লক্ষ্মীর ভাণ্ডারের ডেটাবেসই কি কাল হল? তদন্ত শুরু

অন্নপূর্ণা যোজনায় যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলার নাম বাদ পড়ার নেপথ্যে একটি ভোটকুশলী সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত ওই সংস্থার কর্মীদের একাংশের বিরুদ্ধেই যাচাই প্রক্রিয়ায় গলদের অভিযোগ উঠেছে।

Read Full Story

09:26 AM (IST) Sep 11

নন্দীগ্রাম না রেজিনগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় প্রত্যাবর্তনের জন্য কোনটি সবথেকে নিরাপদ আসন? দেখুন ছবিতে

Mamata Banerjee Comeback: নন্দীগ্রাম নাকি রেজিনগর? বিধানসভা উপনির্বাচনে ক্যামব্যাকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে নিরাপদ আসন কোনটি? যদিও তৃণমূল কংগ্রেস এখনও কিছু জানায়নি। তাও রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু মমতাকে নিয়ে।

Read Full Story

More Trending News