LIVE NOW
Published : Jul 14, 2026, 08:54 AM ISTUpdated : Jul 14, 2026, 11:34 PM IST

Today’s News in Bengali Live: India-UK FTA - আরও সস্তা হচ্ছে স্কচ হুইস্কি, গাড়ি এবং চকোলেট! ঐতিহাসিক চুক্তিতে লাভ আসলে কার?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:34 PM (IST) Jul 14

India-UK FTA - আরও সস্তা হচ্ছে স্কচ হুইস্কি, গাড়ি এবং চকোলেট! ঐতিহাসিক চুক্তিতে লাভ আসলে কার?

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে স্কচ হুইস্কি, চকোলেট এবং গাড়ির মতো একাধিক ব্রিটিশ পণ্যের দাম ভারতে কমতে চলেছে। বিস্তারিত জেনে নিন।
Read Full Story

09:49 PM (IST) Jul 14

Samik Bhattacharya - 'আমি কোনও পুজোর সভাপতি হব না,' ঘোষণা শমীক ভট্টাচার্যর

Durga Puja 2026: রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর প্রথমবার দুর্গাপুজো হতে চলেছে কয়েক মাস পর। এবার দুর্গাপুজো কেমন হবে, সে বিষয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে বড় ঘোষণা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর এই ঘোষণা সাধুবাদ কুড়োচ্ছে।

Read Full Story

08:22 PM (IST) Jul 14

FIFA World Cup 2026 - 'চোরের দলের ফুটবল খেলা কবে?' সেমি-ফাইনালের আগে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে একাধিকবার রেফারি ও ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর্জেন্টিনাকে (Argentina) অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে নানা মিম দেখা যাচ্ছে। আর্জেন্টিনা দল ও ফিফাকে ব্যঙ্গ করা হচ্ছে।

Read Full Story

06:32 PM (IST) Jul 14

Kylian Mbappé - বিশ্বকাপ সেমি-ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবেন এমবাপে? জেনে নিন ফিটনেস আপডেট

France vs Spain: ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। টানা তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে খেলতে নামছেন কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappé)। এই ম্যাচের আগে বিপক্ষ দলের উপর চাপ তৈরির কৌশল নিচ্ছেন ফ্রান্সের প্রধান কোচ।

Read Full Story

05:31 PM (IST) Jul 14

Harry Kane - বিশ্বকাপ সেমি-ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে ফাটল? মুখ খুললেন হ্যারি কেন

FIFA World Cup 2026: শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। এই টুর্নামেন্টে দুই সেমি-ফাইনাল, তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ এবং ফাইনাল বাকি। সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স ফ্রান্স। দুই প্রাক্তন চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ডও সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে।

Read Full Story

05:29 PM (IST) Jul 14

Jasprit Bumrah - ৯৬১ দিন পর ওয়ানডেতে খেলতে নেমে আগুন ঝরালেন বুমরা, উইকেট নিয়ে নয়া মাইলস্টোনে

Jasprit Bumrah: দীর্ঘ ৯৬১ দিন পর দেশের জার্সিতে ৫০ ওভারের ফর্ম্য়াটে খেলতে খেলতে নেমে একেবারে আগুন ঝরালেন বুমরা। মঙ্গলবার বার্মিংহ্যামে ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

Read Full Story

04:28 PM (IST) Jul 14

Rathyatra 2026 - রথযাত্রা মানেই কী শুধু পুরী? জগন্নাথ দর্শনে এবার ঘুরে আসুন বাংলার এই ১০ জায়গা থেকে

Rathyatra 2026: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও ভক্তির এক অনন্য মিলনমেলা। তবে শুধু রথ যে পুরীতেই বিখ্যাত তা কিন্তু নয়। বাংলাতেও এমন অসংখ্য জায়গা রয়েছে যে স্থানগুলি রথের জন্য জনপ্রিয়।

Read Full Story

04:00 PM (IST) Jul 14

East Bengal FC - কেভিনের বিকল্প পেয়ে গেল ইস্টবেঙ্গল, রক্ষণ সামলাবেন স্প্যানিশ তারকা

East Bengal FC News: আগামী সপ্তাহে শুরু হচ্ছে সর্বভারতীয় ফুটবল মরসুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup 2026)। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। নতুন প্রধান কোচ এবং বিদেশি ফুটবলাররা এখনও কলকাতায় এসে পৌঁছননি। তবে কিছুদিনের মধ্যেই তাঁরা কলকাতায় চলে আসতে পারেন।

Read Full Story

03:52 PM (IST) Jul 14

Human Trafficking - ম্যাঙ্গালুরুতে বাংলাদেশি পাচার, জালে বাংলার ৩ চক্রী, কলকাতায় আটক ১

ম্যাঙ্গালুরুতে বেআইনিভাবে বাংলাদেশি শ্রমিক ঢোকানোর অভিযোগে পশ্চিমবঙ্গের তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে দু'জনকে ম্যাঙ্গালুরুতে এবং একজনকে কলকাতা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আন্তঃরাজ্য শ্রমিক পাঠানোর আড়ালে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে এই পাচার চক্র চলত।

Read Full Story

03:28 PM (IST) Jul 14

বাংলায় উচ্ছেদ অভিযান, এদিকে রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি অন্যের কব্জায়!

গত পাঁচ বছরে দেশে রেলের জমি দখলের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে দেশের বিভিন্ন জায়গায় ১,০৬৮.৫৪ হেক্টর রেল জমি এখনও অবৈধ দখলের কবজায় রয়েছে।

Read Full Story

03:24 PM (IST) Jul 14

Nabadwip Tmc Crime News - কাউন্সিলরের নির্দেশে TMC-র পার্টি অফিস থেকে নথি পাচারের অভিযোগ, ধৃত ২

Nabadwip Tmc Crime News: রাতের অন্ধকারে স্থানীয় কাউন্সিলরের নির্দেশে তৃণমূলের দলীয় অফিস থেকে নথি পাচারের অভিযোগ। ধরা পড়তেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

03:23 PM (IST) Jul 14

Rudranil Ghosh - এ বছরই বিয়ে! শঙ্কুদেব পণ্ডার বিয়ের মঞ্চেই দিন জানালেন রুদ্রনীল, পাত্রী কে?

বিয়ে করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিয়ের অনুষ্ঠান মঞ্চেই মজার ছলে নিজের বিয়ের দিনক্ষণ ফাঁস করে দিলেন অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ। কবে বিয়ে করছেন তিনি, আর পাত্রী নিয়েই বা কী জল্পনা তৈরি হয়েছে, জেনে নিন বিস্তারিত।

Read Full Story

02:47 PM (IST) Jul 14

Hafiz Saeed - পহেলগাম হামলার মূল চক্রী! হাফিজ সইদের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল NIA আদালত

জম্মুর বিশেষ এনআইএ আদালত পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার ঘটনায় লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের মতে, মামলার সঠিক তদন্তের জন্য হাফিজকে গ্রেপ্তার করে জেরা করা অত্যন্ত জরুরি।

Read Full Story

02:21 PM (IST) Jul 14

8th Pay Commission Salary - লেভেল ১ ও ১০ কর্মীদের বেতন কত বাড়তে পারে? রইল পুরো হিসেব

অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেতনে একটি বড় সংশোধনী আনতে চলেছে। জানা গিয়েছে অষ্টম বেতন কমিশনে লেভেল ১ ও ১০ কর্মীদের বেতন কত বাড়তে পারে? রইল পুরো হিসেব

Read Full Story

02:15 PM (IST) Jul 14

Kolkata Municipal Corporation - কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা, শুরু ডিলিমিটেশনের কাজ

Kolkata Municipal News: জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে এবার কলকাতা পুরসভা এলাকায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা। আগে কতগুলি ওয়ার্ড ছিলো? এবং বর্তমানে ওয়ার্ড সংখ্যা বেড়ে কত হচ্ছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

01:58 PM (IST) Jul 14

West Bengal Police - গোয়েন্দা প্রধান পদ থেকে বদলি সুপ্রতিম সরকারের, রাজ্য-কলকাতা পুলিশে বড় রদবদল

West Bengal Police: বারুইপুর কাণ্ডের পর প্রশাসনিক কাজকর্মকে আরও মৃসণ করে তুলতে এবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের বিভিন্ন পদে বড়সড় রদবদল। কে কোথায় বদলি হলেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

01:53 PM (IST) Jul 14

Prashant Kishor Assets - ১০০ কোটি টাকার সম্পত্তির মালিক প্রশান্ত কিশোর! হলফনামায় কী জানালেন পিকে

Prashant Kishor Assets: দেশের জনপ্রিয় 'ভোটগুরু' প্রশান্ত কিশোরের সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকা! স্ত্রী-সহ মোট সম্পদ ১৯৮ কোটিরও বেশি। এমনই তথ্য উঠে এল বিহারের বাঙ্কিপুর উপনির্বাচনে প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের হলফনামায়। বাঙ্কিপুরে ভোটগ্রহণ ৩০ জুলাই।

Read Full Story

01:31 PM (IST) Jul 14

Hormuz Strait - হরমুজ নিয়ে ট্রাম্পের 'দাদাগিরি' মানল না ইরান, ২০% শুল্ককে বলল 'অত্যন্ত বেশি'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর ‘অভিভাবক’ সেজে জাহাজের ওপর ২০% শুল্ক চাপানোর কথা বলতেই তাঁকে বিদ্রূপ করলেন ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘচি। তিনি বলেন, ২০% শুল্ক অনেক বেশি।

Read Full Story

01:25 PM (IST) Jul 14

Sonam Wangchuk - অনশনের ১৭ দিন, ওয়াংচুকের সমর্থনে এগিয়ে এলেন জিনাত, অভয়, 'থ্রি ইডিয়টস'-এর চতুর

দিল্লির যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের অনশনের ১৭ দিন পার। পরিবেশকর্মীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর সমর্থনে এগিয়ে এলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। বিস্তারিত জানতে পড়ুন।
Read Full Story

12:59 PM (IST) Jul 14

TMC Crisis - তৃণমূলে বাড়ছে অভিষেক-বিরোধী সুর? বিদ্রোহের আবহে কী পদক্ষেপ নিচ্ছেন মমতা

TMC Crisis: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমশ জোরালো হচ্ছে অভিষেক-বিরোধী স্বর। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্য়ায় কী পদক্ষেপ নিচ্ছেন? রইল বিস্তারিত রিপোর্ট

Read Full Story

12:42 PM (IST) Jul 14

Puri Rath Yatra - ভিড় সামলাতে জোরদার মহড়া, শেষ পর্যায়ে রথ তৈরির কাজ

ওড়িশার পুরীতে জগন্নাথ রথযাত্রার আগে হয়ে গেল এক বড়সড় মহড়া। এনডিআরএফ-সহ একাধিক সংস্থা এতে অংশ নেয়। লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামলানো এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হয়। রথ তৈরির কাজও প্রায় শেষ।
Read Full Story

11:56 AM (IST) Jul 14

Morning Breakfast Scheme - পড়ুয়াদের ব্রেকফাস্ট না বিতর্কে প্রধান শিক্ষক, মিড-ডে মিল নিয়ে কড়া নির্দেশ রাজ্য সরকারের

Morning Breakfast Scheme: একটি স্কুলে সকালের জলখাবার না দেওয়ায় মুখ্যমন্ত্রীর ব্রেকফাস্ট স্কিম নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা যাতে নিরবচ্ছিন্নভাবে ভালো মানের খাবার পায়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Read Full Story

11:55 AM (IST) Jul 14

Gold Price Today Kolkata - মঙ্গলবার অনেকটা কমলো সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দাম জেনে নিন

Gold Price Today: মঙ্গলবার গতকালের থেকে আরও কিছুটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের মুখ হাসি ফুটিয়ে, ১৪ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:46 AM (IST) Jul 14

বাংলা এগিয়ে দিল বিজেপিকে! ৪০ বছর পরে রাজ্যসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় শাসক দল

রাজ্যসভায় ফের একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা তৈরি হল শাসকদল বিজেপির সামনে, প্রায় চার দশক পর। পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচনে জয়ে রেকর্ড হতে পারে সংসদের উচ্চকক্ষে। ঠিক কী সমীকরণের জেরে তৈরি হচ্ছে এই সম্ভাবনা, জেনে নিন বিস্তারিত।

Read Full Story

11:23 AM (IST) Jul 14

Share Market Today - শেয়ার বাজারে ফিরল বিদেশি বিনিয়োগ! বেজায় খুশি বিনিয়োগকারীরাও

Share Market Today: ভারতীয় শেয়ার বাজারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) বিপুল পরিমাণে বিনিয়োগ করছেন, যা এক সপ্তাহে ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই প্রত্যাবর্তনটি স্থিতিশীল রুপির কারণে হয়েছে।

Read Full Story

11:01 AM (IST) Jul 14

Iran Vs USA - ইরানের হিটলিস্টে ট্রাম্প-সহ ১৩ নেতা! প্রকাশ্যে আসতেই মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক

ইরানের প্রকাশিত কথিত 'হিটলিস্টে' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ ১৩ জনের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সুপ্রিম নেতা মোজতবা খামেনি "৯০ শতাংশ শেষ" এবং ইরানের সামরিক নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে।

Read Full Story

11:00 AM (IST) Jul 14

Kaziranga Tourism - মোদী-রাষ্ট্রপতির সফরের পরেই উপচে পড়া ভিড়, কাজিরাঙায় পর্যটকদের ঢল

অসমের মন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, কাজিরাঙা ন্যাশনাল পার্কে এই বছর রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন। প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি এবং ভুটানের রাজার সফরের ফলেই এই ভিড় বেড়েছে বলে তিনি মনে করছেন। পর্যটকদের থাকার জন্য রাজ্যে নতুন Hyatt এবং Taj হোটেল তৈরি করা হবে।
Read Full Story

10:44 AM (IST) Jul 14

Kolkata Weather Update - বৃষ্টিতে ভাসছে কলকাতা, এখনও কাটেনি দুর্যোগ! বর্ষার খেলা আরও বাকি আছে

Kolkata Weather Update: বর্ষার ভারী বৃষ্টিতে কলকাতা নাজেহাল, শহরের একাধিক অংশে জল জমেছে। আলিপুর আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story

10:33 AM (IST) Jul 14

Train Fare Discount - এবার থেকে ট্রেনের টিকিটে মিলবে ৭৫ শতাংশ ছাড়! নয়া ঘোষণা! সবাই পাবেন?

ট্রেনে ভাড়ার বিষয়টি যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না, ভারতীয় রেলওয়ে (Indian Railways) নির্দিষ্ট কিছু যাত্রীর জন্য উল্লেখযোগ্য ছাড়ের ব্যবস্থা রেখেছে। এবার থেকে ট্রেনের টিকিটে মিলবে ৭৫ শতাংশ ছাড়! নয়া ঘোষণা! সবাই পাবেন?

Read Full Story

10:18 AM (IST) Jul 14

Railway Theft - ট্রেন থেকে উধাও ১.২৭ কোটি চাদর-কম্বল! ৪ বছরে ১০৪ কোটি টাকার ক্ষতি রেলের

ভারতীয় রেলের এসি কামরা থেকে নিয়মিত উধাও হচ্ছে বেডরোল—চাদর, তোয়ালে, কম্বল, বালিশ। কোনও একদিনের ঘটনা নয়, বছরের পর বছর ধরে চলছে এই চুরি।

Read Full Story

10:04 AM (IST) Jul 14

Atomic Energy - পরমাণু শক্তিতে আত্মনির্ভর হওয়ার পথে ভারত, ২০৭০ সালের নেট-জিরো লক্ষ্যপূরণে নতুন কৌশল

২০৭০ সালের মধ্যে নেট-জিরো নির্গমনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য ভারত তার পরমাণু শক্তি কৌশল ঢেলে সাজাচ্ছে। একটি সংসদীয় প্যানেল এই নতুন পরিকল্পনা পর্যালোচনা করেছে, যেখানে থোরিয়ামের ব্যবহার এবং অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে ইউরেনিয়াম আমদানির মাধ্যমে আত্মনির্ভরতা অর্জনের উপর জোর দেওয়া হয়েছে।
Read Full Story

09:31 AM (IST) Jul 14

Hormuz Attack - হরমুজ প্রণালীতে ইরানি মিসাইল হামলায় মৃত্যু ভারতীয়র, টার্গেট আমিরশাহীর ট্যাঙ্কার

হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেল ট্যাঙ্কারে ইরানের ক্রুজ মিসাইল হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ছয় ভারতীয় সহ মোট আটজন আহত হয়েছেন।

Read Full Story

08:54 AM (IST) Jul 14

রথের আগে সক্রিয় বর্ষা, জেনে নিন আজ ভাসবে কোন কোন জেলা?

দুটি ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জেরে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে।

 

Read Full Story

More Trending News