Jasprit Bumrah: দীর্ঘ ৯৬১ দিন পর দেশের জার্সিতে ৫০ ওভারের ফর্ম্য়াটে খেলতে খেলতে নেমে একেবারে আগুন ঝরালেন বুমরা। মঙ্গলবার বার্মিংহ্যামে ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

Jasprit Bumrah: দীর্ঘ ৯৬১ দিন পর দেশের জার্সিতে ৫০ ওভারের ফর্ম্য়াটে খেলতে নামলেন জসপ্রীত বুমরা। দীর্ঘদিন পর ওয়ানডে-তে খেলতে নেমে একেবারে আগুন ঝরালেন বুমরা। মঙ্গলবার বার্মিংহ্যামে ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। আর বুমরাদের আগুন স্পেলে মাত্র ৮০ রানেই ৫ উইকেট হারিয়ে একেবারে চাপে পড়ে যায় হ্যারি ব্রুকের দল। ১৯ নভেম্বর, ২০২৩-এর পর তিনি আর কোনও একদিনের ম্যাচ (ODI) খেলেননি বুমরা। এদিন হ্য়ারি ব্রুককে আউট করে ওয়ানডে-তে ১৫০ উইকেটের মাইলস্টোন গড়লেন গুজরাটের তারকা পেসার। তিন ফর্ম্য়াট মিলিয়ে বুমরার ৫০৫টি আন্তর্জাতিক উইকেট শিকার হয়ে গেল।

বুমরা ফিরতেই স্বমহিমায় টিম ইন্ডিয়া

এদিন, ইংল্য়ান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক-কে আউট করে ১৫০ উইকেটের মাইলস্টোন গড়েন বুমরা। প্রসিধ কৃষ্ণার বলে আউট হন জোস বাটলার (৫) ও স্য়াম কুরান। নজর কাড়লেন নবাগত পেসার গুরনুর ব্রার। ব্রার আউট করেন ইংল্য়ান্ডের দুই ওপেনার বেন ডাকেট (৪৩) ও জ্যাকব বেথেল (১৪)-কে। টি-২০ সিরিজে ০-৪ হারের পর শুভমন গিলের নেতৃত্বে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ করলেন ভারতীয় পেসাররা। এই ম্য়াচে ভারতের প্রথম একাদশে রাখা হয়নি কুলদীপ যাদবকে। তিন স্পেশালিস্ট পেসার, এক অলরাউন্ডার পেসার, দুই অলরাউন্ডার-স্পিনার ও চার স্পেশালিস্ট ব্যাটারে দল সাজিয়েছে টিম ইন্ডিয়া।

ওয়ানডে-তে বুমরার ১৫০তম শিকার, দেখুন ভিডিও 

 

Scroll to load tweet…

 

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ-

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্য়াটেল, গুরনুর ব্রার, প্রসিধ কৃষ্ণা, জশপ্রীত বুমরা।