LIVE NOW
Published : Jul 15, 2026, 08:34 AM ISTUpdated : Jul 15, 2026, 08:53 PM IST

Today’s News in Bengali Live: Harry Kane - হ্যারি কেনের নাম লেখা কাগড বরফে রাখলেই জয় পাবে আর্জেন্টিনা! আজব কুসংস্কার

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Harry Kane

08:53 PM (IST) Jul 15

Harry Kane - হ্যারি কেনের নাম লেখা কাগড বরফে রাখলেই জয় পাবে আর্জেন্টিনা! আজব কুসংস্কার

Argentina vs England: ভারতীয় সময় অনুযায়ী বুধবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। দুই শিবিরেই নানা ধরনের কুসংস্কার দেখা যাচ্ছে।

Read Full Story

07:27 PM (IST) Jul 15

Donald Trump Gold Coin - আমেরিকার মুদ্রায় ট্রাম্পের ছবি, চালু নতুন ১ ডলারের সোনার কয়েন

এই বছর ৪ জুলাই আমেরিকা তার স্বাধীনতার ২৫০ বছর উদযাপন করেছে। আমেরিকার ২৫০তম বার্ষিকী স্মরণীয় করে রাখতে মার্কিন সরকার এক ডলারের একটি স্বর্ণমুদ্রা চালু করছে।

Read Full Story

07:21 PM (IST) Jul 15

East Bengal FC - প্রথমার্ধেই হ্যাটট্রিক বিষ্ণুর, কলকাতা লিগে ফের দুরন্ত জয় ইস্টবেঙ্গলের

Calcutta Football League 2026: রবিবার শুরু হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal FC)। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল।

Read Full Story

06:47 PM (IST) Jul 15

আর অপেক্ষা নয়! বাড়িতে ১০ মিনিটে আসবে রান্নার গ্যাস! কীভাবে আবেদন করবেন?

ইনস্টামার্ট এবং এইচপিসিএল ভারতে প্রথমবার অন-ডিমান্ড এলপিজি সিলিন্ডার ডেলিভারি পরিষেবা চালু করেছে, যা মাত্র দশ মিনিটের মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি দিচ্ছে। এই পরিষেবার মাধ্যমে নতুন HP Navya, একটি ১০ কেজির কম্পোজিট সিলিন্ডারও আনা হয়েছে।

Read Full Story

06:18 PM (IST) Jul 15

Mamata Banerjee - ‘চেয়েছিল আমার হার্ট অ্যাটাক হোক' মদন চলে যেতেই কাকে নিশানা মমতার?

বুধবার বিধায়ক মদন মিত্র বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ায় আরও এক ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (টিএমসি)। এরপরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, "যারা যেতে চায়, তারা যেতে পারে।" সেই সঙ্গে বিজেপির উদ্দেশে একটি বার্তাও দেন তিনি।

Read Full Story

05:51 PM (IST) Jul 15

IPL - আইপিএল-এর ধাঁচে এলিমিনেটর, ওডিআই-টি-২০ বিশ্বকাপে বড় বদল আইসিসি-র

IPL News: ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয়, অর্থবান ও প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজি-বেসড টি-২০ লিগ হল আইপিএল। ভারতের এই লিগের অনুকরণে বিভিন্ন দেশে টি-২০ লিগ চালু করা হয়েছে। এবার আইসিসি-ও (ICC) আইপিএল-কে অনুসরণ করছে। ওডিআই, টি-২০ বিশ্বকাপ হতে চলেছে আইপিএল-এর ধাঁচে।

Read Full Story

05:01 PM (IST) Jul 15

রিলায়েন্সের সার্ভার হ্যাক, কুদানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত বিপুল ফাইল ডার্ক ওয়েবে ফাঁস

র‍্যানসমওয়্যার গোষ্ঠী 'ওয়ার্ল্ড লিকস' (World Leaks) ডার্ক ওয়েবে ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ ফাইল প্রকাশ করেছে। এর মধ্যে কেন্দ্রটির বিভিন্ন অংশের নকশা (ব্লু-প্রিন্ট) এবং সরবরাহকারীদের বিস্তারিত তথ্য রয়েছে—যা অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ থেকে পাওয়া বলে দাবি করা হয়েছে।

Read Full Story

04:35 PM (IST) Jul 15

ধনেপাতার ডাঁটি ফেলবেন না, রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগান এই ৫ ভাবে

পাতা ছিঁড়ে ডাঁটি ডাস্টবিনে ফেলার অভ্যাস আজই বদলান। ডাঁটিতেই লুকিয়ে আছে ধনেপাতার আসল গন্ধ। নষ্ট না করে এই ৫ উপায়ে রান্নায় ব্যবহার করুন।

Read Full Story

04:26 PM (IST) Jul 15

Spain vs France - ফ্রান্সকে হারানোর পর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে চাইছেন স্পেনের কোচ

FIFA World Cup 2026 Final: সেমি-ফাইনালে সহজেই ফ্রান্সকে হারিয়ে (Spain vs France) চলতি বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেন। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে স্প্যানিশরা। দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড (Argentina vs England) ম্যাচে যে দল জয় পাবে, তাদের বিরুদ্ধে খেলবে স্পেন।

Read Full Story

04:03 PM (IST) Jul 15

দীর্ঘ পথের বাঁকে অবশেষে হাত ছাড়লেন মমতার! এবার ঋতব্রত শিবিরে মদন মিত্রও

বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যোগ দিয়েই ফাটালেন বোমা। পরিষ্কার জানালেন 'ED-র চেয়ে AB বেশি ভয়ঙ্কর।'

Read Full Story

03:51 PM (IST) Jul 15

Tomorrow Bank Close - কাল রথযাত্রায় ব্যাঙ্ক কি বন্ধ থাকবে না খোলা? গ্রাহকদের জন্য বড় আপডেট

রথযাত্রার দিন ব্যাঙ্ক খোলা থাকবে নাকি বন্ধ? RBI-এর ব্যাঙ্ক ছুটির তালিকা অনুযায়ী কোন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, কোথায় স্বাভাবিক পরিষেবা মিলবে এবং অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে কি?

Read Full Story

03:40 PM (IST) Jul 15

Jagannath Rath Yatra - পুরীতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, বাংলা-গুজরাটেও সাজো সাজো রব

পুরীতে জগন্নাথ রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি চলছে। রথগুলোকে মন্দিরের সামনে আনা হচ্ছে এবং নিরাপত্তার জন্য মক ড্রিলও করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও গুজরাটেও এই বড় উৎসবের প্রস্তুতি তুঙ্গে।
Read Full Story

03:04 PM (IST) Jul 15

UNSC Reform - রাষ্ট্রসংঘের সংস্কার নিয়ে ফের সরব ভারত, ৮০ বছরের পুরনো কাঠামো বদলের ডাক

রাষ্ট্রসংঘের ব্যাপক সংস্কারের জন্য আবারও সওয়াল করল ভারত। বিশেষ করে নিরাপত্তা পরিষদের (UNSC) সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে। ভারতের প্রতিনিধি UNSC-র ৮০ বছরের পুরনো কাঠামো এবং বিশ্বের বিভিন্ন সংঘাত মোকাবিলায় এর ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন।
Read Full Story

03:00 PM (IST) Jul 15

Nuclear Tender - ইতিহাসে সবচেয়ে বড় নিউক্লিয়ার টেন্ডার ডাকছে ভারত, অঙ্কটা ২৮,০০০ কোটি টাকার বেশি?

Nuclear Tender: ভারত তার ইতিহাসে সবচেয়ে বড় নিউক্লিয়ার টেন্ডার ডাকতে চলেছে। রাজস্থানের মাহি বনসওয়াড়া অ্যাটমিক পাওয়ার প্রোজেক্টে চারটি ৭০০ মেগাওয়াট ক্ষমতার রিয়্যাক্টর বসানোর জন্য এই টেন্ডারের মূল্য প্রায় ২৮,০০০ কোটি টাকারও বেশি। দেশের পারমাণবিক শক্তি ক্ষেত্রে এটি একটি বিশাল পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read Full Story

02:55 PM (IST) Jul 15

Argentina vs England - ফকল্যান্ড যুদ্ধ, 'হ্যান্ড অফ গড,' বিশ্বকাপে ফিরছে ৪ দশক পুরনো বিতর্ক

Diego Maradona: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনা-ইংল্যান্ড (Argentina vs England) ম্যাচের প্রসঙ্গ এলেই প্রয়াত দিয়েগো মারাদোনার কথা উঠে আসে। এই কিংবদন্তি চার দশক আগে শেষবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। কিন্তু সেই ম্যাচে তিনি যে নজির গড়েছিলেন, সেটা নিয়ে আজও আলোচনা চলে।

Read Full Story

01:52 PM (IST) Jul 15

Space Cake - মহাকাশে ভাসছে কেক! দেখুন নভোচারীদের বানানো 'স্পেস কেক'-এর ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) নভোচারীরা সম্প্রতি একটি অভিনব 'স্পেস কেক' তৈরি করেছেন, যার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। মহাকাশে সাধারণ ওভেন না থাকায়, আগে থেকে প্যাকেজ করা বিভিন্ন খাবার পর পর সাজিয়ে তাঁরা এই ভাসমান কেকটি বানিয়েছেন।
Read Full Story

01:32 PM (IST) Jul 15

Gold Price Today Kolkata - বুধবার অনেকটা বাড়ল সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: বুধবার গতকালের থেকে আরও কিছুটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের আরও বাড়ল চাপ! ১৫ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

01:02 PM (IST) Jul 15

IRCTC new website launches - টিকিট বুকিংয়ের সব সমস্যার সমাধান! সব কাজ হবে এক ক্লিকেই

IRCTC new website launches: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) একটি নতুন ও উন্নত টিকিট বুকিং ওয়েবসাইট চালু করতে চলেছে। এই নতুন সাইটে পেজ দ্রুত লোড হবে, তৎকাল বুকিংয়ের সমস্যা কমবে এবং যাত্রীরা আসন পছন্দ করার সুবিধা পাবেন।

Read Full Story

12:47 PM (IST) Jul 15

Jaishankar in Brussels - ইইউ-এর সঙ্গে সম্পর্ক মজবুত করতে ব্রাসেলসে জয়শঙ্কর, একাধিক বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রাসেলস সফরে গিয়েছেন। সেখানে তিনি তৃতীয় ভারত-ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছেন। এই সফরে তিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইইউ-এর বিদেশনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন।

Read Full Story

12:25 PM (IST) Jul 15

UK-India Relations - ব্রিটেনে ক্ষমতার পালাবদল, ভারতের সঙ্গে সম্পর্কে কি প্রভাব?

ব্রিটেনের ট্রেড কমিশনার হরজিন্দর কাং আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে লন্ডনে রাজনৈতিক পালাবদল হলেও ভারত-ব্রিটেন সম্পর্ক মজবুত থাকবে। তাঁর মতে, ভারতের কৌশলগত গুরুত্ব এবং দুই দেশের বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে মতৈক্য রয়েছে।
Read Full Story

12:25 PM (IST) Jul 15

Ration Card Auto Update - ফুরোল দপ্তরের চক্কর, জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ইস্যু হলেই রেশন কার্ডে নাম বদল হবে অনলাইনে

Ration Card Auto Update: জন্ম ও মৃত্যু সনদ ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গেই এখন থেকে রেশন কার্ডের তালিকা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।যার ফলে সাধারণ মানুষকে আর খাদ্য দপ্তরের চক্কর কাটতে হবে না এবং দুর্নীতিও কমবে।

Read Full Story

12:13 PM (IST) Jul 15

Heavy Rain Alert - ডেঞ্জার জোনে' পশ্চিমবঙ্গ! ১৪ রাজ্যে বন্যার সতর্ক বার্তা জারি মৌসম ভবনের

Heavy Rain Alert: একদিকে কর্নাটক-সহ দক্ষিণ ভারত পুড়ছে তীব্র গরমে। দেশের বেশিরভাগ রাজ্য যখন বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে, ঠিক তখনই আবহাওয়া দপ্তর ১৪টি রাজ্যে ভারী বৃষ্টির কারণে বন্যার সতর্কতা জারি করল।

Read Full Story

11:06 AM (IST) Jul 15

২০২২ সালেই ইউক্রেনে পরমাণু হামলা চালাত রাশিয়া, পুতিনকে বুঝিয়ে-সুঝিয়ে আটকান প্রধানমন্ত্রী মোদী

২০২২ সালের শেষের দিকে ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একথা বললেন পোল্যান্ডের উপ-বিদেশমন্ত্রী ভ্লাদিস্লাভ টিওফিল বার্তোশেভস্কি।

Read Full Story

10:24 AM (IST) Jul 15

Rath Yatra 2026 - যে কোনও দিনেই রথযাত্রা করা যায়? সময়সূচি নিয়ে সম্মুখ সমরে ইসকন ও পুরীর মন্দির কর্তৃপক্ষ

ভিন্ন ভিন্ন তারিখে জগন্নাথের রথযাত্রা আয়োজনকে কেন্দ্র করে পুরীর জগন্নাথ মন্দির প্রশাসন এবং ইসকনের (ISKCON) মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের অভিযোগ এনে মুখোমুখি অবস্থানে রয়েছে। ইসকনের এই দাবি—যে শাস্ত্র অনুযায়ী যে কোনও দিনেই রথযাত্রা আয়োজন করা যায়।

Read Full Story

10:21 AM (IST) Jul 15

West bengal Yuvashakti Card - শুরু হতে চলেছে আবেদন, যুবশক্তির ৩০০০ টাকা পেতে এই কাগজ দেখাতেই হবে!

Yuvashakti Card: আগামী অক্টোবর থেকে রাজ্যে চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড (Yuva Shakti Bharosa Card)। এই প্রকল্পে স্নাতক বেকাররা প্রতি মাসে ৩০০০ টাকা এবং মাধ্যমিক পাশ এমন যোগ্য আবেদনকারীরা ২০০০ টাকা পাবেন। তবে যুবশক্তির টাকা পেতে এই কাগজ দেখাতেই হবে!

Read Full Story

10:20 AM (IST) Jul 15

Share Market Today - বিশ্ব বাজারের মিশ্র সঙ্কেতের মাঝেও ভারতীয় শেয়ার বাজারে উত্থান! সেনসেক্স নিফটি দুই উর্দ্ধমুখী

Share Market Today: বুধবার ভারতীয় শেয়ার বাজার ইতিবাচক ধারায় শুরু হয়েছে, যা এশীয় বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং মার্কিন মুদ্রাস্ফীতি হ্রাসের দ্বারা প্রভাবিত। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি বাজারের গতিতে মিশ্র প্রভাব ফেলেছে।

Read Full Story

10:11 AM (IST) Jul 15

Dilip Ghosh - কোথায় শহীদ দিবস করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'প্রায়শ্চিত্ত' হবে? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh: দিলীপ ঘোষ মানেই বঙ্গ রাজনীতিতে প্রতিদিনের নতুন নতুন খবর। বুধবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের রাজ্যের প্রাক্তন শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির পঞ্চায়েত মন্ত্রী। কী বলেছেন তিনি? দেখুন ফটো গ্যালারিতে।।

Read Full Story

09:50 AM (IST) Jul 15

Driverless Metro - কলকাতায় ছুটবে চালকহীন মেট্রো, চালক না থাকলে ট্রেন কে চালাবে? জানুন প্রযুক্তিটা

কলকাতা মেট্রো রেলের ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে (গ্রিন লাইন) চালকহীন মেট্রো পরিষেবা চালুর পথ প্রশস্ত হয়েছে। সফল পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত পরিদর্শনের পর 'কমিশনার অফ রেলওয়ে সেফটি' (CRS) চালকহীন মেট্রো চালানোর অনুমোদন দিয়েছে। এর ফলে কলকাতার যাত্রীদের জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা চালুর আশা জেগেছে।

Read Full Story

09:45 AM (IST) Jul 15

Malda Annapurna News - অন্নপূর্ণা প্রকল্পে ব্যাপক জালিয়াতির অভিযোগ, উপভোক্তার টাকা তুলল ব্যাঙ্ক কর্মী

Malda Annapurna News: অন্নপূর্ণা যোজনায় আবেদন করে অর্থ মিললেও হাতে আসেনি সেই টাকা। অ্য়াকাউন্ট থেকে উধাও সরকারি প্রকল্পের টাকা? কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

09:20 AM (IST) Jul 15

Mini Gas Connection - ভারত গ্যাস মিনি কানেকশন ঠিকানা ছাড়াই রান্নার চিন্তা শেষ! কিভাবে মিলবে এই ছোট সিলেন্ডার?

Mini Gas Connection: ভারত গ্যাস "ভারত গ্যাস মিনি" কানেকশন চালু করেছে, যা একটি ৫ কেজি ওজনের ছোট গ্যাস সিলিন্ডার। এই সুবিধাটি বিশেষত নতুন শহরে বসবাসকারী ব্যক্তিদের জন্য, যারা শুধুমাত্র একটি পরিচয়পত্র দেখিয়েই সহজে গ্যাস কানেকশন পেতে পারেন।

Read Full Story

08:34 AM (IST) Jul 15

জারি হল হলুদ সতর্কতা, বুধবারে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায়? কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে এবং কলকাতায় হলুদ সতর্কতা রয়েছে। তবে রথের দিনে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

 

Read Full Story

More Trending News